সর্বশেষ

» কানাইঘাটের ৮১টি ভোট কেন্দ্র সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসা হচ্ছে

প্রকাশিত: ০২. ফেব্রুয়ারি. ২০২৬ | সোমবার

কানাইঘাট প্রতিনিধি: সারা দেশের ন্যায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কানাইঘাট উপজেলার সকল ভোট কেন্দ্র সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসা হয়েছে।

ইতিমধ্যে উপজেলার ৮১টি ভোট কেন্দ্রের মধ্যে ৯৫ ভাগের উপরে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। উপজেলা সহকারী রিটানিং কর্মকর্তা, ইউএনও মেহদী হাসান শাকিল জানিয়েছেন নির্বাচন কমিশনের নির্দেশ মোতাবেক সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) নির্বাচনী আসনের অর্ন্তভুক্ত কানাইঘাটে ৮১টি ভোট কেন্দ্র সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসা হচ্ছে।

৫ ফেব্রুয়ারীর মধ্যে এ প্রক্রিয়া সম্পন্ন হবে। উৎসব মূখর ও সুষ্টু পরিবেশে গণ ভোট ও জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ সম্পন্ন করতে এসব কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। এছাড়াও ভোট কেন্দ্রের আশপাশ এবং গুরুত্বপুর্ণ এলাকা সমূহ ইতিমধ্যে সিসি ক্যামেরার আওতাভুক্ত করা হয়েছে।

প্রতিটি ভোট কেন্দ্র সার্বক্ষণিক সিসি ক্যামেরার মাধ্যমে মনিটরিং করা হবে বলে জানিয়েছেন সহকারী রিটানিং কর্মকর্তা মেহদী হাসান শাকিল।

           

সর্বশেষ

আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31