- কানাইঘাটে আইন-শৃঙ্খলা কমিটির সভায় চোরাচালান প্রতিরোধ ও সীমান্তে হত্যাকান্ড বন্ধে জোরদার
- কানাইঘাটে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র্যালী, আলোচনা সভা ও প্রদর্শনী অনুষ্ঠিত
- কানাইঘাটে জমি সংক্রান্ত বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষ, একই পরিবারের ৪ জন আহত
- কানাইঘাটে ঝিংগাবাড়ী সমাজকল্যাণ যুব সমিতির মেধাভিত্তিক প্রাথমিক বৃত্তি পরীক্ষা সম্পন্ন
- বিশ্বজয়ী হাফেজ হীরার গৌরবোজ্জ্বল অর্জন নতুন প্রজন্মের শিক্ষার্থীদের অনুপ্রেরণার উৎস: এমপি আবুল হাসান
- বিশ্বজয়ের মুকুট মাথায় নিয়ে জন্মভূমিতে হিরা, কানাইঘাটের মাঠিতে নাগরিক সংবর্ধনা
- কানাইঘাট ট্রাক পিকআপ ও কাভার্ডভ্যান মালিক সমিতির শপথ গ্রহণ ও পরিচিতি সভা
- সিলেট মহানগরীতে রেড ক্রিসেন্টের ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ
- কানাইঘাটে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শান্তিপূর্ণ ভাবে শেষ হলো শারদীয় দুর্গাপূজা
- কানাইঘাটে শাহাব উদ্দিন হত্যা মামলা গ্রেফতারকৃত ৫ আসামী জেল হাজতে
» রাজধানীতে সরকারি প্রতিষ্ঠান ব্যতিত ওয়াকিটকির ব্যবহার নিষিদ্ধ
প্রকাশিত: ৩১. অক্টোবর. ২০২১ | রবিবার
চেম্বার ডেস্ক:: সরকারি প্রতিষ্ঠান ব্যতিত অন্য ব্যক্তি-প্রতিষ্ঠানে কালো রঙের ওয়াকিটকি সেট ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ বলে জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
ওয়াকিটকি সেটের অবৈধ আমদানি, বিক্রয় ও ব্যবহার বন্ধে রাজধানীতে বিটিআরসি ও র্যাবের যৌথ অভিযানে ৩১৭টি ওয়াকিটকি সেট-সরঞ্জমাদি জব্দ ও পাঁচজনকে আটকের পর এ কথা জানায় সংস্থাটি।
রোববার (৩১ অক্টোবর) বিটিআরসি জানায়, জারিকৃত নির্দেশনা মোতাবেক সরকারি প্রতিষ্ঠান ব্যতিত অন্য কোনো ব্যক্তি-প্রতিষ্ঠানের কালো রঙের ওয়াকিটকি সেট ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ। এক্ষেত্রে আটকরা দেশের প্রচলিত আইন অমান্য করে অবৈধভাবে কালো রঙের ওয়াকিটকি সেট বিক্রয় করেছেন, যা দেশের সার্বিক নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। এ ধরনের অবৈধ ওয়াকিটকি সেট ব্যবহার করে অপরাধী চক্র ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, প্রতারণাসহ বিভিন্ন অপরাধ সংঘটিত করে থাকে।
ওয়াকিটকিসহ সব বেতার যন্ত্রপাতিসমূহের অবৈধ আমদানি, মজুদ, বিক্রয়, বিক্রয়ের উদ্দেশে প্রদর্শন, ইজারা প্রতিহত করার লক্ষ্যে দেশব্যাপী অভিযান কার্যক্রম পরিচালনার অংশ হিসেবে গত শনিবার ও রোববার বিটিআরসি ও র্যাব-১০ এর যৌথ টিম সায়দাবাদ, মনিপুরীপাড়া, রাজারবাগ ও শেওড়াপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে বিভিন্ন প্রকারের ৩১৭টি অবৈধ ওয়াকিটকি ওয়্যারলেস সেট ও পাঁচ হাজার ২৪৪টি এক্সেসরিজ জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৫০ লাখ টাকা বলে জানায় বিটিআরসি।
বিটিআরসি জানায়, গ্রেফতাররা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন, ২০০১ এর ধারা ৫৫(৭) মোতাবেক ওয়াকিটকি ব্যবহারের জন্য কোনো প্রকার লাইসেন্স বা তরঙ্গ গ্রহণ করেনি। এছাড়া একই আইনের ৫৭(৩) ধারা মোতাবেক ওয়াকিটকি আমদানির আগে বিটিআরসি থেকে অনাপত্তি গ্রহণের বিধান থাকলেও তারা তা ভঙ্গ করে অবৈধভাবে উক্ত ওয়াকিটকিসমূহ আমদানি ও প্রদর্শনপূর্বক বিক্রয় করেছেন।
গ্রেফতারদের বিরুদ্ধে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন, ২০০১-এর বিধান অনুযায়ী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং এরূপ অভিযান কার্যক্রম চলমান থাকবে।
সর্বশেষ খবর
- কানাইঘাটে আইন-শৃঙ্খলা কমিটির সভায় চোরাচালান প্রতিরোধ ও সীমান্তে হত্যাকান্ড বন্ধে জোরদার
- কানাইঘাটে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র্যালী, আলোচনা সভা ও প্রদর্শনী অনুষ্ঠিত
- কানাইঘাটে জমি সংক্রান্ত বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষ, একই পরিবারের ৪ জন আহত
- কানাইঘাটে ঝিংগাবাড়ী সমাজকল্যাণ যুব সমিতির মেধাভিত্তিক প্রাথমিক বৃত্তি পরীক্ষা সম্পন্ন
- বিশ্বজয়ী হাফেজ হীরার গৌরবোজ্জ্বল অর্জন নতুন প্রজন্মের শিক্ষার্থীদের অনুপ্রেরণার উৎস: এমপি আবুল হাসান
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা

