- কানাইঘাটে ৭০বোতল ভারতীয় অফিসার চয়েস মদ আটক
- কানাইঘাটে জ্বালানী তেলের বাজার মনিটরিং করতে মাঠে প্রশাসন! এক ব্যবসায়ীকে জরিমানা
- বন্যা-দুর্যোগে পাশে থাকা আলহাজ্ব মুহিত মিয়া এখন নির্বাচনী আলোচনায়
- কানাইঘাটের সুরমা সমাজ কল্যাণ পরিষদের কাউন্সিল সম্পন্ন,নেতৃত্বে হাফিজ আসআদ-হাফিজ রশিদ
- কানাইঘাটে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ বসত বাড়িসহ বিভিন্ন প্রতিষ্টান পরিদর্শনে আবুল হাসান এমপি
- জিরো বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটি ঘোষণা
- অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে: কানাইঘাটে মাও:হাবিবুর রহমান
- ঝিংগাবাড়ী ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মাওলানা আব্দুর রহমানের ঈদ শুভেচ্ছা
- কানাইঘাটের সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থী শহিদুল্লাহ সিদ্দিকীর ঈদ শুভেচ্ছা
- কানাইঘাট ওয়েলফেয়ার ট্রাস্ট, ইউকের সাবেক সাধারণ সম্পাদক শামীম আহমদের ঈদ শুভেচ্ছা
» ৪৩ ইউপিতে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত নৌকার প্রার্থীরা
প্রকাশিত: ১৯. সেপ্টেম্বর. ২০২১ | রবিবার
চেম্বার ডেস্ক:: সারা দেশে ১৬০টি ইউনিয়ন পরিষদে (ইউপি) আগামীকাল সোমবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। তবে ইতিমধ্যে ৪৩টি ইউপিতে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীরা। এরমধ্যে বাগেরহাটে ৩৮টি, চট্টগ্রামের সন্দ্বীপে ৪টি ও খুলনায় একটি ইউপি রয়েছে। এসব ইউপিতে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় নৌকা প্রতীকের প্রার্থীরা বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছেন। বিভিন্ন জেলার স্থানীয় নির্বাচন অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিকে বাগেরহাটে ৬৬টি ইউপির মধ্যে ৩৮টিতে আওয়ামী লীগের প্রার্থীরা বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় বাকি ২৮টি ইউপিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এই ২৮ ইউপিতে আওয়ামী লীগের প্রার্থীর প্রতিদ্বন্দ্বী দলেরই বিদ্রোহী প্রার্থীরা। আগামীকাল যেসব জেলায় ইউপি নির্বাচন হবে এর মধ্যে খুলনায় ৩৪টি, বাগেরহাটে ৬৬টি, সাতক্ষীরায় ২১টি, নোয়াখালীতে ১৩টি, চট্টগ্রামে ১২টি এবং কক্সবাজারে ১৪টি ইউনিয়ন রয়েছে।
জানা গেছে, স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীকে বিএনপি অংশ নেবে না তা আগেই জানিয়েছিল বিএনপি।
ফলে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণার পর আওয়ামী লীগের নেতারাই বিদ্রোহী প্রার্থী হয়েছিলেন। কিন্তু নির্বাচনে সংঘাতের আশঙ্কায় দলের বিদ্রোহী প্রার্থীদের কঠোর বার্তা দেয় আওয়ামী লীগের নীতি-নির্ধারণী ফোরাম। তৃণমূল নেতাদের বলা হয়, আওয়ামী লীগের দলীয় কেউ বিদ্রোহী প্রার্থী হলে তারা বহিষ্কারের পাশাপাশি ভবিষ্যতে নৌকা প্রতীকও বঞ্চিত হবেন। দলের নীতিনির্ধারণী ফোরাম থেকে এমন বার্তা পেয়ে অনেক ইউপিতে বিদ্রোহী প্রার্থী হওয়ার সাহস পাননি আওয়ামী লীগ নেতারা। ফলে ইতিমধ্যে ৪৩টি ইউপিতে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন নৌকার প্রার্থীরা। এছাড়া যেসব ইউপিতে আওয়ামী লীগ নেতারা বিদ্রোহী প্রার্থী হয়েছে ইতিমধ্যে তাদের বহিষ্কার করা হয়েছে।
উল্লেখ্য, দেশে প্রায় সাড়ে চার হাজার ইউপিতে কয়েক ধাপে ভোট হবে। গত ৩রা মার্চ প্রথম ধাপের ৩৭১টি ইউপির ভোটের তফসিল ঘোষণা করেছিল নির্বাচন কমিশন। কোভিড-১৯ সংক্রমণ পরিস্থিতির কারণে ভোট স্থগিত করা হয়। ২১শে জুন ২০৪টি ইউপিতে ভোট অনুষ্ঠিত হয়। সীমান্তবর্তী এলাকায় কোভিড পরিস্থিতির অবনতি হওয়ায় ১৬৭টি ইউপির ভোট স্থগিত করা হয়। প্রথম ধাপে স্থগিত ১৬৭টি ইউপির মধ্যে ১৬০টিতে কাল সোমবার ভোট হচ্ছে।
সর্বশেষ খবর
- কানাইঘাটে ৭০বোতল ভারতীয় অফিসার চয়েস মদ আটক
- কানাইঘাটে জ্বালানী তেলের বাজার মনিটরিং করতে মাঠে প্রশাসন! এক ব্যবসায়ীকে জরিমানা
- বন্যা-দুর্যোগে পাশে থাকা আলহাজ্ব মুহিত মিয়া এখন নির্বাচনী আলোচনায়
- কানাইঘাটের সুরমা সমাজ কল্যাণ পরিষদের কাউন্সিল সম্পন্ন,নেতৃত্বে হাফিজ আসআদ-হাফিজ রশিদ
- কানাইঘাটে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ বসত বাড়িসহ বিভিন্ন প্রতিষ্টান পরিদর্শনে আবুল হাসান এমপি
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর
- কানাইঘাটে জ্বালানী তেলের বাজার মনিটরিং করতে মাঠে প্রশাসন! এক ব্যবসায়ীকে জরিমানা
- কানাইঘাটে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ বসত বাড়িসহ বিভিন্ন প্রতিষ্টান পরিদর্শনে আবুল হাসান এমপি
- অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে: কানাইঘাটে মাও:হাবিবুর রহমান
- পবিত্র ঈদ উপলক্ষে কানাইঘাটে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী-নগদ অর্থ বিতরণ
- রমজানের চেতনায় মানবিক সমাজ গঠনে বিএনপি কাজ করছে: মিফতাহ্ সিদ্দিকী