- প্রভাতী সমাজ কল্যাণ যুব সংঘের উদ্যোগে কানাইঘাটে হাজারো রোগীর চক্ষুসেবা
- শিক্ষার মানোন্নয়নে নতুন উদ্যোগ, কানাইঘাট পৌরসভায় প্রথম মেধাবৃত্তি পরীক্ষা
- কানাইঘাট উপজেলা ও পৌর জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম এর কমিটি গঠন
- কানাইঘাটে ঈদগাহ খাল পুণ: খনন কার্যক্রমের উদ্বোধন করলেন ইউএনও
- কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম হারুন গ্রেফতার
- কানাইঘাটে পুলিশের বিশেষ অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত দুই মামলার আসামি গ্রেফতার
- কানাইঘাটে পুলিশের অভিযানে ৯০ বোতল ভারতীয় অফিসার্স চয়েজ মদ উদ্ধার
- কানাইঘাটে দুঃস্থ হিন্দু মহিলাদের মধ্যে প্রধানমন্ত্রীর উপহারের শাড়ী বিতরণ
- কানাইঘাটে নানা কর্মসূচীর মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস উদযাপিত
- কানাইঘাটে প্রশাসনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
» বিএনপি প্রতিশ্রুতি ভঙ্গ করে ফ্যাসিবাদী শাসনের দিকে হাটঁছে : মুহাম্মদ ফখরুল ইসলাম
প্রকাশিত: ১৮. জুন. ২০২৬ | বৃহস্পতিবার
চেম্বার ডেস্ক: জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, বিএনপি সরকার ক্ষমতায় গিয়ে জনগণের সাথে একের পর এক প্রতারণা করে যাচ্ছে। তারা প্রতিশ্রুতি ভঙ্গ করে ফ্যাসিবাদী শাসনের দিকে হাটঁছে। প্রধানমন্ত্রী যা বলেন ঠিক তার বিপরীত কাজ করেন। তিনি নির্বাচনের সময় গণভোটে ‘হ্যা’ এর পক্ষ প্রচারণা চালিয়েছেন। কিন্তু ক্ষমতায় গিয়ে গণভোটের রায় বাতিল করেছেন। তারা জাতীয় সরকারের প্রতিশ্রুতি দিলেও একদলীয় শাসন প্রতিষ্ঠা করেছেন। মানুষের ভোটাধিকারের ফেরতের অঙ্গিকার করে ক্ষমতায় গিয়ে সরকার নির্বাচনের পরিবর্তে দলীয় প্রশাসক নিয়োগের মাধ্যমে ভোটাধিকারকে হরণ করেছেন। প্রধানমন্ত্রী একদিকে বলেন সকলের সরকার, অপরদিকে ফ্যামিলি কার্ড বিতরণের ক্ষেত্রেও শুধু দলীয় লোকদের মনোনীত করছেন। বিরোধী মতের কারণে অনেক সুবিধাভোগীলে বঞ্চিত করেছেন। যা পুরনো ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার পুনঃপ্রতিষ্ঠা ছাড়া কিছু নয়।
তিনি বৃহস্পতিবার (১৮ জুন) সিলেট মহানগর জামায়াতের থানা দায়িত্বশীল সভায় সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। মহানগর সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- মহানগর নায়েবে আমীর ড. নুরুল ইসলাম বাবুল, সহকারী সেক্রেটারী জাহেদুর রহমান চৌধুরী, জামায়াত নেতা মাওলানা আব্দুল মুকিত, এডভোকেট আলিম উদ্দিন, ড. মাওলানা এএইচএম সোলায়মান, ক্বারী মাওলানা আলাউদ্দিন, মু. আজিজুল ইসলাম, শফিকুল আলম মফিক, রফিকুল ইসলাম মজুমদার, নাজির আহমদ ও মু. শাহেদ আলী প্রমূখ।
সভাপতির বক্তব্যে মুহাম্মদ ফখরুল ইসলাম আরো বলেন, ২০২৪ এর জুলাই গণঅভ্যুত্থানের পর ছাত্র-জনতা পরিবর্তনের যে স্বপ্ন দেখেছিল, বিএনপি ক্ষমতায় গিয়ে সেই স্বপ্ন ধুলিস্মাৎ করেছে। তারা পুরো রাষ্ট্রযন্ত্রকে দলীয়করণের মাধ্যমে ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠা করতে চায়। প্রশাসন-বিচার বিভাগ থেকে শুরু করে বিশ^বিদ্যালয় এমনকী শিক্ষা প্রতিষ্ঠান সকল ক্ষেত্রে সরকারের নগ্ন দলীয়করণের ফলে মেধাবীরা কোনঠাসা হয়ে পড়ছেন। ছাত্র-জনতা এদেশে আর কোন ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠার সুযোগ দিবেনা। এব্যাপারে সরকারকে সতর্ক থাকতে হবে। জামায়াতের সকল স্তরের নেতাকর্মীদেরকে আর্ত-মানবতার কল্যাণে কাজ চালিয়ে যেতে হবে। সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ বৃদ্ধি করতে হবে। মানুষের দুর্ভোগ লাঘবে পাশে থাকতে হবে। ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার আন্দোলনে দেশপ্রেমিক জনতাকে ঐক্যবদ্ধ করতে হবে।
সর্বশেষ খবর
- প্রভাতী সমাজ কল্যাণ যুব সংঘের উদ্যোগে কানাইঘাটে হাজারো রোগীর চক্ষুসেবা
- শিক্ষার মানোন্নয়নে নতুন উদ্যোগ, কানাইঘাট পৌরসভায় প্রথম মেধাবৃত্তি পরীক্ষা
- কানাইঘাট উপজেলা ও পৌর জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম এর কমিটি গঠন
- কানাইঘাটে ঈদগাহ খাল পুণ: খনন কার্যক্রমের উদ্বোধন করলেন ইউএনও
- কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম হারুন গ্রেফতার
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর
- কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম হারুন গ্রেফতার
- ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট জেলা উত্তরের দায়িত্বশীল প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
- ইউপি নির্বাচনে জমিয়ত: ৮নং ঝিংগাবাড়ীতে চেয়ারম্যানসহ ৯ ওয়ার্ডে প্রার্থী ঘোষণা আসছে
- কানাইঘাট উপজেলা ও পৌর শাখার যৌথ আয়োজনে জাসাসের বৃক্ষরোপন ও সেমিনার অনুষ্ঠিত
- জেলা প্রশাসকের সাথে সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের মতবিনিময়

