- কানাইঘাট স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তা নিশ্চিত করতে কোয়ার্টার পরিদর্শনে ইউএনও
- কানাইঘাটে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
- কানাইঘাটে প্রভাতীর বৃত্তি পেল দেড় শতাধিক শিক্ষার্থী, পুরস্কার দিলেন মুফতি আবুল হাসান এমপি
- কানাইঘাট গাছবাড়ী মডার্ণ একাডেমীতে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করলেন মুফতি আবুল হাসান এমপি
- কাতারে নিহত কানাইঘাটের ৫ জনের পরিবারে আমিরাত প্রবাসীদের ১০ লক্ষ টাকার অর্থ সহায়তা
- কানাইঘাটে আইন-শৃঙ্খলা কমিটির সভা || মাদক ও চোরাচালান রোধে কঠোর নির্দেশনা
- সিলেট প্রেসক্লাব, জেলা প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাব ও ইমজা নেতৃবৃন্দের সাথে সিউকে’র মতবিনিময় সভা
- ইউপি নির্বাচনে জমিয়ত: ৮নং ঝিংগাবাড়ীতে চেয়ারম্যানসহ ৯ ওয়ার্ডে প্রার্থী ঘোষণা আসছে
- আল আকসা সমাজ কল্যাণ যুব সংঘ ভাটিরফৌদ কর্তৃক ফ্রি সুন্নতে খৎনা ক্যাম্প অনুষ্ঠিত…
- কানাইঘাটের বিশ্বজয়ী হাফেজ কামরুজ জামান কামিলকে রাজাগঞ্জে সংবর্ধনা
» ইভিএমে ভোট কারচুপির সুযোগ নেই, এটি বেশ সহজ প্রযুক্তি এবং আমরা সন্তুষ্ট: জাফর ইকবাল
প্রকাশিত: ২৫. মে. ২০২২ | বুধবার
চেম্বার ডেস্ক:: ইভিএমে ভোট কারচুপির সুযোগ নেই। এটি বেশ সহজ প্রযুক্তি এবং আমরা সন্তুষ্ট। এমনটি বলেছেন বিশিষ্ট প্রযুক্তিবিদ ও লেখক ড. মুহম্মদ জাফর ইকবাল।
ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) সম্পর্কে জানতে নির্বাচন কমিশনের আমন্ত্রণে বুধবার (২৫ মে) নির্বাচন কমিশন ভবনে যান লেখক ও প্রযুক্তিবিদ ড. মুহম্মদ জাফর ইকবাল ও ড. মোহাম্মদ কায়কোবাদ। ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে ডামি ভোট দিয়ে এর নানা দিক নিয়ে জানতে চান তারা। এরপর সাংবাদিকদের সাথে আলাপচারিতায় ড. মুহম্মদ জাফর ইকবাল বলেন, যেসব রাজনৈতিক দল ইভিএমের ব্যাপারে সংশয় প্রকাশ করেছে আমি তাদের বলবো, আপনারা চাইলে আবার নির্বাচন কমিশন গঠন করতে পারে। তখনও ইভিএমে নির্বাচন করতে পারে। আপনারা লাভবান হবেন।
তিনি আরও বলেন, কোনো মেশিনের পক্ষেই শতভাগ নিখুঁত হওয়া সম্ভব না। তবে আমরা বলতে পারি, ইভিএম কতটুকু উৎকর্ষতা সাধন করতে পেরেছে এবং এই মেশিনে কোনো সমস্যা হলে তা সমাধানের উপায় আছে কিনা। আমাকে যদি কেউ বলে শতভাগ নিখুঁত যন্ত্র তৈরি করে দাও, আমি সেই প্রজেক্ট হাতে নেবো না। আমাকে যদি বলা হয়, একটি যন্ত্র বানিয়ে দাও যাতে সমস্যা হলে তা সমাধানের ব্যবস্থা করে দিতে হবে; তাহলে আমি রাজি হবো। ইভিএমে তেমনটাই আছে। এখানে বিভিন্ন স্তরে ডাটা রক্ষা করার উপায় আছে।
ইভিএমে ভোট গণনার ফলাফলকে নিজেদের পক্ষে নেয়া সম্ভব; বিভিন্ন রাজনৈতিক দলের এমন অভিযোগের প্রসঙ্গে ড. মুহম্মদ জাফর ইকবাল বলেন, যারা এমন অভিযোগ এনেছেন আমি তাদের অনুরোধ করবো আপনারা লিখিত আকারে এই অভিযোগটি দিন যে, কীভাবে তা করা সম্ভব এবং আমাদেরকে সেটা করে দেখান।
ইভিএমে ভোটের ফলাফলকে প্রভাবিত করার জায়গা নেই উল্লেখ করে ড. মুহম্মদ জাফর ইকবাল বলেন, ফলাফল প্রভাবিত করতে যে স্তরে যেতে হবে তা অনেকটাই অসম্ভব। এই মেশিন অপারেটের শুরুতে দেখা নেয়া সম্ভব যে, ভেতরে কী আছে। নির্বাচনে বিভিন্ন দলের পোলিং এজেন্টরা থাকবেন। তাদের পক্ষেও পরীক্ষা করে দেখা সম্ভব।
বিশেষ কোডিংয়ের মাধ্যমে এক মার্কার ভোট আরেক মার্কায় চলে যাওয়ার সম্ভাবনা নেই ইভিএমে, এমনটাই জানিয়েছেন তিনি। ড. মুহম্মদ জাফর ইকবাল আরও বলেন, আমি সার্কিটগুলোও দেখেছি। এখানে ফল প্রভাবিত করা ভার্চুয়ালি অসম্ভব।
ড. মোহাম্মদ কায়কোবাদ বলেন, কোনো মেশিনকেই শতভাগ বিশ্বাস করা যাবে না। তবে এখানে মেশিনের জায়গায় আর কোনো কাজ বাকি নেই। ফলাফল প্রভাবিত করারও সুযোগ নেই। প্রতিটি জায়গা এমনভাবে কাস্টমাইজ করা হয়েছে যে, কেউ চাইলেই তা পরিবর্তন করতে পারবেন না। এই প্রকল্পের সাথে যারা ৪-৫ বছর ধরে কাজ করেছেন তাদের আত্মবিশ্বাসে আমি নিশ্চিত হয়েছি, খুবই ভালো মেশিন তৈরি করা হয়েছে। আমি আশা করবো নির্বাচন কমিশন এমন ব্যবস্থা করবে, যেকোনো নাগরিক এসে যেন মেশিনটি পরীক্ষা করে দেখতে পারে সবকিছু ঠিকভাবে আছে কিনা।
সর্বশেষ খবর
- কানাইঘাট স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তা নিশ্চিত করতে কোয়ার্টার পরিদর্শনে ইউএনও
- কানাইঘাটে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
- কানাইঘাটে প্রভাতীর বৃত্তি পেল দেড় শতাধিক শিক্ষার্থী, পুরস্কার দিলেন মুফতি আবুল হাসান এমপি
- কানাইঘাট গাছবাড়ী মডার্ণ একাডেমীতে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করলেন মুফতি আবুল হাসান এমপি
- কাতারে নিহত কানাইঘাটের ৫ জনের পরিবারে আমিরাত প্রবাসীদের ১০ লক্ষ টাকার অর্থ সহায়তা
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর