- সিলেট প্রেসক্লাব, জেলা প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাব ও ইমজা নেতৃবৃন্দের সাথে সিউকে’র মতবিনিময় সভা
- ইউপি নির্বাচনে জমিয়ত: ৮নং ঝিংগাবাড়ীতে চেয়ারম্যানসহ ৯ ওয়ার্ডে প্রার্থী ঘোষণা আসছে
- আল আকসা সমাজ কল্যাণ যুব সংঘ ভাটিরফৌদ কর্তৃক ফ্রি সুন্নতে খৎনা ক্যাম্প অনুষ্ঠিত…
- কানাইঘাটের বিশ্বজয়ী হাফেজ কামরুজ জামান কামিলকে রাজাগঞ্জে সংবর্ধনা
- জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে কানাইঘাট সমিতি, সিলেট মহানগর
- কানাইঘাটে বাঁশবাড়ী আদর্শ তরুণ সংঘ কর্তৃক দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
- মিয়াগুল দুরন্ত সমাজকল্যান সংস্থার প্রাথমিক মেধা ভিত্তিক বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন
- কানাইঘাট দনা সীমান্তে ভারত ফেরত যুবতীকে ধর্ষনের অভিযোগে আরেকজন গ্রেফতার
- প্যারিসে জিডিএ-এর ঐতিহাসিক মেলবন্ধন: হাসপাতাল নির্মাণে আড়াই কোটি টাকার অঙ্গীকার
- বিশ্ব ফিজিওথেরাপি দিবসে জালালাবাদ থেরাপি সেন্টার ও হাসপাতালের নানা কর্মসূচি
» লাব্বাইক ধ্বনিতে মুখরিত আরাফাত ময়দান, করোনা থেকে মুক্তির দোয়া
প্রকাশিত: ৩০. জুলাই. ২০২০ | বৃহস্পতিবার
চেম্বার ডেস্ক:: করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে সৌদি আরবে সীমিত পরিসরে পালিত হচ্ছে পবিত্র হজ। পবিত্র মক্কা-মদিনায় হাজির হওয়া বিশ্বের বিভিন্ন প্রান্তের ধর্মপ্রাণ মুসলমান বৃহস্পতিবার (৩০ জুলাই) আরাফাতের ময়দানে সমবেত হয়েছেন।
‘লাব্বাইক, আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়াননি’ মাতা লাকা ওয়ালমুলক লা শারিকা লাকা’ ধ্বনিতে তারা জানান দিচ্ছেন তাদের উপস্থিতির কথা। সঙ্গে পাপমুক্তির বাসনায় মহান আল্লাহর স্তুতি গাইছেন, ‘হে আল্লাহ তোমার কোনো শরিক নেই’।
‘প্রিয়, মুসলমানরা বিনয়, নম্রতা ও আল্লাহ আপনার ডাকে সাড়া দেবেন সেই বিশ্বাস নিয়ে তাকে ডাকুন। …হে আল্লাহ, আমরা যে মহামারির মুখোমুখি তাকে দূর করে দিন, অসুস্থদের সুস্থ করে দিন এবং এই রোগের ওষুধ আবিষ্কারে চিকিৎসা ক্ষেত্রে যারা কাজ করছে সেই গবেষকদের সামর্থ্য দিন। হে আল্লাহ, আপনার গোলামদের ওপর আপনার অনেক বেশি অনুগ্রহ প্রদর্শন করুন। হে আল্লাহ আপনার গোলামদের মধ্যে ভালোবাসা ও অনুরাগের বীজ বপন করে দিন, তাদেরকে আপনার আদেশ-নিষেধ প্রতিপালনের সামর্থ্য দান করুন এবং তাদেরকে গুনাহ থেকে মুক্ত থাকার তৌফিক দান করুন।’
বৃহস্পতিবার আরাফার নামিরাহ মসজিদে হাজিদের নিয়ে মহান আল্লাহর দরবারে দুই হাত তুলে মুনাজাতে এই কথাগুলো বলেছিলেন সৌদি রাজকীয় আদালতের উপদেষ্টা শেইখ আব্দুল্লাহ বিন সুলেইমান আল-মানিয়া।
হজের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়েছে বৃহস্পতিবার। এদিন হজের ফরজ হুকুম আরাফার ময়দানে অবস্থান করতে সকালেই হাজিরা মিনা থেকে রওনা হয়েছিলেন। আরাফায় হাজিরা জোহর ও আসরের নামাজ একসঙ্গে আদায় করবেন। এর আগে খুতবা দেন শেইখ আব্দুল্লাহ বিন সুলেইমান আল-মানিয়া। ইসলামি বিশ্বাসের মূল বিষয় তাওহিদের গুরুত্ব বিষয়ে তিনি খুতবা শুরু করেন। সবশেষে দোয়ায় করোনার বিষয়টি চলে আসে।
চলতি বছর সীমিত পরিসরে হজ অনুষ্ঠিত হচ্ছে সৌদি আরবে। করোনা সংক্রমণের কারণে এবার কোনো বিদেশিকে হজের অনুমতি দেওয়া হয়নি। সৌদি কর্তৃপক্ষ আগেই জানিয়েছিল, এবার কেবল সৌদি নাগরিকরা হজ করতে পারবেন এবং তাদের সংখ্যা হবে এক থেকে ১০ হাজারের মধ্যে।
হাজিদের বুধবার মক্কায় প্রবেশের আগে এক সপ্তাহ কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল। স্বাস্থ্য নিরাপত্তার বিষয়টি দেখভালের জন্য প্রতি ৫০ জনের দলে এক জন করে স্বাস্থ্যনেতা নিয়োগ দেওয়া হয়েছে। তারা সব সময় হাজিদের সামাজিক দূরত্ব মেনে চলা এবং মাস্ক পরাসহ অন্যান্য বিষয়গুলো দেখভাল করবেন।
সর্বশেষ খবর
- সিলেট প্রেসক্লাব, জেলা প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাব ও ইমজা নেতৃবৃন্দের সাথে সিউকে’র মতবিনিময় সভা
- ইউপি নির্বাচনে জমিয়ত: ৮নং ঝিংগাবাড়ীতে চেয়ারম্যানসহ ৯ ওয়ার্ডে প্রার্থী ঘোষণা আসছে
- আল আকসা সমাজ কল্যাণ যুব সংঘ ভাটিরফৌদ কর্তৃক ফ্রি সুন্নতে খৎনা ক্যাম্প অনুষ্ঠিত…
- কানাইঘাটের বিশ্বজয়ী হাফেজ কামরুজ জামান কামিলকে রাজাগঞ্জে সংবর্ধনা
- জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে কানাইঘাট সমিতি, সিলেট মহানগর
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর
- উপশহরে বায়তুন নাযাত জামে মসজিদের সীরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
- সিলেট সরকারী আলীয়া মাঠে ঈদুল আযহার জামাত সকাল সাড়ে ৭ টায়
- তরুণ প্রজন্মকে গড়তে ধর্মীয় শিক্ষা অপরিহার্য : মাওলানা দিলাওয়ার
- উছমানপুর ইয়ুথ ইউনিটির উদ্যোগে ৪০ দিন তাকবীরে উলার সাথে নামাজ আদায় প্রতিযোগিতা
- তুরস্কে নবম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের মুয়াজ

