সর্বশেষ

» সাংবাদিক ফারুক আহমদের মৃত্যুতে তুরুকখলা হাড়িয়ারচর গ্রাম উন্নয়ন কমিটির শোক

প্রকাশিত: ১২. জুন. ২০২১ | শনিবার

চেম্বার ডেস্ক:: 

সিলেট প্রেসক্লাবের সদস্য, দৈনিক জৈন্তা বার্তা সম্পাদক ফারুক আহমদের মাতা জহুরা বেগমের  মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দক্ষিণ সুরমা উপজেলার দাউদপুর ইউনিয়নের তুরুকখলা হাড়িয়ারচর গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি কবির আহমদ, সিনিয়র সহ সভাপতি সাংবাদিক আব্দুল খালিক, সাধারণ সম্পাদক জাহিদ হাসান সহ উন্নয়ন কমিটির নেতৃবৃন্দ।
এছাড়াও গভীর শোক প্রকাশ করেছেন তুরুকখলা হাড়িয়ারচর স্বপ্নপূরণ একতা যুব সমিতির সভাপতি হাফিজ মাওলানা মুফতি সুলাইমান আহমদ, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ সহ সমিতির সকল নেতৃবৃন্দ।
পৃথক পৃথক শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
উলেখ্য, সাংবাদিক ফারুক আহমদের মাতা মরহুম জহুরা বেগম ব্রিগেডিয়ার এম আর মজুমদার বিদ্যানিকেতনের ভূমিদাতা এবং জহুরা উম্মে হেলালী টেকনিক্যাল কলেজের দাতাসহ বিভিন্ন সমাজসেবামূলক কাজে যুক্ত ছিলেন।

           

সর্বশেষ

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930