- বিশ্ব ফিজিওথেরাপি দিবসে জালালাবাদ থেরাপি সেন্টার ও হাসপাতালের নানা কর্মসূচি
- কানাইঘাটে ফ্রিজ কান্ড! এনসিপি নেতার মামলায় ওয়ালটন কর্মকর্তাদের জামিন
- সার্ক ইন্টারন্যাশনাল কলেজে এসএসসি/সমমান কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত
- কানাইঘাট উপজেলা ও পৌর শাখার যৌথ আয়োজনে জাসাসের বৃক্ষরোপন ও সেমিনার অনুষ্ঠিত
- উপশহরে বায়তুন নাযাত জামে মসজিদের সীরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
- তারেক রহমানের সরকার প্রবাসীদের পাশে রয়েছে : কানাইঘাটে মন্ত্রী আরিফুল হক চৌধুরী
- কানাইঘাট বোরহান উদ্দিন বাজারে ডিজিটাল কনসালটেন্সি এজেন্সির উদ্বোধন
- জেলা প্রশাসকের সাথে সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের মতবিনিময়
- সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময়
- কানাইঘাট পুলিশের চোরাচালান ও মাদক বিরোধী অভিযান জোরদার! ৮ মাসে ৪৭ টি মামলা-গ্রেফতার ৫২
» পাথর লুটপাট কারীদের বিরুদ্ধে স্বোচ্চার হতে হবে :অ্যাডভোকেট জুবায়ের
প্রকাশিত: ১৬. আগস্ট. ২০২৫ | শনিবার
চেম্বার ডেস্ক: জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, সিলেট হচ্ছে দেশের অন্যতম পর্যটন অঞ্চল। সিলেটের হাজার হাজার মানুষ পর্যটন শিল্পের সাথে জড়িত। কতিপয় লুটপাটকারী সাদাপাথরসহ বিভিন্ন পর্যটন স্পট থেকে পাথর চুরি করে পর্যটন শিল্পকে ধ্বংসের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এর মাধ্যমে সিলেটের ইকোলজিক্যাল ভীত দুর্বল করা হচ্ছে। এদের বিরুদ্ধে সবাইকে স্বোচ্চার হতে হবে। লুটপাটকারী ও চাঁদাবাজসহ সবধরণের অন্যায় অপকর্মের বিরুদ্ধে জামায়াত সবসময় স্বোচ্চার রয়েছে। সিলেটের সকল পর্যটন স্পট রক্ষায় প্রশাসনকে কার্যকর উদ্যোগ নিতে হবে। পাথর লুটপাটে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, কিছু কিছু মিডিয়া মিথ্যাচারের মাধ্যমে পাথর লুটের সাথে জামায়াতের সম্পৃক্ততা দেখানোর ষড়যন্ত্র করছেন। এই ধরণের কর্মকান্ডের সাথে জামায়াতের ন্যুনতম কোন সম্পর্ক নেই। অতীতেও ছিলনা। জামায়াতকে নিয়ে এই ধরণের অপপ্রচার বন্ধের আহ্বান জানাচ্ছি। ৫ আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পরও কাঙ্খিত পরিবর্তন এখনো লক্ষ্য করা যায়নি। জামায়াত নির্বাচনমূখী দল। আমরা নির্বাচনের জন্য প্রস্তুত। তবে নির্বাচনের আগে সকল গণহত্যার বিচার, রাষ্ট্রের মৌলিক সংস্কার, শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসন, প্রবাসীদের ভোট প্রদানের ব্যবস্থা এবং লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে।
তিনি শনিবার (১৬ আগস্ট) বিকেলে জামায়াতের সিলেট বিভাগীয় জেলা আমীর-সেক্রেটারী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে, মহানগর নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুলের পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক ফজলুর রহমান, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান, সুনামগঞ্জ জেলা নাযেবে আমীর আমীর মোমতাজুল হাসান আবেদ, হবিগঞ্জ জেলা আমীর কাজী মাওলানা মখলিছুর রহমান, মৌলভীবাজার জেলা আমীর ইঞ্জিনিয়ার শাহেদ আলী, নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান, সিলেট জেলা নায়েবে আমীর অধ্যাপক আব্দুল হান্নান, সিলেট অঞ্চল টীম সদস্য হাফিজ আব্দুল হাই হারুন, মহানগর সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলী, সিলেট জেলা সেক্রেটারী জয়নাল আবেদীন, মৌলভীবাজার জেলা সেক্রেটারী মোঃ ইয়ামীর আলী, হবিগঞ্জ জেলা সেক্রেটারী অধ্যক্ষ কাজী মহসিন আহমদ ও সুনামগঞ্জ জেলা সেক্রেটারী অধ্যাপক মোঃ আব্দুল্লাহ প্রমূখ।
সর্বশেষ খবর
- বিশ্ব ফিজিওথেরাপি দিবসে জালালাবাদ থেরাপি সেন্টার ও হাসপাতালের নানা কর্মসূচি
- কানাইঘাটে ফ্রিজ কান্ড! এনসিপি নেতার মামলায় ওয়ালটন কর্মকর্তাদের জামিন
- সার্ক ইন্টারন্যাশনাল কলেজে এসএসসি/সমমান কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত
- কানাইঘাট উপজেলা ও পৌর শাখার যৌথ আয়োজনে জাসাসের বৃক্ষরোপন ও সেমিনার অনুষ্ঠিত
- উপশহরে বায়তুন নাযাত জামে মসজিদের সীরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর
- কানাইঘাট উপজেলা ও পৌর শাখার যৌথ আয়োজনে জাসাসের বৃক্ষরোপন ও সেমিনার অনুষ্ঠিত
- জেলা প্রশাসকের সাথে সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের মতবিনিময়
- কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত কানাইঘাটের প্রবাসী পাঁচ পরিবারকে খেলাফত মজলিসের নগদ সহায়তা
- বিএনপি প্রতিশ্রুতি ভঙ্গ করে ফ্যাসিবাদী শাসনের দিকে হাটঁছে : মুহাম্মদ ফখরুল ইসলাম
- অধ্যক্ষ ফরীদ উদ্দিন চৌধুরী (রহ.) ছিলেন ইসলামী শিক্ষা আন্দোলনের পথিকৃৎ : লুৎফুর রহমান হুমায়দী

