- কানাইঘাট উপজেলা সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ফ্রান্স প্রবাসী শাহেদ আহমদের ঈদ শুভেচ্ছা
- নগরীর টিলাগড় শাহ মদনী ঈদগাহে ঈদের জামাত সকাল সাড়ে ৮টায়
- আইনের তোয়াক্কা না করে কানাইঘাটে আবাদি জমির মাটি কাটার মহোৎসব
- কাজ শেষ হতে না হতেই কানাইঘাট গরিপুর পাকা সড়কের পিচ উঠে যাচ্ছে
- সিলেটকে বাসযোগ্য শান্তির নগরী গড়ে তুলতে সম্মিলিত উদ্যোগের বিকল্প নেই: কাইয়ুম চৌধুরী
- কানাইঘাট ওয়েল ফেয়ার এসোসিয়েশন ইউকে’র উদ্যোগে রমজানের অর্থ সহায়তা প্রদান
- কানাইঘাট-জকিগঞ্জে কোন ধরণের অনিয়ম দূর্নীতি বরদাস্ত করা হবে না: মুফতি আবুল হাসান এমপি
- সবাইকে সাথে নিয়ে এলাকার উন্নয়ন করতে চাই: কানাইঘাটে মুফতি আবুল হাসান এমপি
- কানাইঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুমিন চৌধুরীকে যুক্তরাষ্ট্রে দাফন
- বালাগঞ্জ-ওসমানীনগর কল্যাণ সমিতি সম্প্রীতির মেলবন্ধন : আব্দুল কাইয়ূম চৌধুরী
» ৭ দিনের রিমান্ডে হেফাজত নেতা মামুনুল হক
প্রকাশিত: ১৯. এপ্রিল. ২০২১ | সোমবার
চেম্বার ডেস্ক:: ভাঙচুরের মামলায় গ্রেপ্তার হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ সোমবার (১৯ এপিল) দুপুরে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবদাস চন্দ্র অধিকারীর আদালত এ আদেশ দেন। এর আগে সোমবার (১৯ এপ্রিল) বেলা ১১টা ৯ মিনিটের দিকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এদিন ২০২০ সালের মোহাম্মদপুর থানার একটি ভাঙচুর ও নাশকতার মামলায় তাকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।
মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) সাজেদুল হক আদালতে মামুনুল হকের ৭ দিনের রিমান্ড আবেদন করেন। আদালত শুনানি শেষে তার ৭ দিনেরই রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে রোববার (১৮ এপ্রিল) দুপুরে মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদ্রাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর তাকে নেওয়া হয় শ্যামলীতে পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনারের কার্যালয়ে। জিজ্ঞাসাবাদের জন্য সেখান থেকে নেওয়া হয় তেজগাঁও থানায়। সেখানে কয়েক ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর রাতে মামুনুল হককে গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
পুলিশ জানিয়েছে, ২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের তাণ্ডবের ঘটনাসহ মামুনুল হকের বিরুদ্ধে ১৭টি মামলা রয়েছে। এসব মামলায় তিনি এজাহারনামীয় আসামি। সম্প্রতি স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঢাকা আসেন। তার এই সফরের বিরোধিতা করে আন্দোলনে নামে এই সংগঠন। তারা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ রাজধানীর বিভিন্ন স্থানে, ব্রাহ্মণবাড়িয়া, নারায়ণগঞ্জসহ আরও বেশ কিছু এলাকায় অগ্নিসংযোগ, ভাঙচুর, লুটপাট ও নাশকতা করে। এরপর এ ঘটনার তদন্তে পাওয়া যায় মামুনুল হকের নাম।
গত ৩ এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে একটি রিসোর্টে এক নারীসহ ঘেরাও করা হয় মামুনুল হককে। একপর্যায়ে রিসোর্টে হামলা চালিয়ে তাকে ছাড়িয়ে নেন হেফাজতের কর্মীরা। সেখানে ভাঙচুর ও পুলিশের ওপর হামলার ঘটনায় সোনারগাঁ থানায় তিনটি মামলা হয়। একটি মামলায় আসামি করা হয় মামুনুল হককে।
সর্বশেষ খবর
- কানাইঘাট উপজেলা সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ফ্রান্স প্রবাসী শাহেদ আহমদের ঈদ শুভেচ্ছা
- নগরীর টিলাগড় শাহ মদনী ঈদগাহে ঈদের জামাত সকাল সাড়ে ৮টায়
- আইনের তোয়াক্কা না করে কানাইঘাটে আবাদি জমির মাটি কাটার মহোৎসব
- কাজ শেষ হতে না হতেই কানাইঘাট গরিপুর পাকা সড়কের পিচ উঠে যাচ্ছে
- সিলেটকে বাসযোগ্য শান্তির নগরী গড়ে তুলতে সম্মিলিত উদ্যোগের বিকল্প নেই: কাইয়ুম চৌধুরী
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর
- ডাকসু নির্বাচন নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত করেছে চেম্বার আদালত
- জামিন না মঞ্জুর, কারাগারে রাজগঞ্জ ইউপি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক লুৎফর
- কানাইঘাটের আলোচিত ইফজাল হত্যা মামলার রায়, ১০ জনের আমৃত্যু কারাদণ্ড
- কানাইঘাটে আওয়ামীলীগ ও সহযোগী সংঘঠনের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেফতার ২
- আন্তর্জাতিক আদালতে ড. ইউনূসসহ ৬২ জনের বিরুদ্ধে অভিযোগ

