সর্বশেষ

» কানাইঘাট প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির জরুরী সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ০৭. ডিসেম্বর. ২০২৫ | রবিবার

কানাইঘাট প্রতিনিধিঃ ঐতিহ্যবাহী কানাইঘাট প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির এক জরুরী সভা রবিবার (৭ ডিসেম্বর) বিকাল ৩টায় ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। প্রেসক্লাব সভাপতি নিজাম উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি তাওহীদুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মুমিন রশিদ, কোষাধ্যক্ষ আমিনুল ইসলাম, দপ্তর সম্পাদক সুজন চন্দ অনুপ, ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক জয়নাল আজাদ, তথ্য প্রযুক্তি ও পাঠাগার সম্পাদক মাহফুজ সিদ্দিকী। জরুরী সভায় কানাইঘাট প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক মুমিন রশিদকে জড়িয়ে ফেইসবুকে উদ্দ্যেশ্যেপ্রণোদিত ভাবে মিথ্যা-বানোয়াট অপ-প্রচারের তীব্র নিন্দা জানানো হয়। সেই সাথে সভায় প্রেসক্লাবের গঠনতন্ত্র বিরোধী কার্যকলাপের সাথে জড়িত সদস্যদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও ভবিষ্যৎতে সাংবাদিকদের মধ্যে বিবেধ সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়। এছাড়াও কানাইঘাটের আর্থসামাজিক উন্নয়নে প্রেসক্লাবের সদস্যদের নিষ্টার সাথে পেশাগত দায়িত্ব পালন করার জন্য সভা থেকে আহবান জানানো হয়।

           

সর্বশেষ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30