- কানাইঘাট বোরহান উদ্দিন বাজারে ডিজিটাল কনসালটেন্সি এজেন্সির উদ্বোধন
- জেলা প্রশাসকের সাথে সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের মতবিনিময়
- সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময়
- কানাইঘাট পুলিশের চোরাচালান ও মাদক বিরোধী অভিযান জোরদার! ৮ মাসে ৪৭ টি মামলা-গ্রেফতার ৫২
- আবারো লোভার জব্দকৃত পাথর চুরি করে নিয়ে যাওয়া হচ্ছে আটগ্রামে
- রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সুধীজনদের সাথে কানাইঘাটের নবাগত ইউএনও’র মতবিনিময়
- কানাইঘাটে প্রশাসনের উদ্যোগে গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত
- সিলেট অনলাইন প্রেসক্লাবের পুরস্কার বিতরণ ও নতুন সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত
- লোভাছড়ার জব্দকৃত পাথর চুরির হিড়িক! বেপরোয়া জকিগঞ্জের আটগ্রামের অবৈধ ক্রাশার জোন চক্র
- লন্ডনে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস (উপশহর) প্রবাসী অ্যাসোসিয়েশনের সভা অনুষ্ঠিত
» নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
প্রকাশিত: ২৩. নভেম্বর. ২০২৫ | রবিবার
চেম্বার ডেস্ক: রাক্ষুসে কুশিয়ারা নদীর পারঘেষা গোলাপগঞ্জ-বিয়ানীবাজার উপজেলার বিভিন্ন এলাকা। প্রতি বছরই কোনো না কোনো এলাকায় নদীর তীর ধসে নিঃস্ব হন একাধিক পরিবার। এমনই অভাগা বিয়ানীবাজারের কুড়ারবাজার ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বিভিন্ন গ্রাম। রবিবার (২৩ নভেম্বর) নদীভাঙনের কবলে পড়া সেই এলাকা পরিদর্শনে যান সিলেট-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।
দুপুরে কুড়ারবাজারের বড়বন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিছনের এলাকা পরিদর্শন করেন তিনি। এখানে নতুন করে ভাঙনের মুখে পড়েছে নদীতীর। দুই সপ্তাহ আগে গড়রবন্দ গ্রামের কুশিয়ারা নদীর তীরবর্তী অংশে বড় ধরনের ফাটল দেখা দেয়। এর আগে নদীতে তলিয়ে যায় ওই এলাকার তীরবর্তী বেশ কিছু অংশ, গ্রামীণ সড়ক ও সড়কের পাশে থাকা দুটি দোকান এবং কিছু ফসলি জমি। ভাঙন-শঙ্কায় আছে গড়রবন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি ভবনও।
বিষয়টি জানতে পেরে এসব এলাকা পরিদর্শনে গিয়ে উদ্বীগ্ন স্থানীয় বাসিন্দাদের এমরান আহমদ চৌধুরী প্রতিশ্রুতি দেন- পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তার সঙ্গে কথা বলে দ্রুতই এই সমস্যা সমাধানের চেষ্টা করবেন।
তিনি আরও বলেন- আপনাদের পবিত্র আমানত আমাকে প্রদান করে জনপ্রতিনিধি নির্বাচিত করলে গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের বিভিন্ন এলাকায় নদীর পারকে পরিকল্পিতভাবে পর্যটন স্পট হিসেবে গড়ে তোলা হবে। এতে যেমন করে ভাঙন থেকে বাঁচবে জনপদ, তেমনি অর্থনৈতিকভাবে লাভবান হবে এই দুই উপজেলা।
নদীপার পরিদর্শনকালে উপস্থিত ছিলেন- সিলেট জেলা বিএনপি যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আবু তাহের, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাবেক সভাপতি নজমুল হোসেন পুতুল, কুড়ারবাজার ইউনিয়ন বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক জুবের আহমদ, সাংগঠনিক জিয়াউল হক, কুড়ারবাজার ইউনিয়নের ৬নং ওয়ার্ড মেম্বার নুর মোহাম্মদ, সিলেট জেলা যুবদলের সিনিয়র যুগ্ম-সম্পাদক এখলাছুর রহমান মুন্না, সিলেট মহানগর যুবদলের যুগ্ম-সম্পাদক রায়হান আহমদ অপু, বিয়ানীবাজার উপজেলা যুবদলের আহবায়ক দোলা হোসেন সুভাষ, বিয়ানীবাজার উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, বিশিষ্ট মুরুব্বি মক্তার আলী, নজরুল ইসলাম, মতিউর রহমান, তোফায়েল আহমেদ, হাফিজ জাফরান আহমদ, আমিনুল ইসলাম ও সালাউদ্দিন প্রমুখ।
এর আগে সকাল ১০টায় গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জের আমিন কনভেনশন হলে ‘ট্রেড ফেয়ার বাংলাদেশ’ আয়োজিত ‘গোলাপগঞ্জ বিজনেস ফেস্টিভ্যল-২০২৫’র উদ্বোধন করেন সিলেট-৬ আসনে ধানের শীষের প্রার্থী অ্যাড. এমরান আহমদ চৌধুরী।
সর্বশেষ খবর
- কানাইঘাট বোরহান উদ্দিন বাজারে ডিজিটাল কনসালটেন্সি এজেন্সির উদ্বোধন
- জেলা প্রশাসকের সাথে সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের মতবিনিময়
- সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময়
- কানাইঘাট পুলিশের চোরাচালান ও মাদক বিরোধী অভিযান জোরদার! ৮ মাসে ৪৭ টি মামলা-গ্রেফতার ৫২
- আবারো লোভার জব্দকৃত পাথর চুরি করে নিয়ে যাওয়া হচ্ছে আটগ্রামে
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর
- জেলা প্রশাসকের সাথে সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের মতবিনিময়
- কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত কানাইঘাটের প্রবাসী পাঁচ পরিবারকে খেলাফত মজলিসের নগদ সহায়তা
- বিএনপি প্রতিশ্রুতি ভঙ্গ করে ফ্যাসিবাদী শাসনের দিকে হাটঁছে : মুহাম্মদ ফখরুল ইসলাম
- অধ্যক্ষ ফরীদ উদ্দিন চৌধুরী (রহ.) ছিলেন ইসলামী শিক্ষা আন্দোলনের পথিকৃৎ : লুৎফুর রহমান হুমায়দী
- ঝিংগাবাড়ী ইউনিয়নসহ দেশবাসীকে জামায়াত নেতা মাওলানা মুখতার আহমদের ঈদ শুভেচ্ছা

