- বুরহান উদ্দিন বাজার সিএনজি স্ট্যান্ডের নির্বাচনে বিজয়ী-দের শ্রমিক কল্যাণ ফেডারেশনের অভিনন্দন
- বিএনপি প্রতিশ্রুতি ভঙ্গ করে ফ্যাসিবাদী শাসনের দিকে হাটঁছে : মুহাম্মদ ফখরুল ইসলাম
- পূজা উদযাপন পরিষদ কানাইঘাট উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলাব্যাপী রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যক্রমকে প্রসারিত ও গতিশীল করা হবে: মিজান চৌধুরী
- অধ্যক্ষ ফরীদ উদ্দিন চৌধুরী (রহ.) ছিলেন ইসলামী শিক্ষা আন্দোলনের পথিকৃৎ : লুৎফুর রহমান হুমায়দী
- গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
- প্রকৃত হামলাকারীদের আসামী না করে মামলা দিয়ে হয়রানী! কানাইঘাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
- অধ্যক্ষ মাও. ফরিদ উদ্দিন চৌধুরীর মৃত্যুতে কানাইঘাট প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
- কানাইঘাটে নিজ মাদ্রাসায় চিরনিদ্রায় শায়িত সাবেক এমপি ফরিদ চৌধুরী || জানাজায় জনতার ঢল
- কানাইঘাটে কিশোর-কিশোরী ক্লাব ম্যানেজম্যান্ট কমিটির সভা অনুষ্ঠিত
» আজ থেকে আগের ভাড়ায় ফিরছে গণপরিবহন
প্রকাশিত: ০১. সেপ্টেম্বর. ২০২০ | মঙ্গলবার
চেম্বার ডেস্ক:: করোনাকালীন বিশেষ নিয়ম বদলে আজ থেকে পুরোনো রুটিনে ফিরেছে গণপরিবহন। বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) ঘোষিত ‘পূর্বের ভাড়ায় যত সিট তত যাত্রী’ কার্যকর হচ্ছে মঙ্গলবার সকাল থেকে। রাজধানীতে দেখা গেছে আগের ভাড়ায় যাত্রী তুলছে পরিবহনগুলো, নেই এক সিট ফাঁকা রাখার বাধ্যবাধকতা।
কয়েক দিন আগে গণপরিবহন আগের ভাড়ায় ফিরে যাবে বলে জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তবে মাস্ক পরা, যত আসন তার বেশি যাত্রী না নেওয়াসহ কয়েকটি শর্ত বেঁধে দেওয়া হয়।
এ দিকে বিআরটিএ প্রচারিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আসনসংখ্যার অতিরিক্ত যাত্রী পরিবহন করা যাবে না।
গণপরিবহনের যাত্রী, চালক, সুপারভাইজার, হেলপার ও টিকিট বিক্রেতাকে মাস্ক পরতে হবে। হাত পরিষ্কারের জন্য সাবান বা হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা রাখতে হবে।
এ ছাড়া যানবাহন, যাত্রীদের হাতব্যাগ ও মালামাল জীবাণুমুক্ত করতে বাস মালিকদের ব্যবস্থা নিতে বলা হয়। এ ছাড়া স্বাস্থ্যবিধি সংক্রান্ত অন্যান্য প্রয়োজনীয় বিধি মেনে চলতে বলা হয়েছে।
তবে করোনাভাইরাসের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে না আসায় গণপরিবহন আগের অবস্থায় ফিরিয়ে নিলে বড় ধরনের স্বাস্থ্য ঝুঁকির আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।
করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে দেশে গত পয়লা জুন থেকে এক সিট ফাঁকা রেখে যাত্রী নেওয়া এবং অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা দিয়েছিল সরকার। এ কারণে বাসের ভাড়াও ৬০% বাড়ানো হয়। শুরুর দিকে বাসের কর্মচারীরা এসব স্বাস্থ্যবিধি মেনে চললেও দুই সপ্তাহ যেতে না যেতে অনিয়মের অভিযোগ উঠে।
মূলত দ্বিগুণ ভাড়া নেওয়া সত্ত্বেও বাস মালিকেরা স্বাস্থ্যবিধিও তোয়াক্কা না করায় যাত্রী অধিকার সংগঠনগুলো সম্প্রতি বাসের ভাড়া আগের অবস্থায় ফিরিয়ে নেওয়ার দাবি জানায়। তারই প্রেক্ষিতে ২৯ আগস্ট সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের পয়লা সেপ্টেম্বর থেকে গণপরিবহন আগের ভাড়ায় চলবে বলে ঘোষণা দেন।
সর্বশেষ খবর
- বুরহান উদ্দিন বাজার সিএনজি স্ট্যান্ডের নির্বাচনে বিজয়ী-দের শ্রমিক কল্যাণ ফেডারেশনের অভিনন্দন
- বিএনপি প্রতিশ্রুতি ভঙ্গ করে ফ্যাসিবাদী শাসনের দিকে হাটঁছে : মুহাম্মদ ফখরুল ইসলাম
- পূজা উদযাপন পরিষদ কানাইঘাট উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলাব্যাপী রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যক্রমকে প্রসারিত ও গতিশীল করা হবে: মিজান চৌধুরী
- অধ্যক্ষ ফরীদ উদ্দিন চৌধুরী (রহ.) ছিলেন ইসলামী শিক্ষা আন্দোলনের পথিকৃৎ : লুৎফুর রহমান হুমায়দী
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর