সর্বশেষ

» সাংবাদিক মুহিত চৌধুরীর সুস্থতা কামনায় সিলেট অনলাইন প্রেসক্লাবের দোয়া মাহফিল

প্রকাশিত: ১০. এপ্রিল. ২০২১ | শনিবার

চেম্বার ডেস্ক:: 
সিলেট অনলাইন প্রেসক্লাব সভাপতি বিশিষ্ট সাংবাদিক মুহিত চৌধুরীর সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল করেছে সিলেট অনলাইন প্রেসক্লাব।
শনিবার (১০ এপ্রিল) বাদ আসর সিলেটে ওলিকুল শিরোমণি হযরত শাহজালাল (রঃ) দরগাহ মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়। এতে মিলাদ ও দোওয়া পরিচালনা করেন বিশিষ্ট আলেমে দ্বীন হাফিজ মাওলানা মাছুম আহমদ দুধরচকী। মাহফিলে করোনায় আক্রান্ত সিলেট অনলাইন প্রেসক্লাব সভাপতি মুহিত চৌধুরীর আশু সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ মকসুদ,সহ সভাপতি গুলজার আহমদ হেলাল,সহ সাধারণ সম্পাদক তাওহীদুল ইসলাম, কোষাধ্যক্ষ আব্দুল মুহিত দিদার,তথ্য ও প্রযুক্তি সম্পাদক কে এ রহিম শাবলু,পাঠাগার ও প্রকাশনা সম্পাদক মবরুর আহমদ সাজু,ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক জহিরুল ইসলাম মিশু, ক্লাব সদস্য মোঃ কামাল আহমদ,এম এ ওয়াহিদ চৌধুরী,হাসিব আহমদ,শহিদুর রহমান জুয়েল, আবু জাবের, মোঃ আলমগীর আলম,লোকমান হাফিজ প্রমুখ।
সিলেট অনলাইন প্রেসক্লাব সভাপতি মুহিত চৌধুরী বিগত ৬ এপ্রিল তাঁর করোনা পজিটিভ ধরা পড়ে, শনিবার (১০ এপ্রিল) সকালে শারীরিক অবস্থার অবনতি ঘটলে চিকিৎসকের পরামর্শ অনুসারে তিনি এখন সিলেটের করোনা বিশেষায়িত হাসপাতাল শহীদ ডাঃ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আইসিইউ তে চিকিৎসাধীন আছেন।

           

সর্বশেষ

আর্কাইভ

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031