- প্রভাতী সমাজ কল্যাণ যুব সংঘের উদ্যোগে কানাইঘাটে হাজারো রোগীর চক্ষুসেবা
- শিক্ষার মানোন্নয়নে নতুন উদ্যোগ, কানাইঘাট পৌরসভায় প্রথম মেধাবৃত্তি পরীক্ষা
- কানাইঘাট উপজেলা ও পৌর জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম এর কমিটি গঠন
- কানাইঘাটে ঈদগাহ খাল পুণ: খনন কার্যক্রমের উদ্বোধন করলেন ইউএনও
- কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম হারুন গ্রেফতার
- কানাইঘাটে পুলিশের বিশেষ অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত দুই মামলার আসামি গ্রেফতার
- কানাইঘাটে পুলিশের অভিযানে ৯০ বোতল ভারতীয় অফিসার্স চয়েজ মদ উদ্ধার
- কানাইঘাটে দুঃস্থ হিন্দু মহিলাদের মধ্যে প্রধানমন্ত্রীর উপহারের শাড়ী বিতরণ
- কানাইঘাটে নানা কর্মসূচীর মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস উদযাপিত
- কানাইঘাটে প্রশাসনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
» সুনামগঞ্জ জেলাব্যাপী রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যক্রমকে প্রসারিত ও গতিশীল করা হবে: মিজান চৌধুরী
প্রকাশিত: ১৮. জুন. ২০২৬ | বৃহস্পতিবার
চেম্বার ডেস্ক: সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক, সুনামগঞ্জ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোঃ মিজানুর রহমান চৌধুরী বলেছেন, ৩ তলা বিশিষ্ট নতুন ভবন নির্মিত হলে জেলাব্যাপী রেড ক্রিসেন্টের কার্যক্রম আরও গতিশীল হবে। ফলে দুর্যোগ মোকাবিলা, মানবিক সহায়তা ও স্বেচ্ছাসেবী কার্যক্রম পরিচালনায় নতুন মাত্রা যোগ হবে।
তিনি বৃহস্পতিবার (১৮ জুন) বিকেল ৪টায় সুনামগঞ্জ পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
অনুষ্ঠানে রেড ক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারি সৈয়দ মল্লিক মঈন উদ্দিন সুহেল, ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম সাজু, সদস্য ডা. সৈয়দ মনোয়ার আলী, ইজাজুল হক চৌধুরী নাসিম, আব্দুস সাত্তার মোঃ মামুন, মোঃ আশরাফ হোসেন লিটন, এড মোঃ আনিসুজ্জামান, রায়হানা মঞ্জুর চৌধুরী, মোঃ শামসুর রহমান, মোঃ মাহবুবুর রহমান পীর সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা মানবিক সেবা কার্যক্রম আরও সম্প্রসারণে নতুন ভবনের গুরুত্ব তুলে ধরেন।
উপস্থিত নেতৃবৃন্দ বলেন, ভবনটি নির্মাণ সম্পন্ন হলে সুনামগঞ্জ জেলায় রেড ক্রিসেন্টের বিভিন্ন কার্যক্রম পরিচালনার জন্য আধুনিক ও সুবিধাসম্পন্ন অবকাঠামো গড়ে উঠবে। যা স্থানীয় জনগণের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠান শেষে নতুন ভবনের সফল নির্মাণ ও রেড ক্রিসেন্টের মানবিক কার্যক্রমের অগ্রগতি কামনা করা হয়।
এদিকে এর আগে সকাল ১২টায় মোঃ মিজানুর রহমান চৌধুরী সুনামগঞ্জ জেলা পরিষদের অর্থায়নে ৪২ লাখ ৮ হাজার ৫০০ টাকা ব্যয়ে নির্মাণাধিন সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক থেকে সুনামগঞ্জ কেন্দ্রীয় বাস টার্মিনালের ভেতরের রাস্তার আরসিসি কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এসময় জেলা পরিষদের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ ছাড়াও বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠন এবং পরিবহন শ্রমিক সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সর্বশেষ খবর
- প্রভাতী সমাজ কল্যাণ যুব সংঘের উদ্যোগে কানাইঘাটে হাজারো রোগীর চক্ষুসেবা
- শিক্ষার মানোন্নয়নে নতুন উদ্যোগ, কানাইঘাট পৌরসভায় প্রথম মেধাবৃত্তি পরীক্ষা
- কানাইঘাট উপজেলা ও পৌর জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম এর কমিটি গঠন
- কানাইঘাটে ঈদগাহ খাল পুণ: খনন কার্যক্রমের উদ্বোধন করলেন ইউএনও
- কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম হারুন গ্রেফতার
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর
- প্রভাতী সমাজ কল্যাণ যুব সংঘের উদ্যোগে কানাইঘাটে হাজারো রোগীর চক্ষুসেবা
- কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম হারুন গ্রেফতার
- কানাইঘাটের লোভাছড়া পাথর কোয়ারিতে টাস্কফোর্সের অভিযান, ১০টি নৌকা বিকল
- কানাইঘাটে সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ ছাত্র সংগঠনের সদস্য আব্দুল মৌলা গ্রেফতার
- কানাইঘাটের সোনারতনপুঞ্জি সীমান্তে পিকআপের চাকায় পিষ্ট হয়ে কিশোরের মর্মান্তিক মৃত্যু

