সর্বশেষ

» কানাইঘাটে সিসিটিভির আওতায় প্রত্যেক কেন্দ্র! নিচ্ছিদ্র নিরাপত্তার ব্যাবস্থা

প্রকাশিত: ১১. ফেব্রুয়ারি. ২০২৬ | বুধবার

কানাইঘাট প্রতিনিধিঃ সিলেটের কানাইঘাট উপজেলার ৮১টি ভোট কেন্দ্রে ব্যালেট পেপার সহ নির্বাচনী সরঞ্জামাদি পাঠানো হয়েছে। সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের অর্ন্তভুক্ত কানাইঘাট উপজেলার ৮১টি ভোট কেন্দ্রে নির্বাচনের আগের দিন (বুধবার ১১ ফেব্রæয়ারী) নির্বাচনের দায়িত্বে থাকা কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রতিটি কেন্দ্রে পাঠানোর সার্বিক তদারকি করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটানিং অফিসার মোঃ মেহদী হাসান শাকিল। বুধবার সকাল থেকে সংশ্লিষ্ট কেন্দ্রের প্রিসাইডিং অফিসারের মাধ্যমে ভোট কেন্দ্রের দায়িত্বে থাকা কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ব্যালেট সহ সকল সরঞ্জাম উপজেলা পরিষদ মিলনায়তন থেকে বিভিন্ন কেন্দ্রে নিয়ে যান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহদী হাসান শাকিল স্থানীয় গণমাধ্যম কর্মীদের জানান কানাইঘাটের ৮১টি ভোট কেন্দ্রে নিরাপদে ব্যালেট সহ নির্বাচনী সকল সরঞ্জামাদি পাঠানো হয়েছে। প্রত্যেকটি ভোট কেন্দ্র এখন থেকে সিসিটিভির মাধ্যমে নজরদারীর মাধ্যমে নিয়ন্ত্রন করা হচ্ছে। শান্তিপুর্ণ ও উৎসব মূখর পরিবেশে সুষ্ঠু ভোট গ্রহণের লক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরণের প্রস্তুতি নেয়া হয়েছে। প্রতিটি ভোট কেন্দ্রে পর্যাপ্ত পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েনের পাশাপাশি ৯টি ইউনিয়ন ও পৌরসভায় ম্যাজিষ্ট্রেট, সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও অন্যান্য বাহিনীর সদস্যরা স্ট্যাইকিং ফোর্স হিসেবে মাঠে রয়েছেন। কেউ ভোট কেন্দ্রে জাল ভোট প্রদান, কেন্দ্র দখল করে ব্যালেটে সীল মারা বা বিশৃঙ্খলার নি¤œতম চেষ্টা করলে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা নেয়া হবে। জাতীয় সংসদ নির্বাচন ও গণ ভোটে র্নিভয়ে ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে নিজের পছন্দের প্রার্থীকে ভোট প্রদানের জন্য ভোটারদের প্রতি আহবান জানান সহকারী রিটারিং কর্মকর্তা মোঃ মেহদী হাসান শাকিল। উল্লেখ্য যে সিলেট-৫ আসনে এবারের নির্বাচনে ৪জন প্রার্থী প্রতিদ›দ্বীতা করছেন। তাদের মধ্যে রয়েছেন বিএনপি-জমিয়ত জোটের প্রার্থী উবায়দুল্লাহ ফারুক খেজুরগাছ, জামায়াত সমমনা ১১দলীয় ঐক্যের প্রার্থী খেলাফত মজলিস নেতা আবুল হাসান দেওয়ালঘড়ি, স্বতন্ত্র প্রার্থী মামুনুর রশিদ ফুটবল ও মুসলিমলীগ মনোনীত প্রার্থী বিলাল আহমদ হারিকেন প্রতীক নিয়ে মাঠে লড়ছেন।
           

সর্বশেষ

আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31