সর্বশেষ

» করোনাভাইরাসে আক্রান্ত অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ভেন্টিলেটরে

প্রকাশিত: ২১. সেপ্টেম্বর. ২০২০ | সোমবার

চেম্বার ডেস্ক:: করোনাভাইরাসে আক্রান্ত অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভেন্টিলেটরে নেওয়া হয়েছে।

আজ সোমবার রাতে হাসপাতাল সূত্রে এ তথ্য জানা গেছে।

 

জানা গেছে, হাসপাতালে চিকিৎসাধীন অ্যাটর্নি জেনারেলের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে ভেন্টিলেটর দেওয়া হয়।

এর আগে, গতকাল রোববার রাতে অ্যাটর্নি জেনারেলের করোনাভাইরাস নেগেটিভ আসে বলে নিশ্চিত করে তার জামাতা সুপ্রিমকোর্টের আইনজীবী শেখ মো. রিয়াজুল হক জানিয়েছেন, তার করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। এর আগে শুক্রবার ভোরে তাকে আইসিইউতে নেয়া হয়। তিনি তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছেন। এখনো নিবিড় পরিচর্যায় তার চিকিৎসা চলছে। তিনি শারিরীক দুর্বলতা বোধ করছেন।

উল্লেখ্য, করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় গত ৪ সেপ্টেম্বর অ্যাটর্নি জেনারেলকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়।

           

সর্বশেষ

আর্কাইভ

April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930