- কানাইঘাটে প্রশাসনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
- কানাইঘাটের লোভাছড়া পাথর কোয়ারিতে টাস্কফোর্সের অভিযান, ১০টি নৌকা বিকল
- কানাইঘাটে পুলিশের অভিযানে দেড় বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
- কানাইঘাটে সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ ছাত্র সংগঠনের সদস্য আব্দুল মৌলা গ্রেফতার
- কানাইঘাটে মিয়াগুল দূরন্ত সমাজ কল্যাণ সংস্থার মেধা ভিত্তিক বৃত্তি পরীক্ষা সম্পন্ন
- কানাইঘাট সীমান্তে পিকআপের ধাক্কায় দিলদার নিহতের ঘটনায় থানায় হত্যা মামলা
- কানাইঘাট রামিজা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হারুন রশিদকে বিদায় সংবর্ধনা
- কানাইঘাটে জাতীয় যুব দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
- আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্টকে সামনে রেখে কানাইঘাট ক্রীড়া সংস্থার প্রস্তুতি সভা
- কানাইঘাটের সোনারতনপুঞ্জি সীমান্তে পিকআপের চাকায় পিষ্ট হয়ে কিশোরের মর্মান্তিক মৃত্যু
» শহীদ ওসমান হাদীর রুহের মাগফেরাত কামনায় সিলেট অনলাইন প্রেসক্লাবের দোয়া মাহফিল
প্রকাশিত: ২০. ডিসেম্বর. ২০২৫ | শনিবার
চেম্বার ডেস্ক: সিলেট অনলাইন প্রেসক্লাবের উদ্যোগে ২০২৪ সালের ফ্যাসিবাদবিরোধী গণআন্দোলনের পরাজিত শক্তির বিরুদ্ধে নির্ভীক কণ্ঠস্বর শহীদ শরীফ ওসমান হাদির রুহের মাগফেরাত কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় ক্লাবের ড.রাগীব আলী মিলনায়তনে ক্লাবের কার্যকরি পরিষদের নিয়মিত মাসিক সভা পরবর্তী দোয়া মাহফিলে ক্লাব সভাপতি মোহাম্মদ গোলজার আহমদ হেলাল বলেন, শহীদ ওসমান হাদী
ছিলেন ভারতীয় আধিপত্যবাদ, আওয়ামী ফ্যাসিবাদ এবং তাদের দেশীয় বুদ্ধিবৃত্তিক ও রাজনৈতিক দালালদের বিরুদ্ধে এক বলিষ্ট কণ্ঠস্বর। তাঁর বজ্রনিনাদ, যা শেষ নিঃশ্বাস পর্যন্ত থেমে থাকেনি।তিনি বলেন,ওসমান হাদি ছিলেন এক অকুতোভয় সৈনিক।নির্লোভ, নিরহংকার হাদীর অভিলাষ ছিল ইনসাফপূর্ণ একটি সমতার বাংলাদেশ গড়ে তোলা।তিনি চেয়েছিলেন, ইনসাফের বাংলাদেশ, ন্যায্যতার বাংলাদেশ ও বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মান করে মানুষের মুখে হাসি ফুটাতে।ওসমান হাদী জুলাই বিপ্লবের ঐক্য অটুট রাখতে আজীবন সংগ্রাম করেছেন।কালচারাল ফ্যাসিজমের বিরুদ্ধে তিনি ইনসাফ ও ইনকিলাব স্লোগান দিয়ে দেশীয় জাতিগত নতুন সংস্কৃতির সূচনা করেছেন।হাদী ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোকে সম্মিলিতভাবে দেশ গঠনে উদ্বুদ্ধ করেছেন অবিরাম।সভায় শরীফ ওসমান হাদির হত্যাকান্ডের দৃষ্টান্তমুলক বিচারের জোর দাবি জানানো হয়।
ক্লাব সেক্রেটারি এম সাইফুর রহমান তালুকদারের সঞ্চালনায় সভায় ক্লাবের বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মসূচি ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ২০২৬ সালের জানুয়ারি মাসে দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচন কমিশন গঠন, জানুয়ারীর ১২ তারিখ ক্লাবের ফ্যামেলি ডে উদযাপনের সিদ্ধান্ত গৃহীত হয়।
সভা শেষে শহীদ ওসমান হাদীর রুহের মাগফেরাত কামনায় দোয়া পরিচালনা করেন ক্লাব সভাপতি মোহাম্মদ গোলজার আহমদ।সভায় উপস্থিত ছিলেন ক্লাবের সিনিয়র সহ সভাপতি আব্দুল মুহিত দিদার, সহ সভাপতি জহিরুল ইসলাম মিশু, কোষাধ্যক্ষ তাওহীদুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক মাসুদ আহমদ রনি, প্রচার ও প্রকাশনা সম্পাদক লোকমান আহমদ প্রমুখ।
সর্বশেষ খবর
- কানাইঘাটে প্রশাসনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
- কানাইঘাটের লোভাছড়া পাথর কোয়ারিতে টাস্কফোর্সের অভিযান, ১০টি নৌকা বিকল
- কানাইঘাটে পুলিশের অভিযানে দেড় বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
- কানাইঘাটে সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ ছাত্র সংগঠনের সদস্য আব্দুল মৌলা গ্রেফতার
- কানাইঘাটে মিয়াগুল দূরন্ত সমাজ কল্যাণ সংস্থার মেধা ভিত্তিক বৃত্তি পরীক্ষা সম্পন্ন
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর
- অধ্যক্ষ মাও. ফরিদ উদ্দিন চৌধুরীর মৃত্যুতে কানাইঘাট প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
- নিউজচেম্বার টুয়েন্টিফোর ডটকমের সম্পাদক মন্ডলীর সভাপতি মোহাম্মদ মহি উদ্দিনের ঈদ শুভেচ্ছা
- নিউজচেম্বার টুয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক ইকবাল চৌধুরীর ঈদুল আজহার শুভেচ্ছা
- তৃতীয়বারের মতো বাংলা প্রেসক্লাব মিশিগানের কোষাধ্যক্ষ নির্বাচিত সোলায়মান আল মাহমুদ
- জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য পদ লাভ করেছেন কানাইঘাটের এহসানুল হক জসীম

