- কানাইঘাটে আইন-শৃঙ্খলা কমিটির সভায় চোরাচালান প্রতিরোধ ও সীমান্তে হত্যাকান্ড বন্ধে জোরদার
- কানাইঘাটে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র্যালী, আলোচনা সভা ও প্রদর্শনী অনুষ্ঠিত
- কানাইঘাটে জমি সংক্রান্ত বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষ, একই পরিবারের ৪ জন আহত
- কানাইঘাটে ঝিংগাবাড়ী সমাজকল্যাণ যুব সমিতির মেধাভিত্তিক প্রাথমিক বৃত্তি পরীক্ষা সম্পন্ন
- বিশ্বজয়ী হাফেজ হীরার গৌরবোজ্জ্বল অর্জন নতুন প্রজন্মের শিক্ষার্থীদের অনুপ্রেরণার উৎস: এমপি আবুল হাসান
- বিশ্বজয়ের মুকুট মাথায় নিয়ে জন্মভূমিতে হিরা, কানাইঘাটের মাঠিতে নাগরিক সংবর্ধনা
- কানাইঘাট ট্রাক পিকআপ ও কাভার্ডভ্যান মালিক সমিতির শপথ গ্রহণ ও পরিচিতি সভা
- সিলেট মহানগরীতে রেড ক্রিসেন্টের ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ
- কানাইঘাটে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শান্তিপূর্ণ ভাবে শেষ হলো শারদীয় দুর্গাপূজা
- কানাইঘাটে শাহাব উদ্দিন হত্যা মামলা গ্রেফতারকৃত ৫ আসামী জেল হাজতে
» কানাইঘাট প্রেসক্লাবের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালন
প্রকাশিত: ১৬. আগস্ট. ২০২২ | মঙ্গলবার
কানাইঘাট প্রতিনিধি : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ঐতিহ্যবাহী কানাইঘাট প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষ্যে আজ মঙ্গলবার বিকেল ৪টায় ক্লাব কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ক্লাবের সহ সভাপতি আব্দুন নুরের সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক মুমিন রশিদের পরিচালনায় শোক সভায় বঙ্গবন্ধুর বর্ণাঢ্য জীবনের স্মৃতি চারণ করে বক্তব্য রাখেন ক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, সহ সম্পাদক মাহবুবুর রশিদ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহীন আহমদ, ক্রীড়া ও সাংষ্কৃতিক সম্পাদক আমিনুল ইসলাম, সদস্য জয়নাল আজাদ, মাহফুজ সিদ্দিকী, মাও. আসআদ আহমদ, হাফিজ আহমদ সুজন প্রমুখ।
শোকসভায় ক্লাব নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারা বিশে^র মুক্তিকামী ও নিপীড়িত নির্যাতিত মানুষের অসংবাদিত নেতা ছিলেন। তিনি বেঁচে থাকলে বিশ^ পরিমন্ডলে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াত। তারমতো মহান নেতাকে হত্যার মধ্য দিয়ে বাংলাদেশের অগ্রযাত্রাকে স্তব্ধ করে দেয়া হয়েছিল। ক্লাব নেতৃবৃন্দ আরো বলেন, রাজনৈতিক মত-আদর্শের উর্ধ্বে উঠে বঙ্গবন্ধুকে সবার উপরে মর্যাদা দিতে হবে, পাশাপাশি দেশের জন্য যাদের অকৃতিম অবদান রয়েছে তাদের সম্মান আমাদের সবাইকে করতে হবে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে হলে তার আদর্শকে ধারন করে সবাইকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে একসাথে কাজ করার আহ্বান জানান ক্লাব নেতৃবৃন্দ।
সভা শেষে ১৫ আগস্টের কালো রাত্রিতে শাহাদত বরণকারী বঙ্গবন্ধু সহ তার পরিবারের সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন ক্লাবের সদস্য কানাইঘাট দারুল উলূম মাদ্রাসার সহকারী শিক্ষক মাও. আসআদ আহমদ।
এছাড়া ১৫ই আগস্ট বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ক্লাব নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা নিবেদন সহ উপজেলা প্রশাসনের সকল কর্মসূচীতে যোগদান করেন। ক্লাব কার্যালয়ে যথারীতি জাতীয় ও ক্লাব পতাকা অর্ধনমিত রাখা হয়।
সর্বশেষ খবর
- কানাইঘাটে আইন-শৃঙ্খলা কমিটির সভায় চোরাচালান প্রতিরোধ ও সীমান্তে হত্যাকান্ড বন্ধে জোরদার
- কানাইঘাটে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র্যালী, আলোচনা সভা ও প্রদর্শনী অনুষ্ঠিত
- কানাইঘাটে জমি সংক্রান্ত বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষ, একই পরিবারের ৪ জন আহত
- কানাইঘাটে ঝিংগাবাড়ী সমাজকল্যাণ যুব সমিতির মেধাভিত্তিক প্রাথমিক বৃত্তি পরীক্ষা সম্পন্ন
- বিশ্বজয়ী হাফেজ হীরার গৌরবোজ্জ্বল অর্জন নতুন প্রজন্মের শিক্ষার্থীদের অনুপ্রেরণার উৎস: এমপি আবুল হাসান
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর
- অধ্যক্ষ মাও. ফরিদ উদ্দিন চৌধুরীর মৃত্যুতে কানাইঘাট প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
- নিউজচেম্বার টুয়েন্টিফোর ডটকমের সম্পাদক মন্ডলীর সভাপতি মোহাম্মদ মহি উদ্দিনের ঈদ শুভেচ্ছা
- নিউজচেম্বার টুয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক ইকবাল চৌধুরীর ঈদুল আজহার শুভেচ্ছা
- তৃতীয়বারের মতো বাংলা প্রেসক্লাব মিশিগানের কোষাধ্যক্ষ নির্বাচিত সোলায়মান আল মাহমুদ
- জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য পদ লাভ করেছেন কানাইঘাটের এহসানুল হক জসীম

