- কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত কানাইঘাটের প্রবাসী পাঁচ পরিবারকে খেলাফত মজলিসের নগদ সহায়তা
- বিএনপি সকল ধর্মের মানুষের সমান অধিকার ও ধর্মীয় মুল্যবোধে বিশ্বাসী: আবুল কাহের চৌ: শামিম
- রাজা গিরিশচন্দ্র স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন
- সিলেটে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের বিভাগীয় অভিনয় কর্মশালা সম্পন্ন
- বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে কানাইঘাটে আলোচনা সভা ও সম্মাননা প্রদান
- কানাইঘাটের কিশোর আহাদের খুনি সায়েমের আদালতে আত্মসমর্পন, ৫ দিনের রিমান্ড চাইবে পুলিশ
- কানাইঘাট রাজাগঞ্জে নিখোঁজের দুই দিন পর সুরমা নদীতে ভেসে উঠল যুবকের লাশ
- কানাইঘাটে চাঞ্চল্যকর জাহাঙ্গীর হত্যা মামলার ৩ আসামী কক্সবাজার থেকে গ্রেফতার
- উর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে কানাইঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে পরিদর্শন করলেন সাংসদ আবুল হাসান
- সাবেক এমপি মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী স্মরণে ফ্রান্সে স্মরণসভা ও দোয়া মাহফিল
» বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা এখন বাস্তবে রূপ নিচ্ছে: মাশুক উদ্দিন আহমদ
প্রকাশিত: ১৭. মার্চ. ২০২১ | বুধবার
চেম্বার ডেস্ক:: সিলেট মহানগর আওয়ামীলীগ সভাপতি মুক্তিযোদ্ধা মাশুক উদ্দিন আহমদ বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে স্বপ্ন নিয়ে বাংলাদেশ স্বাধীন করে ছিলেন, দেরিতে হলেও আজ তাঁর স্বপ্নের সোনার বাংলা একে একে বাস্তব রূপ নিতে শুরু করেছে।
বুধবার দুপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে সিলেট অনলাইন প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত মন্তব্য করেন তিনি।
তিনি বলেন বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা টানা ১২ বছর রাষ্ট্র ক্ষমতায় থাকার ফলে আজ সর্বক্ষেত্রে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এখন দেশে আর কেউ না খেয়ে মরেনা,মানুষের আয় ও ক্রয় ক্ষমতা বৃদ্ধি পেয়েছে,দেশ বিদেশে বাংলাদেশ আজ উন্নয়নের রুল মডেল হিসাবে খ্যাতি অর্জনে সক্ষম হয়েছে,তাই বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠার সংগ্রামে সবাইকে এগিয়ে আসার জন্য তিনি আহবান জানান।
এ সময় মাশুক উদ্দিন আহমদ সিলেট অনলাইন প্রেসক্লাবের ভূয়সী প্রশংসা করে বলেন, বর্তমান ডিজিটাল এ যুগে সর্বক্ষেত্রে অনলাইনের গুরুত্ব বাঁড়ছে,অনলাইনের তাৎক্ষণিক সংবাদে মানুষ বেশি আগ্রহী হয়ে উঠছেন, তাই সিলেট অনলাইন প্রেসক্লাব দায়িত্বশীল সাংবাদিতায় বিশেষ অবদান রাখছে বলে তিনি মন্তব্য করেন।
সিলেট অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মুহিত চৌধুরীর সভাপতিত্বে এবং সহ সভাপতি গোলজার আহমদ হেলালের উপস্থাপনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খাঁন।
শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ক্লাবের সদস্য ফাহাদ মারুফ,
অনুষ্ঠানে স্বাগত বক্তেব্য রাখেন সিলেট অনলাইন প্রেসক্লাবের
সাধারণ সম্পাদক মকসুদ আহমদ,শুভেচ্ছা বক্তব্যর রাখেন সহ সাধারণ সম্পাদক তাওীদুল ইসলাম,কোষাধ্যক্ষ আব্দুল মুহিত দিদার,সিলেট মধুবন সুপার মার্কেটের ব্যবসায়ী সমিতির সভাপতি নজরুল ইসলাম।
এডভোকেট নাসির উদ্দিন খাঁন বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে তাঁর সুযোগ্য কন্যা শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন উল্লেখ করে বলেন,আমরা বীরের জাতি,আমরা সকল অসম্ভবকে সম্ভব করতে পারি এটাই আমাদের বাস্তব ইতিহাস, তাই এদেশ আমাদের সকলের,দেশের উন্নয়ন ও সমৃদ্ধির অভিযাত্রায় স্ব স্ব অবস্থান থেকে সবাইকে সামিল হতে হবে,দেশ বিরোধী যেকোন ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে বিশেষ করে সাংবাদিক সমাজকে সতর্ক ও দায়িত্বশীল থাকার উপর তিনি গুরুত্বারোপ করেন।
এ সময় উপস্থিত ছিলেন পাঠাগার ও প্রকাশনা সম্পাদক মবরুর আহমদ সাজু, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জহিরুল ইসলাম মিশু নির্বাহী সদস্য মো,সাইফুল ইসলাম,
ক্লাব সদস্য আফরোজ খান,ফারহানা বেগম হেনা,মাসুদ আহমদ রনি, মো.কামাল আহমদ,এম এ ওয়াহিদ চৌধুরী, দেবব্ররত রায় দিপন, আবু জাবের, মো আব্দুল হাছিব, হেনা মমো, আলমগীর আলম প্রমুখ।
সর্বশেষ খবর
- কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত কানাইঘাটের প্রবাসী পাঁচ পরিবারকে খেলাফত মজলিসের নগদ সহায়তা
- বিএনপি সকল ধর্মের মানুষের সমান অধিকার ও ধর্মীয় মুল্যবোধে বিশ্বাসী: আবুল কাহের চৌ: শামিম
- রাজা গিরিশচন্দ্র স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন
- সিলেটে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের বিভাগীয় অভিনয় কর্মশালা সম্পন্ন
- বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে কানাইঘাটে আলোচনা সভা ও সম্মাননা প্রদান
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর
- অধ্যক্ষ মাও. ফরিদ উদ্দিন চৌধুরীর মৃত্যুতে কানাইঘাট প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
- নিউজচেম্বার টুয়েন্টিফোর ডটকমের সম্পাদক মন্ডলীর সভাপতি মোহাম্মদ মহি উদ্দিনের ঈদ শুভেচ্ছা
- নিউজচেম্বার টুয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক ইকবাল চৌধুরীর ঈদুল আজহার শুভেচ্ছা
- তৃতীয়বারের মতো বাংলা প্রেসক্লাব মিশিগানের কোষাধ্যক্ষ নির্বাচিত সোলায়মান আল মাহমুদ
- জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য পদ লাভ করেছেন কানাইঘাটের এহসানুল হক জসীম

