সর্বশেষ

» বঙ্গবন্ধুর আদর্শ অনুযায়ী মানুষের জন্য কাজ করে যাচ্ছি : প্রধানমন্ত্রী

প্রকাশিত: ২০. জুন. ২০২১ | রবিবার

চেম্বার ডেস্ক:: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যখন দেশে আসলাম সেই থেকেই চেষ্টা ছিল দুঃখী মানুষের মুখে হাসি ফোটাবো। সারাদেশ ঘুরে মানুষের দুঃখ-কষ্ট দেখেছি। তখন শপথ নিয়েছিলাম আওয়ামী লীগ ক্ষমতায় এলে সব দুঃখী মানুষের জন্য কিছু করবো। আওয়ামী লীগ সবসময় মানুষের পাশে ছিল। বঙ্গবন্ধুর আদর্শ অনুযায়ী মানুষের জন্য কাজ করে যাচ্ছি।

 

আজ রবিবার (২০ জুন) অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে শেখ হাসিনা মডেল আশ্রয়ণ প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে ৫৩ হাজার ৩৪০টি ভূমিহীন পরিবারকে নতুন ঘর ও জমি উপহার দেওয়া উদ্বোধন করতে গিয়ে এ কথা বলেন তিনি। সকাল সাড়ে ১০টার পর  ঘর ও জমি প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে যুক্ত হন।

শেখ হা‌সিনা ব‌লেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারাজীবন কষ্ট করেছেন, সংগ্রাম করেছেন, ত্যাগ স্বীকার করেছেন। তার একটাই চাওয়া ছিল, বাংলার মানুষ উন্নত জীবন পাবে।

           

সর্বশেষ

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930