- তারেক রহমানের সরকার প্রবাসীদের পাশে রয়েছে : কানাইঘাটে মন্ত্রী আরিফুল হক চৌধুরী
- কানাইঘাট বোরহান উদ্দিন বাজারে ডিজিটাল কনসালটেন্সি এজেন্সির উদ্বোধন
- জেলা প্রশাসকের সাথে সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের মতবিনিময়
- সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময়
- কানাইঘাট পুলিশের চোরাচালান ও মাদক বিরোধী অভিযান জোরদার! ৮ মাসে ৪৭ টি মামলা-গ্রেফতার ৫২
- আবারো লোভার জব্দকৃত পাথর চুরি করে নিয়ে যাওয়া হচ্ছে আটগ্রামে
- রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সুধীজনদের সাথে কানাইঘাটের নবাগত ইউএনও’র মতবিনিময়
- কানাইঘাটে প্রশাসনের উদ্যোগে গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত
- সিলেট অনলাইন প্রেসক্লাবের পুরস্কার বিতরণ ও নতুন সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত
- লোভাছড়ার জব্দকৃত পাথর চুরির হিড়িক! বেপরোয়া জকিগঞ্জের আটগ্রামের অবৈধ ক্রাশার জোন চক্র
» বর্ণাঢ্য ও উৎসবমুখর পরিবেশে জালালাবাদ রোটারি ক্লাবের ৪০তম অভিষেক অনুষ্ঠান
প্রকাশিত: ০৬. জুলাই. ২০২৫ | রবিবার
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল মোহাম্মাদ আজিজুর রহমান, বীর উত্তম (অব.)। তিনি তার বক্তব্যে বলেন, “রোটারির সেবামূলক কর্মকাণ্ড দেখে আমি গভীরভাবে মুগ্ধ। মানবতার কল্যাণে এ সংগঠন যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে, তা নিঃসন্দেহে প্রশংসনীয় ও অনুকরণীয়। মুক্তিযুদ্ধের স্মৃতি রোমন্থন করে তিনি সিলেট হাসপাতালের শহীদ ডা. শামসুদ্দিন ও ডা. লালার আত্মত্যাগের কথা স্মরণ করেন। তিনি আরও বলেন, সিলেট কিডনি ফাউন্ডেশন হাসপাতালকে চারটি ডায়ালাইসিস মেশিন অনুদান দিয়েছে রোটারি ক্লাব। হাসপাতালটি শতভাগ বিনামূল্যে ডায়ালাইসিস সেবা প্রদানের পরিকল্পনা করছে। যা দেশে জন্য এক বিরল দৃষ্টান্ত হবে। তিনি জানান, সরকার থেকে ইতোমধ্যে ১৪ কোটি টাকা এবং স্থানীয়ভাবে ২১ কোটি টাকার অনুদান পাওয়া গেছে। শহীদ ডা. শামসুদ্দিনের পরিবার হাসপাতাল নির্মাণে প্রায় ১০ কোটি টাকা দান করেছেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রোটারি বাংলাদেশের কান্ট্রি কোঅর্ডিনেটর পিডিজি ড. ইশতিয়াক জামান। তিনি বলেন জালালাবাদ রোটারি ক্লাবের নেতৃত্বগণ সবসময় অত্যন্ত সক্রিয় ও অনুপ্রেরণাদায়ী। তিনি জানান, রোটারি জেলা পুনরায় সক্রিয়করণ নিয়ে আমরা আশাবাদী এবং আসন্ন অক্টোবর সভায় তা নিয়ে ইতিবাচক সিদ্ধান্ত আশা করছি।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন পিপি শফিক আহমদ বকত এবং গীতা পাঠ করেন মি. সদানন্দ ভট্টাচার্য। রোটারি প্রত্যয় পাঠ করেন প্রিন্সিপাল রোটারিয়ান মোঃ ফয়জুল হক।
প্রথম পর্ব শেষে বিদায়ী সভাপতি রোটারিয়ান মো. আরশাদ আলী ক্লাবের দায়িত্ব হস্তান্তর করেন নবনির্বাচিত সভাপতি রোটারিয়ান সুব্রত চক্রবর্তী জুয়েলের নিকট। একইসঙ্গে সদ্যবিদায়ী সেক্রেটারি রোটারিয়ান মোঃ আবুল মনসুর আহমদ ক্লাবের চার্টার হস্তান্তর করেন নতুন সেক্রেটারি রোটারিয়ান মিজানুর রহমানের হাতে।
নবনির্বাচিত সভাপতি তার পরিচালনা পর্ষদের বোর্ড অফ ডিরেক্টরদের পরিচয় করিয়ে দেন এবং অভিষেক বক্তব্যে ক্লাবের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন পিডিজি ডাঃ মঞ্জুরুল হক চৌধুরী, পিডিজি ইঞ্জিনিয়ার মোঃ আব্দুল লতিফ, পিডিজি দিলনাশিঁন মহসিন ও ডেপুটি কান্ট্রি কো-অর্ডিনেটর পিডিজি কর্নেল (অব.) এম আতাউর রহমান পীর।
অনুষ্ঠানে দুজন প্রতিবন্ধী ব্যাক্তিকে ক্লাবের পক্ষ থেকে কৃত্রিম পা প্রদান করা হয়। যাতে করে তারা ভবিষ্যতে স্বাভাবিক ও সুন্দর জীবন যাপন করতে পারেন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্য ক্লাবের পাস্ট প্রেসিডেন্টগন-পিপি ড. তোফায়েল আহমদ, ডিস্টিক পাস্ট জেন্টেলমেন্ট পিপি আবু আইয়ুব হামিদ, পিপি কামরুজ্জামান রুম্মান, পিপি কবির উদ্দিন, পিপি জাকির আহমদ চৌধুরী, পিপি আব্দুর রহমান, পিপি ফাহিম আহমদ চৌধুরী, পিপি সামছুল হক দিপু, পিপি হাসান চৌধুরী, পিপি অ্যাডভোকেট আবু সালেহ চৌধুরী ও পিপি অ্যাডভোকেট মোশতাক আহমদ প্রমুখ।
অনুষ্ঠান শেষ পর্যায়ে উপস্থিত অতিথি ও ক্লাব সদস্যদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন রোটারিয়ান পিপি আনহার শিকদার। সার্জেন্ট-অ্যাট-আর্মসের দায়িত্ব পালন ও উপস্থিতির পরিসংখ্যান উপস্থাপন করেন প্রিন্সিপাল মোঃ ফয়জুল হক। ক্লাব সেক্রেটারির রিপোর্ট পেশ করেন রোটারিয়ান মিজানুর রহমান।
এ অনুষ্ঠান এক হৃদ্যতাপূর্ণ মিলনমেলা পরিণত হয়েছে। যা জালালাবাদ রোটারি ক্লাবের চিরায়ত ঐতিহ্য, নেতৃত্বের দৃঢ়তা এ
সর্বশেষ খবর
- তারেক রহমানের সরকার প্রবাসীদের পাশে রয়েছে : কানাইঘাটে মন্ত্রী আরিফুল হক চৌধুরী
- কানাইঘাট বোরহান উদ্দিন বাজারে ডিজিটাল কনসালটেন্সি এজেন্সির উদ্বোধন
- জেলা প্রশাসকের সাথে সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের মতবিনিময়
- সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময়
- কানাইঘাট পুলিশের চোরাচালান ও মাদক বিরোধী অভিযান জোরদার! ৮ মাসে ৪৭ টি মামলা-গ্রেফতার ৫২
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর