- কাতারে নিহত কানাইঘাটের ৫ জনের পরিবারে আমিরাত প্রবাসীদের ১০ লক্ষ টাকার অর্থ সহায়তা
- কানাইঘাটে আইন-শৃঙ্খলা কমিটির সভা || মাদক ও চোরাচালান রোধে কঠোর নির্দেশনা
- সিলেট প্রেসক্লাব, জেলা প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাব ও ইমজা নেতৃবৃন্দের সাথে সিউকে’র মতবিনিময় সভা
- ইউপি নির্বাচনে জমিয়ত: ৮নং ঝিংগাবাড়ীতে চেয়ারম্যানসহ ৯ ওয়ার্ডে প্রার্থী ঘোষণা আসছে
- আল আকসা সমাজ কল্যাণ যুব সংঘ ভাটিরফৌদ কর্তৃক ফ্রি সুন্নতে খৎনা ক্যাম্প অনুষ্ঠিত…
- কানাইঘাটের বিশ্বজয়ী হাফেজ কামরুজ জামান কামিলকে রাজাগঞ্জে সংবর্ধনা
- জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে কানাইঘাট সমিতি, সিলেট মহানগর
- কানাইঘাটে বাঁশবাড়ী আদর্শ তরুণ সংঘ কর্তৃক দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
- মিয়াগুল দুরন্ত সমাজকল্যান সংস্থার প্রাথমিক মেধা ভিত্তিক বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন
- কানাইঘাট দনা সীমান্তে ভারত ফেরত যুবতীকে ধর্ষনের অভিযোগে আরেকজন গ্রেফতার
» জুলাই-আগস্টের বিপ্লবীদের রক্ত ও ত্যাগ বৃথা যেতে পারেনা: ফখরুল ইসলাম
প্রকাশিত: ০১. জুলাই. ২০২৫ | মঙ্গলবার
চেম্বার ডেস্ক: জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, চব্বিশের ১ লা জুলাই ছিলো ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে ছাত্র-জনতার গণ অভ্যুত্থানের চূড়ান্ত সুচনা কাল। পতিত ফ্যাসিস্ট সরকার ছাত্রদের শান্তিপূর্ণ আন্দোলনকে দমাতে গণহত্যার নৃশংস মহড়া শুরু করেছিল। যা ৫ আগস্ট গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিস্ট শক্তির চূড়ান্ত পতন নিশ্চিত করে। জুলাই-আগস্ট আন্দোলনের শহীদ ও আহতরা দেশ মাতৃকার গর্বিত সন্তান। তাদের শাহাদাত ও ত্যাগ বৃথা যেতে দেয়া হবেনা। জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের অর্জনকে ব্যর্থ করলে এই জাতি আর কোন দিন স্বৈরাচারের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়াতে পারবেনা। জুলাই-আগস্ট আন্দোলনের শহীদদের রুহের মাগফেরাত ও আহতদের জন্য সুস্থতা কামনা করা আমাদের নৈতিক দায়িত্ব।
তিনি মঙ্গলবার (১ জুলাই) বাদ আসর নগরীর কুদরত উল্লাহ জামে মসজিদ প্রাঙ্গনে জামায়াত কেন্দ্রঘোষিত জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে ৩৯ দিনের কর্মসূচীর ১ম দিনে সিলেট মহানগর জামায়াতের আয়োজিত দোয়া মাহফিল পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। মহানগর জামায়াতের নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুলের পরিচালনায় জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের রুহের মাগফেরাত, আহত ও পঙ্গুত্ববরণকারীদের সুস্থতা কামনায় অনুষ্ঠিত মাহফিলে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মহানগর জামায়াতের বায়তুল মাল সম্পাদক মুফতী আলী হায়দার।
মাহফিলে অংশ নেন- মহানগর সহকারী সেক্রেটারী এডভোকেট মোহাম্মদ আব্দুর রব, জাহেদুর রহমান চৌধুরী ও মাওলানা ইসলাম উদ্দিন, মহানগর জামায়াত নেতা মাওলানা আব্দুল মুকিত, মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজু, জামায়াত নেতা আজিজুল ইসলাম, ক্বারী আলাউদ্দিন, শফিকুল আলম মফিক, শামীম আহমদ ও আব্দুল্লাহ আল মাহমুদ প্রমূখ।
মাহফিল পূর্ব আলোচনায় নেতৃবৃন্দ বলেন, জুলাই-আগস্ট আন্দোলনের শহীদ ও আহতগণ আমাদের প্রেরণার বাতিঘর। তাদের রক্ত ও ত্যাগ আমরা ব্যর্থ হতে দিতে পারি না। স্বৈরাচারী আওয়ামী ফ্যাসিস্ট সরকার দেশ ও জাতির যে ক্ষতি করেছে তাদের কোনো ক্ষমা নেই। তাদের সকল গণহত্যা ও নৃশংসতার বিচার বাংলাদেশের মাটিতে হবেই হবে।
সর্বশেষ খবর
- কাতারে নিহত কানাইঘাটের ৫ জনের পরিবারে আমিরাত প্রবাসীদের ১০ লক্ষ টাকার অর্থ সহায়তা
- কানাইঘাটে আইন-শৃঙ্খলা কমিটির সভা || মাদক ও চোরাচালান রোধে কঠোর নির্দেশনা
- সিলেট প্রেসক্লাব, জেলা প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাব ও ইমজা নেতৃবৃন্দের সাথে সিউকে’র মতবিনিময় সভা
- ইউপি নির্বাচনে জমিয়ত: ৮নং ঝিংগাবাড়ীতে চেয়ারম্যানসহ ৯ ওয়ার্ডে প্রার্থী ঘোষণা আসছে
- আল আকসা সমাজ কল্যাণ যুব সংঘ ভাটিরফৌদ কর্তৃক ফ্রি সুন্নতে খৎনা ক্যাম্প অনুষ্ঠিত…
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর
- ইউপি নির্বাচনে জমিয়ত: ৮নং ঝিংগাবাড়ীতে চেয়ারম্যানসহ ৯ ওয়ার্ডে প্রার্থী ঘোষণা আসছে
- কানাইঘাট উপজেলা ও পৌর শাখার যৌথ আয়োজনে জাসাসের বৃক্ষরোপন ও সেমিনার অনুষ্ঠিত
- জেলা প্রশাসকের সাথে সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের মতবিনিময়
- কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত কানাইঘাটের প্রবাসী পাঁচ পরিবারকে খেলাফত মজলিসের নগদ সহায়তা
- বিএনপি প্রতিশ্রুতি ভঙ্গ করে ফ্যাসিবাদী শাসনের দিকে হাটঁছে : মুহাম্মদ ফখরুল ইসলাম

