- কানাইঘাট গাছবাড়ী মডার্ণ একাডেমীতে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করলেন মুফতি আবুল হাসান এমপি
- কাতারে নিহত কানাইঘাটের ৫ জনের পরিবারে আমিরাত প্রবাসীদের ১০ লক্ষ টাকার অর্থ সহায়তা
- কানাইঘাটে আইন-শৃঙ্খলা কমিটির সভা || মাদক ও চোরাচালান রোধে কঠোর নির্দেশনা
- সিলেট প্রেসক্লাব, জেলা প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাব ও ইমজা নেতৃবৃন্দের সাথে সিউকে’র মতবিনিময় সভা
- ইউপি নির্বাচনে জমিয়ত: ৮নং ঝিংগাবাড়ীতে চেয়ারম্যানসহ ৯ ওয়ার্ডে প্রার্থী ঘোষণা আসছে
- আল আকসা সমাজ কল্যাণ যুব সংঘ ভাটিরফৌদ কর্তৃক ফ্রি সুন্নতে খৎনা ক্যাম্প অনুষ্ঠিত…
- কানাইঘাটের বিশ্বজয়ী হাফেজ কামরুজ জামান কামিলকে রাজাগঞ্জে সংবর্ধনা
- জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে কানাইঘাট সমিতি, সিলেট মহানগর
- কানাইঘাটে বাঁশবাড়ী আদর্শ তরুণ সংঘ কর্তৃক দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
- মিয়াগুল দুরন্ত সমাজকল্যান সংস্থার প্রাথমিক মেধা ভিত্তিক বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন
» কানাইঘাটে বসত বাড়ির জয়াগা নিয়ে বিরোধ প্রতিপক্ষের হাতে কলেজ শিক্ষার্থী নিহত
প্রকাশিত: ০৪. ফেব্রুয়ারি. ২০২৬ | বুধবার
কানাইঘাট প্রতিনিধিঃ সিলেটের কানাইঘাট উপজেলার বড়চতুল ইউনিয়নের মুক্তাপুর গ্রামে বসত বাড়ির সীমানার বিরোধ নিয়ে প্রতিপক্ষের হাতে এক কলেজ শিক্ষার্থী নিমর্ম ভাবে নিহত হয়েছে।
এ হত্যাকান্ডটি ঘটেছে বুধবার (৪ ফেব্রæয়ারী) সকাল ১০টার দিকে। নিহত কলেজ শিক্ষার্থী ইসমাঈল আহমদ নোবেল (১৯) মুক্তাপুর গ্রামের মাওলানা হারিছ উদ্দিনের পুত্র সে কানাইঘাট সরকারী কলেজের একাদ্বশ শ্রেণীর শিক্ষার্থী এবং ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত ছিল।
জানা যায় দীর্ঘদিন থেকে নিহত ইসমাইল আহমদ নোবেলের পিতা মাওলানা হারিছ উদ্দিনের সাথে বাড়ির পিছনের সীমানা নিয়ে পাশের বাড়ির সৌদিআরব প্রবাসী জয়নাল আহমদের বিরোধ ছিল। বুধবার সকাল ৯টার দিকে ইসমাঈল আহমদ নোবেল তার বসত বাড়ির সীমানার মধ্যে মাটি ভরাটের কাজ করার সময় প্রবাসী জয়নাল আহমদ ও তার পুত্র ইসলাম উদ্দিন-লোকমান আহমদ বাধা প্রদান করে। একপর্যায়ে বিষয়টি সমাধানের জন্য গ্রামের কিছু মুরব্বীয়ানরা সালিশ বিচারে বসলে একপর্যায়ে উত্তেজিত হয়ে জয়নাল আহমদের পুত্র ইসলাম উদ্দিন ও লোকমান আহমদ ধারালো চাকু দিয়ে কলেজ শিক্ষার্থী নোবেলকে কুপাতে থাকে। তাকে প্রাণে রক্ষা করতে এগিয়ে আসলে তার মা দিলারা বেগমকে ধারালো চাকু দিয়ে প্রবাসী জয়নাল কুপিয়ে রক্তাক্ত জখমও করে। গুরুত্বর আহত নোবেল ও তার মাকে স্থানীয় লোকজন উদ্ধার করে উপজেলা হাসপালে নিয়ে আসেন।তাদের অবস্থা গুরুত্বর হওয়ায় চিকিৎসকরা সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে পথিমধ্যে মৃত্যুর কোলে ঢলে পড়ে শিক্ষার্থী ইসমাঈল আহমদ নোবেল। তার মা দিলারা বেগমকে আশঙ্খাজনক অবস্থায় ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার খবর পেয়ে কানাইঘাট থানার ওসি আমিনুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। এ হত্যাকান্ডের সাথে জড়িত জয়নাল ও তার দুই পুত্রকে গ্রেফতার করতে বিভিন্ন এলাকায় অভিযান চালাচ্ছে পুলিশ।
স্থানীয় লোকজন জানান সৌদীআরব প্রবাসী নোবেলের খুনি জয়নাল আহমদ একজন উগ্রপ্রকৃতির লোক, তার দুই ছেলেও অত্যান্ত খারাপ বলে জানান স্থানীয়রা। এছাড়াও তারা জানান জয়নাল আহমদ প্রতি ছুটিতে দেশে আসার পর আশপাশের লোকজনের সাথে তার কোন না কোন ঝগড়া বিবাদ সৃষ্ঠি করে। কলেজ শিক্ষার্থী ইসমাঈল আহমদ নোবেলের হত্যাকান্ডের সাথে জড়িতদের দ্রæত গ্রেফতারের দাবী জানিয়েছেন এলাকার লোকজন। এ হত্যাকান্ডের পর বাড়ি ছেড়ে পালিয়েছে জয়নাল ও তার দুই ছেলে সহ পরিবারের লোকজন।
থানার ওসি আমিনুল ইসলাম বলেন, বসত বাড়ির সীমানার জায়গা নিয়ে এ হত্যাকান্ড ঘটেছে। নোবেলের খুনিদের গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। লাশ ময়না তদন্তের জন্য সিমেক মর্গে প্রেরণ করা হয়েছে। থানায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সর্বশেষ খবর
- কানাইঘাট গাছবাড়ী মডার্ণ একাডেমীতে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করলেন মুফতি আবুল হাসান এমপি
- কাতারে নিহত কানাইঘাটের ৫ জনের পরিবারে আমিরাত প্রবাসীদের ১০ লক্ষ টাকার অর্থ সহায়তা
- কানাইঘাটে আইন-শৃঙ্খলা কমিটির সভা || মাদক ও চোরাচালান রোধে কঠোর নির্দেশনা
- সিলেট প্রেসক্লাব, জেলা প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাব ও ইমজা নেতৃবৃন্দের সাথে সিউকে’র মতবিনিময় সভা
- ইউপি নির্বাচনে জমিয়ত: ৮নং ঝিংগাবাড়ীতে চেয়ারম্যানসহ ৯ ওয়ার্ডে প্রার্থী ঘোষণা আসছে
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর