- প্রকৃত হামলাকারীদের আসামী না করে মামলা দিয়ে হয়রানী! কানাইঘাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
- অধ্যক্ষ মাও. ফরিদ উদ্দিন চৌধুরীর মৃত্যুতে কানাইঘাট প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
- কানাইঘাটে নিজ মাদ্রাসায় চিরনিদ্রায় শায়িত সাবেক এমপি ফরিদ চৌধুরী || জানাজায় জনতার ঢল
- কানাইঘাটে কিশোর-কিশোরী ক্লাব ম্যানেজম্যান্ট কমিটির সভা অনুষ্ঠিত
- জমিয়ত নেতা মাওলানা আব্দুল জব্বারের জানাজায় হাজার হাজার মানুষের ঢল,বিভিন্ন মহলের শোক
- গণিতের শিক্ষক নিয়োগ দিচ্ছে কানাইঘাটের গাজী বুরহান উদ্দিন (র.) জামেয়া ইসলামিয়া মাদ্রাসা
- কানাইঘাটে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা অনুষ্ঠিত
- রাজাগঞ্জ জমিয়তের উদ্যোগে মাওলানা আব্দুল আজিজ বন্দরবাড়ি রাহ. এর স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল
- অবিলম্বে জৈন্তিয়ার ১০দফা দাবী বাস্তবায়ন করতে হবে: সাংবাদিক এম এ হান্নান
- তরুণ রাজনীতিক ইঞ্জিনিয়ার রনি সরোয়ার চৌধুরীর পবিত্র ঈদ উল আযহার শুভেচ্ছা
» বাংলা ভাষায় কথা বলে আমরা কেন এগিয়ে যাব না : পরিকল্পনামন্ত্রী
প্রকাশিত: ২৭. ফেব্রুয়ারি. ২০২২ | রবিবার
চেম্বার ডেস্ক:: পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, বাংলা ভাষায় কথা বলে আমরা কেন এগিয়ে যাব না। ইংরেজি ভাষায় কথা না বলেও চীন-রাশিয়া পৃথিবীর সবকিছু জয় করছে।
আজ রবিবার (২৭ ফেব্রুয়ারি) নগরীর পরিসংখ্যান ভবনের মিলনায়তনে জাতীয় পরিসংখ্যান দিবস ২০২২ উপলক্ষে এক আলোচনা সভায় মন্ত্রী এসব কথা বলেন।
পরিকল্পনামন্ত্রী বলেন, ভাষার ব্যবহার বাংলায় হতে হবে। কেন ইংরেজি ভাষার প্রাধান্য হতে হবে? জাপান-রাশিয়া-চীন কয়টা ইংরেজি বলে। ইংরেজি ভাষায় কথা না বলেও পাহাড় সমুদ্রসহ পৃথিবীর সবকিছু জয় করছে রাশিয়া-চীন। কেউ আমাদের মাথায় ঢুকিয়ে দিয়েছে ইংরেজি ছাড়া চলে না। ইংরেজি ভাষার ৭০ ভাগ শব্দ ল্যাটিন। ইংরেজি ভাষা পরের ওপর নির্ভরশীল।
তিনি বলেন, আমরা চাপ অব্যাহত রাখব বাংলা প্রচলনে। নিজেকে বাঙালি বলতে লজ্জা কী?
তথ্য দেওয়া প্রসঙ্গে মন্ত্রী বলেন, তথ্য নিয়মিত দিতে হবে। নিয়মিত ডাটা দিতে হবে। সকালের ডাটা বিকেলে দিলে হবে না।
পরিকল্পনামন্ত্রী বলেন, দিন দিন বিবিএসের গুরুত্ব বাড়ছে। পরবর্তী সময় ডাটাই হবে বড় দানব। দানব সম্পদও দিতে পারে হত্যাও করতে পারে।
জনশুমারি প্রসঙ্গে মন্ত্রী বলেন, জনশুমারি সঠিক সময়ে করতে পারিনি। সেন্সাস নিয়ে সমস্যায় পড়েছি। উদ্দেশ্য আমাদের সৎ। প্রধানমন্ত্রীকে আমি অবহিত করেছি। তবে আশা করি মার্চ ও এপ্রিল মাসে জনশুমারি নিয়ে আশার আলো দেখব।
পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেন, পরিকল্পনা গ্রহণে তথ্যের সঠিকতা দরকার। বিদেশে দেশকে ব্র্যান্ডিং করতে তথ্যের গুরুত্ব অনেক। আমাদের সবসময় সঠিক তথ্য দিতে হবে। এটা না দিলে দেশের সঠিক পরিকল্পনা নেওয়া সম্ভব না।
তিনি বলেন, বিশ্বে বাংলাদেশকে তুলে ধরতে আন্তর্জাতিক মানের তথ্য দিতে হবে। উন্নয়নে দেশ তুলে ধরার সূচক জাতিসংঘ তুলে ধরে। জাতিসংঘের সূচকে আমরা গ্রাজুয়েশন করেছি। সুতরাং সময়মতো সঠিক তথ্য দিতে হবে।
পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব ড. শাহনাজ আরেফিনের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন বিবিএস মহাপরিচালক মোহাম্মদ তাজুল ইসলামসহ সংশ্লিষ্টরা।
সর্বশেষ খবর
- প্রকৃত হামলাকারীদের আসামী না করে মামলা দিয়ে হয়রানী! কানাইঘাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
- অধ্যক্ষ মাও. ফরিদ উদ্দিন চৌধুরীর মৃত্যুতে কানাইঘাট প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
- কানাইঘাটে নিজ মাদ্রাসায় চিরনিদ্রায় শায়িত সাবেক এমপি ফরিদ চৌধুরী || জানাজায় জনতার ঢল
- কানাইঘাটে কিশোর-কিশোরী ক্লাব ম্যানেজম্যান্ট কমিটির সভা অনুষ্ঠিত
- জমিয়ত নেতা মাওলানা আব্দুল জব্বারের জানাজায় হাজার হাজার মানুষের ঢল,বিভিন্ন মহলের শোক
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা

