- কানাইঘাটে পুলিশের অভিযানে দেড় বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
- কানাইঘাটে সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ ছাত্র সংগঠনের সদস্য আব্দুল মৌলা গ্রেফতার
- কানাইঘাটে মিয়াগুল দূরন্ত সমাজ কল্যাণ সংস্থার মেধা ভিত্তিক বৃত্তি পরীক্ষা সম্পন্ন
- কানাইঘাট সীমান্তে পিকআপের ধাক্কায় দিলদার নিহতের ঘটনায় থানায় হত্যা মামলা
- কানাইঘাট রামিজা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হারুন রশিদকে বিদায় সংবর্ধনা
- কানাইঘাটে জাতীয় যুব দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
- আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্টকে সামনে রেখে কানাইঘাট ক্রীড়া সংস্থার প্রস্তুতি সভা
- কানাইঘাটের সোনারতনপুঞ্জি সীমান্তে পিকআপের চাকায় পিষ্ট হয়ে কিশোরের মর্মান্তিক মৃত্যু
- কানাইঘাটে আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের ভয়াবহ সংঘর্ষ! অর্ধশতাধিক আহত
- ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট জেলা উত্তরের দায়িত্বশীল প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
» উছমানপুর ইয়ুথ ইউনিটির উদ্যোগে ৪০ দিন তাকবীরে উলার সাথে নামাজ আদায় প্রতিযোগিতা
প্রকাশিত: ১১. ফেব্রুয়ারি. ২০২৫ | মঙ্গলবার
চেম্বার প্রতিবেদক: পবিত্র রমজান উপলক্ষে উসমানপুর ইয়ুথ ইউনিটির উদ্যোগে ৪০ দিন তাকবীরে উলার সাথে নামাজ আদায় প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আগামী ১৭ ফেব্রুয়ারি ফজরের নামাজ আদায়ের মধ্যে দিয়ে শুরু হবে এ ক্যাম্পেইন। প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হলে নিচের মোবাইল নাম্বারে যোগাযোগ করে ১৬ ফেব্রুয়ারি রাত ১০.০০ ঘটিকার মধ্যে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন বাবত কোন ফি দিতে হবেনা, সম্পূর্ণ ফ্রী। এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারীর বয়স ৭- ৩৫ বছরের মধ্যে হতে হবে। প্রতিযোগিতায় প্রথম পুরস্কার ১ টি বাইসাইকেল, ২য় পুরস্কার নগদ টাকা এবং তৃতীয় পুরস্কার নগদ টাকা।
প্রতিযোগিতার নিয়মাবলি:
(১) আগামী ১৭/০২/২০২৫ ইং তারিখে ফজরের নামাজ পড়ার মধ্যে দিয়ে প্রতিযোগিতা শুরু হবে এবং আগামী ২৯/০৩/২০২৫ ইং তারিখে প্রতিযোগিতা সমাপ্ত হবে।
(২) প্রতিযোগির বয়স ৭-৩৫ বছরের মধ্যে হতে হবে।
(৩) ৪০ দিন তাকবীরে উলার সাথে ৫ ওয়াক্ত নামাজ উছমানপুর জামে মসজিদে আদায় করতে হবে।
(৪) বিশেষ অসুবিধার কারণে উছমানপুর জামে মসজিদে নামাজ পড়তে না পারলে, অন্য যে কোন মসজিদে জামাতের সাথে নামাজ আদায় করতে হইবে। প্রমাণ স্বরূপ উক্ত মসজিদের ঘড়ির টাইম ও তারিখ এর ছবি তুলে আনতে হবে।
(৫) ফজরের নামাজ বাধ্যতামূলক উছমানপুর জামে মসজিদে আদায় করতে হবে।
(৬) ইসলামিক কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হবে।
