- জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে কানাইঘাট সমিতি, সিলেট মহানগর
- কানাইঘাটে বাঁশবাড়ী আদর্শ তরুণ সংঘ কর্তৃক দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
- মিয়াগুল দুরন্ত সমাজকল্যান সংস্থার প্রাথমিক মেধা ভিত্তিক বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন
- কানাইঘাট দনা সীমান্তে ভারত ফেরত যুবতীকে ধর্ষনের অভিযোগে আরেকজন গ্রেফতার
- প্যারিসে জিডিএ-এর ঐতিহাসিক মেলবন্ধন: হাসপাতাল নির্মাণে আড়াই কোটি টাকার অঙ্গীকার
- বিশ্ব ফিজিওথেরাপি দিবসে জালালাবাদ থেরাপি সেন্টার ও হাসপাতালের নানা কর্মসূচি
- কানাইঘাটে ফ্রিজ কান্ড! এনসিপি নেতার মামলায় ওয়ালটন কর্মকর্তাদের জামিন
- সার্ক ইন্টারন্যাশনাল কলেজে এসএসসি/সমমান কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত
- কানাইঘাট উপজেলা ও পৌর শাখার যৌথ আয়োজনে জাসাসের বৃক্ষরোপন ও সেমিনার অনুষ্ঠিত
- উপশহরে বায়তুন নাযাত জামে মসজিদের সীরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
» অধ্যক্ষ ফরীদ উদ্দিন চৌধুরী (রহ.) ছিলেন ইসলামী শিক্ষা আন্দোলনের পথিকৃৎ : লুৎফুর রহমান হুমায়দী
প্রকাশিত: ১৭. জুন. ২০২৬ | বুধবার
চেম্বার ডেস্ক:শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল (স্নাতকোত্তর) মাদরাসা পাঠানটুলা সিলেটের অধ্যক্ষ মাওলানা লুৎফুর রহমান হুমায়দী বলেছেন, অধ্যক্ষ মাওলানা ফরীদ উদ্দিন চৌধুরী (রহ.) ছিলেন ইসলামী শিক্ষা আন্দোলনের পথিকৃৎ। তাঁর প্রতিষ্ঠিত অসংখ্য শিক্ষাপ্রতিষ্ঠান এর বাস্তব সাক্ষী। তিনি আন্তরিকতা, প্রজ্ঞা ও সাহসের সাথে কাজগুলো করে গিয়েছেন। তিনি বহুমুখী প্রতিভার অধিকারী ব্যক্তিত্ব। দক্ষ সংগঠক ও রাজনীতিবিদ ছিলেন। সংসদ সদস্য হিসেবে যোগ্যতার সাথে দায়িত্ব পালন করেছেন। তিনি ব্যবসায়ী হিসেবে উজ্জ্বল দৃষ্টান্ত রেখে গিয়েছেন। সিলেটের প্রথম অত্যাধুনিক শপিং কমপ্লেক্স ‘আল-হামরা’ তাঁরই অনন্য প্রচেষ্টায় গড়ে ওঠে।
তিনি মঙ্গলবার দুপুরে শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল (স্নাতকোত্তর) মাদরাসা পাঠানটুলা সিলেট কর্তৃক প্রতিষ্ঠানের সাবেক রেক্টর ও গভর্ণিং বডির সাবেক চেয়ারম্যান এবং সাবেক এমপি অধ্যক্ষ মাওলানা ফরীদ উদ্দিন চৌধুরী (রহ.) স্মরণে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী অধ্যাপক ফারুক মিয়া।
স্মৃতিচারণমূলক আলোচনা পেশ করেন জামেয়ার উপাধ্যক্ষ মাওলানা সৈয়দ ফয়জুল্লাহ বাহার, উপাধ্যক্ষ (অতিরিক্ত) মাওলানা কমর উদ্দীন, সহকারী অধ্যাপক মাওলানা আব্দুন নূর, ফরীদ চৌধুরীর (রহ.) ছেলে ব্যাংকার নাজমুস সাকিব চৌধুরী ও জামেয়ার সাবেক ছাত্র প্রতিনিধি মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার।
স্মৃতিচারণমূলক আলোচনা পেশ করতে গিয়ে উপাধ্যক্ষ মাওলানা সৈয়দ ফয়জুল্লাহ বাহার বলেন, ফরীদ চৌধুরীর (রহ.) মূল পরিচয় তিনি ছিলেন আপাদমস্তক একজন দাঈ ইলাল্লাহ। সুখে-দুঃখে নিজ জনপদের মানুষের নিত্যসঙ্গী।
মাওলানা কমর উদ্দীন বলেন, তিনি সদা পরিপাটি থাকতেন। তাঁর কথাবার্তা ও আচরণে তা স্পষ্ট ফুটে ওঠতো।
মাওলানা আব্দুন নূর বলেন, তিনি বিতর্কিত কথাবার্তা এড়িয়ে চলতেন।
মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার বলেন, তিনি বিনয়ী ও নম্র স্বভাবের মানুষ ছিলেন। অপ্রয়োজনীয় কথা ও কাজ বর্জন করে চলতেন।
ফরীদ চৌধুরীর (রহ.) ছেলে নাজমুস সাকিব চৌধুরী সবার কাছে বাবার জন্য দোয়া চেয়ে বলেন, আল্লাহ তা’য়ালা! আব্বাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নিন; আমীন।
সর্বশেষ খবর
- জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে কানাইঘাট সমিতি, সিলেট মহানগর
- কানাইঘাটে বাঁশবাড়ী আদর্শ তরুণ সংঘ কর্তৃক দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
- মিয়াগুল দুরন্ত সমাজকল্যান সংস্থার প্রাথমিক মেধা ভিত্তিক বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন
- কানাইঘাট দনা সীমান্তে ভারত ফেরত যুবতীকে ধর্ষনের অভিযোগে আরেকজন গ্রেফতার
- প্যারিসে জিডিএ-এর ঐতিহাসিক মেলবন্ধন: হাসপাতাল নির্মাণে আড়াই কোটি টাকার অঙ্গীকার
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর
- কানাইঘাট উপজেলা ও পৌর শাখার যৌথ আয়োজনে জাসাসের বৃক্ষরোপন ও সেমিনার অনুষ্ঠিত
- জেলা প্রশাসকের সাথে সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের মতবিনিময়
- কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত কানাইঘাটের প্রবাসী পাঁচ পরিবারকে খেলাফত মজলিসের নগদ সহায়তা
- বিএনপি প্রতিশ্রুতি ভঙ্গ করে ফ্যাসিবাদী শাসনের দিকে হাটঁছে : মুহাম্মদ ফখরুল ইসলাম
- অধ্যক্ষ ফরীদ উদ্দিন চৌধুরী (রহ.) ছিলেন ইসলামী শিক্ষা আন্দোলনের পথিকৃৎ : লুৎফুর রহমান হুমায়দী

