- নৈরাজ্যের প্রতিবাদে কানাইঘাটে মুক্তিযোদ্ধাদল ও তাতীদলের পৃথক মিছিল
- কানাইঘাটে গ্রামীণ ব্যাংকে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা, অল্পের জন্য রক্ষা
- সরকারের ব্যর্থতায় ফ্যাসিবাদী শক্তি মাথাচাড়া দিয়ে উঠছে || অ্যাডভোকেট জুবায়ের
- কানাইঘাট সীমান্তে চোরাচালান ও মাদক প্রতিরোধে কঠোর নির্দেশ এমপি আবুল হাসানের
- কানাইঘাটে দুই ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা, আসামি ৩০
- কানাইঘাটে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
- কানাইঘাট কিন্ডারগার্টেন এসোসিয়েশনের ৩য় মেধাবৃত্তি প্রতিযোগীতা অনুষ্ঠিত
- কানাইঘাটে ভারতীয় চোরাইপণ্যবাহী পিকআপের ধাক্কায় তৃতীয় শ্রেণির শিক্ষার্থী গুরুতর আহত
- কানাইঘাটে পুলিশের কাছ থেকে দুই ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ!
- অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য রুখতে বুধবার রেজিস্ট্রারি মাঠের সমাবেশ সফল করুন: ফখরুল ইসলাম
» কানাইঘাট সুরইঘাট সীমান্তে বেপরোয়া চোরাকারবারী চক্র || ভারতীয় চা পাতা ধরতে গিয়ে আহত বিজিবি সদস্য
প্রকাশিত: ০১. জুলাই. ২০২৫ | মঙ্গলবার
কানাইঘাট প্রতিনিধিঃ কানাইঘাটের সীমান্তবর্তী সুরইঘাট এলাকার চোরকারবারীরা বেপরোয়া হয়ে উঠেছেন। বিজিবি ও অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা চোরাচালান প্রতিরোধে কঠোর অবস্থানে থাকলেও চোরাচালানি থামছে না। চোরাচালানের প্রতিবাদ করলে চোরাকারবারীরা বিভিন্ন সময়ে প্রতিবাদকারী ও বিজিবি’র উপর চড়াও হয়ে থাকে।
জানা যায়, আজ মঙ্গলবার দুপুরে কানাইঘাটের সুরইঘাট সীমান্তবর্তী এলাকা দিয়ে একটি পিকআপ চোরাচালানী পণ্য বহন করে সিলেটের দিকে যাওয়ার পথে কানাইঘাট সুরইঘাট বিজিবি ক্যাম্পের একটি টহল দল পিকআপটিকে থামানোর সংকেত দেয়। কিন্তু পিকআপটির চালক গাড়ি না থামিয়ে পিকআপটি দ্রæতগতিতে চালিয়ে পালাতে চেষ্টা করে। তখন বিজিবির সৈনিকরা মোটরসাইকেলযোগে পিকআপটিকে ধাওয়া করলে পিকআপটি জৈন্তাপুর উপজেলার দরবস্ত পল্লী বিদ্যুৎ অফিসসংলগ্ন একটি কাঠের স’মিলের পাশে গিয়ে ধাক্কা খায় এবং চালক পিকআপ ভ্যানটি ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি সদস্যরা গাড়ি তল্লাশি করে চোরাচালানকৃত ভারতীয় চা-পাতা উদ্ধার করেন। এই সময় টহল দলের সদস্য সিপাহী মো. সিহাব ইসলাম রাব্বি মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে হাঁটুর নিচে আঘাতপ্রাপ্ত হন। তাৎক্ষণিকভাবে আহত সিহাবকে উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।
জকিগঞ্জ ব্যাটালিয়ন ১৯ বিজিবি এক প্রেস নোটে জানায়, জব্দকৃত পিকআপের মালিক মো. জহিরুল ইসলাম এবং চা পাতার মালিক হিসেবে শাহজাহান এই চোরাচালানের সাথে জড়িত। জব্দকৃত পিকআপ ও চোরাই পণ্যগুলো জৈন্তাপুর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। সীমান্তবর্তী এলাকায় চোরাচালান রোধে বিজিবির নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে বলে বিজিবি জানায়।
বিভিন্ন সূত্রে জানা যায়, মধ্যখানে চোরাচালান কিছুটা কমলেও সম্প্রতি সময়ে জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী সুরইঘাট এলাকার সংঘবদ্ধ চোরাকারবারী চক্র আবারো সীমান্ত এলাকা দিয়ে অবৈধ ভাবে ভারত থেকে চা-পাতা, চিনি, নাসির বিড়ি, মাদকদ্রব্য, কসমেটিক্স, মোবাইল, ইলেক্ট্রনিক্স যন্ত্রাংশ, সুপারি ইত্যাদি নিয়ে আসছে। এমনকি উপজেলা পরিষদ ও থানার পাশ দিয়ে চোরাচালানের গাড়ীগুলো নির্বিঘেœ চোরাই পণ্য নিয়ে যাচ্ছে।
সর্বশেষ খবর
- নৈরাজ্যের প্রতিবাদে কানাইঘাটে মুক্তিযোদ্ধাদল ও তাতীদলের পৃথক মিছিল
- কানাইঘাটে গ্রামীণ ব্যাংকে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা, অল্পের জন্য রক্ষা
- সরকারের ব্যর্থতায় ফ্যাসিবাদী শক্তি মাথাচাড়া দিয়ে উঠছে || অ্যাডভোকেট জুবায়ের
- কানাইঘাট সীমান্তে চোরাচালান ও মাদক প্রতিরোধে কঠোর নির্দেশ এমপি আবুল হাসানের
- কানাইঘাটে দুই ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা, আসামি ৩০
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর
- ছাতকে সাবেক শিবির নেতা ফয়সল আলমের বাড়িতে হামলার অভিযোগ, নারীসহ আহত ৪
- জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য পদ লাভ করেছেন কানাইঘাটের এহসানুল হক জসীম
- ছাতকে জামায়াত নেতার বাড়িতে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের হামলার অভিযোগ
- জিরো বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটি ঘোষণা
- আদালতে বিয়ানীবাজারের এক ‘হত্যাচেষ্টা মামলা’র চার্জশীট দিল পুলিশ