(৭) ১ম রমজান থেকে কুরআন অথবা সুরা সহি শুদ্ধভাবে ২৭ রমজান পর্যন্ত, প্রশিক্ষণ নিতে হবে। প্রতিদিন যোহরের নামাজের পর (প্রশিক্ষণের ব্যবস্থা করে দেওয়া হবে) তবে যারা এখানে কুরআনে হাফেজ আছেন উনাদের সহি শুদ্ধভাবে সুরা এবং কুরআন শেখায় অংশগ্রহণ বাধ্যতামূলক নয়।
(৮) এই চল্লিশদিন কোন প্রকার জামেলায় জড়ানো যাবেনা।
(৯) প্রত্যেক নামাজের পর ইমাম সাহেবের অথবা মুয়াজ্জিন সাহেবের নিকট উপরোক্ত বিষয়ে হাজিরা দিতে হবে।
এছাড়াও Usmanpur youth Unity এর উদ্যোগে ৫ থেকে ১০ বছরের ছেলে এবং মেয়েদেরকে নিয়ে সহি শুদ্ধভাবে সূরা ও কুরআন শিক্ষা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। তাদের মধ্যে থেকে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারীকে আকর্ষণীয় পুরস্কার দেয়া হবে।
প্রতিযোগিতার নিয়মাবলী :
১। প্রতিযোগীর বয়স অবশ্যই ৫ থেকে ১০ বছরের মধ্যে হতে হবে এবং প্রতিযোগিতায় ছেলে মেয়ে উভয় অংশগ্রহণ করিতে পারিবে।
২। উছমানপুর জামে মসজিদে ১ম রমজান থেকে যোহরের নামাজের পর সহী শুদ্ধভাবে কুরআন এবং সূরা প্রশিক্ষণ দেওয়া এবং উক্ত প্রশিক্ষণ পুরো রমজান মাস প্রতিদিন সবাই অংশগ্রহণ করিতে হবে।
৩। ছেলেরা মসজিদে এবং মেয়েরা বাড়িতে নিয়মিত নামাজ আদায় করতে হবে।
৪। কোন প্রকার ঝামেলায় জড়াতে পারবে না।
৫। মসজিদের ইমাম সাহেব এবং মুয়াজ্জিন সাহেবের কথা মত চলিতে হবে।
বিশেষ দ্রষ্টব্য : পুরো রমজান মাস এখানে জোহরের নামাজের পর ছোট, বড় সবাইকে সহি শুদ্ধভাবে সূরা এবং কুরআন শিক্ষার প্রশিক্ষণ ফ্রিতে দেওয়া হবে।
বিস্তারিত জানতে ও প্রয়োজনে কল করুন :
সৈয়দ বাছির আহমেদ 0 1737-067968
দেওয়ান মুহিব 0 1310-528520
সৈয়দ জুলহেদুর রহমান 0 1753-715588
সর্বশেষ খবর
- কানাইঘাটে পুলিশের অভিযানে দেড় বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
- কানাইঘাটে সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ ছাত্র সংগঠনের সদস্য আব্দুল মৌলা গ্রেফতার
- কানাইঘাটে মিয়াগুল দূরন্ত সমাজ কল্যাণ সংস্থার মেধা ভিত্তিক বৃত্তি পরীক্ষা সম্পন্ন
- কানাইঘাট সীমান্তে পিকআপের ধাক্কায় দিলদার নিহতের ঘটনায় থানায় হত্যা মামলা
- কানাইঘাট রামিজা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হারুন রশিদকে বিদায় সংবর্ধনা
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর
- উপশহরে বায়তুন নাযাত জামে মসজিদের সীরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
- সিলেট সরকারী আলীয়া মাঠে ঈদুল আযহার জামাত সকাল সাড়ে ৭ টায়
- তরুণ প্রজন্মকে গড়তে ধর্মীয় শিক্ষা অপরিহার্য : মাওলানা দিলাওয়ার
- উছমানপুর ইয়ুথ ইউনিটির উদ্যোগে ৪০ দিন তাকবীরে উলার সাথে নামাজ আদায় প্রতিযোগিতা
- তুরস্কে নবম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের মুয়াজ

