সর্বশেষ

» রাজাগঞ্জ জমিয়তের উদ্যোগে মাওলানা আব্দুল আজিজ বন্দরবাড়ি রাহ. এর স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল

প্রকাশিত: ০২. জুন. ২০২৬ | মঙ্গলবার

চেম্বার ডেস্ক:  জমিয়তে উলামায়ে ইসলাম রাজাগঞ্জ ইউনিয়ন শাখার প্রধান উপদেষ্টা জামেয়া ইসলামিয়া দারুল হাদীস রাজগঞ্জ মাদ্রাসার সাবেক মুহতামিম, সর্বজন শ্রদ্ধেয় বুযুর্গ মাওলানা আব্দুল আজিজ বন্দরবাড়ি রাহ. এর জীবন ও কর্ম শীর্ষক এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল (১ জুন) সোমবার বিকাল ৪ ঘটিকা থেকে রাজাগঞ্জ ইউনিয়ন কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়। হাফিজ মাওলানা ফখরুল ইসলামের সভাপতিত্বে ও মাওলানা নজরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে ইউনিয়নের বিশিষ্ট ব্যক্তিবর্গ আলোচনা করেন।

আলোচকরা বলেন, মাওলানা আব্দুল আজিজ বন্দরবাড়ি রাহ. ছিলেন একজন উম্মাহ দরদি আলেম। সর্বদা মানুষদেরকে দ্বীনের পথে চলার ব্যাপারে উদ্বুদ্ধ করতেন। যাঁর ধ্যান-জ্ঞ্যানই ছিল দ্বীনের প্রচার ও প্রসার। মকতব শিক্ষার প্রতি তাঁর আলাদা চিন্তা ভাবনা ছিল। সেই চিন্তা থেকেই ইউনিয়নব্যাপী মকতব শিক্ষাকে উন্নত ও বিস্তৃত করার লক্ষ্যে উলামায়ে কেরামদের সাথে নিয়ে আঞ্জুমানে দাওয়াতুল হক নামের সংগঠনটিকে পুনরায় প্রতিষ্ঠা করেন। এক কথায় দেওবন্দিয়্যত ও ফিকরে দেওবন্দিয়্যতের ব্যাপারে জীবন কুরবানকারী এক মহান মনীষী ছিলেন তিনি। একজন আদর্শ শিক্ষক হিসাবে তাঁর বিশেষ খ্যাতি ছিল। শাসন ও স্নেহের সমন্বয়ে শিক্ষার্থীদের মননকে শিক্ষামুখী করতে তাঁর অবদান অবর্ণনীয়। শিক্ষার্থীদের মেজাজের মধ্যে দেওবন্দিয়্যতের ফিকির ঢুকিয়ে দেওয়ার এক নিপুণ কারিগর ছিলেন তিনি।

সভায় অতিথি হিসাবে আলোচনা করেন জামিয়া ইসলামিয়া দারুল হাদীস রাজাগঞ্জের মুহতামিম মাওলানা মমতাজ উদ্দিন বড়দেশী, শাইখুল হাদীস ও শিক্ষাসচিব মাওলানা আহমদ আলী, সানী শাইখুল হাদীস মাওলানা হাবিবুর রহমান , ঢাকা নারায়ণগঞ্জ মাদ্রাসার শাইখুল হাদীস সাহেবজাদায়ে পারকুলী মাওলানা তাজুল ইসলাম, মাদানীনগর মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা ফয়সল আহমদ জালালাবাদী, রাজাগঞ্জ মাদ্রাসার নাইবে মুহতামিম মাওলানা আব্দুল জলিল, ইউনিয়ন জমিয়তের সহসভাপতি মাওলানা আব্দুল জলিল, মাওলানা হাবিব আহমদ মাসুম, সাধারণ সম্পাদক মাওলানা শাহ আতিকুর রহমান, জাতীয়তাবাদী দল বিএনপির অন্যতম নেতা জনাব বিলাল আহমদ, বিশিষ্ট লেখক মাওলানা শামসের হারুনুর রশীদ, খাদিজাতুল কুবরা মহিলা মাদ্রাসার ভারপ্রাপ্ত মুহতামিম মাওলানা আব্দুল্লাহ আল হুসাইন, ইউনিয়ন জমিয়তনেতা মাওলানা সিদ্দিকুর রহমান, মাওলানা হাফিজ আশরাফ উদ্দিন, মাওলানা আকবর হুসাইন প্রমুখ।

সর্বশেষ মাওলানা আবুল কালাম সাহেবের দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

           

সর্বশেষ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031