- কাতারে নিহত কানাইঘাটের ৫ জনের পরিবারে আমিরাত প্রবাসীদের ১০ লক্ষ টাকার অর্থ সহায়তা
- কানাইঘাটে আইন-শৃঙ্খলা কমিটির সভা || মাদক ও চোরাচালান রোধে কঠোর নির্দেশনা
- সিলেট প্রেসক্লাব, জেলা প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাব ও ইমজা নেতৃবৃন্দের সাথে সিউকে’র মতবিনিময় সভা
- ইউপি নির্বাচনে জমিয়ত: ৮নং ঝিংগাবাড়ীতে চেয়ারম্যানসহ ৯ ওয়ার্ডে প্রার্থী ঘোষণা আসছে
- আল আকসা সমাজ কল্যাণ যুব সংঘ ভাটিরফৌদ কর্তৃক ফ্রি সুন্নতে খৎনা ক্যাম্প অনুষ্ঠিত…
- কানাইঘাটের বিশ্বজয়ী হাফেজ কামরুজ জামান কামিলকে রাজাগঞ্জে সংবর্ধনা
- জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে কানাইঘাট সমিতি, সিলেট মহানগর
- কানাইঘাটে বাঁশবাড়ী আদর্শ তরুণ সংঘ কর্তৃক দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
- মিয়াগুল দুরন্ত সমাজকল্যান সংস্থার প্রাথমিক মেধা ভিত্তিক বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন
- কানাইঘাট দনা সীমান্তে ভারত ফেরত যুবতীকে ধর্ষনের অভিযোগে আরেকজন গ্রেফতার
» কানাইঘাটে বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে উঠিয়ে নিয়ে গণধর্ষণের মামলায় ৩ জন গ্রেফতার
প্রকাশিত: ০৪. জুলাই. ২০২৫ | শুক্রবার
কানাইঘাট প্রতিনিধিঃ সিলেটের কানাইঘাটে গত মঙ্গলবার গভীর রাতে বুদ্ধি প্রতিবন্ধী ১৮ বছরের এক তরুণীকে নোহা গাড়ীতে উঠিয়ে নিয়ে পালাক্রমে গণধর্ষণের ঘটনায় ধর্ষণকারী ৩ জনকে আদালতে সোপর্দ করেছে পুলিশ। এ ঘটনায় বুদ্ধি প্রতিবন্ধী মেয়ের মাতা কানাইঘাট সদর ইউনিয়নের কচুপাড়া গ্রামের নুর জাহান বাদী হয়ে থানায় ৭/৯(৩) নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০২৫) আইনে ধর্ষণকারী ৩ জনকে আসামী করে মামলা দায়ের করেন। মামলার আসামীরা হলেন, সদর ইউনিয়নের উমাগড় গ্রামের মৃত নিখিল দাসের পুত্র নোহা চালক শুভংকর দাস (২৭), বীরদল কচুপাড়া গ্রামের ফরিদ আহমদের পুত্র ক্যারিকাভ চালক বাবুল আহমদ (২৮) ও চটিগ্রাম গ্রামের বাবুল মিয়ার পুত্র পিকআপ চালক ফাহাদ মিয়া (২৫)। থানার মামলা নং- ০১, তারিখ- ০৪/০৭/২০২৫ইং।
মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, ধর্ষণের স্বীকার বুদ্ধি প্রতিবন্ধী তরুণী মঙ্গলবার রাত ১০টার দিকে প্রতিদিনের মতো তার মায়ের সাথে বসত ঘরে ঘুমিয়েছিল। রাত ১টার দিকে তার মা নুর জাহান ঘুম জেগে উঠে দেখতে পান পাশে তার মেয়ে নেই এবং ঘরের দরজা খোলা। পরে পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুজি করে রাতে প্রতিবন্ধী মেয়েটিকে পাননি। বুধবার সকাল ৭টার দিকে দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের কায়স্থগ্রামের বালুচরে স্থানীয়রা তাকে জামা কাপড় ছেঁড়া শারীরিক অবস্থায় পেয়ে তার পরিবারকে খবর দেন। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করলে সে জানায় ৩ জন লোক তার সাথে খারাপ কাজ করেছে। পরে স্থানীয় কয়েকজন লোকজন জানান, মঙ্গলবার রাত দেড়টার দিকে বীরদল খালোমোরা থেকে নোহা গাড়ী চালক শুভংকর দাস, ক্যারিকাভ চালক বাবুল আহমদ ও পিকআপ গাড়ী চালক ফাহাদ মিয়া প্রতিবন্ধী মেয়েটিকে শুভংকরের নোহা গাড়ীতে উঠিয়ে নিয়ে যেতে দেখেন। ঘটনাটি জানানির পর বৃহস্পতিবার বিকেলে পরিবারের লোকজন ধর্ষিতা প্রতিবন্ধী তরুণীকে নিয়ে কানাইঘাট থানায় আসলে পুলিশ ভিকটিমকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে প্রেরণ করেন। ঐদিন রাতে কানাইঘাট থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়ালের দিক নির্দেশনায় থানার এস.আই খোকন চন্দ্র সরকার, এস.আই শাহ আলম, এস.আই শৈলেশ চন্দ্র দাস, এএসআই আরেফিনের নেতৃত্বে পুলিশের দু’টি টিম সদর ইউনিয়নের বিভিন্ন এলাকায় ষাড়াসী অভিযান চালিয়ে ধর্ষণকারী ৩ জনকে গ্রেফতার করে। গতকাল শুক্রবার সকালে গ্রেফতারকৃত ৩ জনকে আদালতে সোপর্দ করে পুলিশ।
ভিকটিমের মা নুর জাহান জানান, তার মেয়ে বুদ্ধি প্রতিবন্ধী হওয়ায় মাঝে মধ্যে সে কাউকে কিছু না বলে ঘর বের হয়ে যেতো। পরে তাকে আশপাশে খোঁজাখুজি করে বাড়িতে নিয়ে আসতাম। মঙ্গলবার রাতে মেয়েকে তার শাড়ীর আঁচলে বেঁধে প্রতিদিনের মতো ঘুমিয়েছিলেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল জানান, বুদ্ধিপ্রতিবন্ধী মেয়েটিকে বাড়ির অদূরে বীরদল খালোমোরা নামক স্থানে রাস্তার পাশে একা পেয়ে গ্রেফতারকৃত ৩ জন নোহা গাড়ীতে উঠিয়ে নিয়ে ধর্ষণ করেছে বলে তার পরিবার জানিয়েছে। থানায় মামলা দায়েরের পর ভিকটিমের জবানবন্দী গ্রহণের জন্য বিজ্ঞ আদালতে নেয়া হয়েছে।
সর্বশেষ খবর
- কাতারে নিহত কানাইঘাটের ৫ জনের পরিবারে আমিরাত প্রবাসীদের ১০ লক্ষ টাকার অর্থ সহায়তা
- কানাইঘাটে আইন-শৃঙ্খলা কমিটির সভা || মাদক ও চোরাচালান রোধে কঠোর নির্দেশনা
- সিলেট প্রেসক্লাব, জেলা প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাব ও ইমজা নেতৃবৃন্দের সাথে সিউকে’র মতবিনিময় সভা
- ইউপি নির্বাচনে জমিয়ত: ৮নং ঝিংগাবাড়ীতে চেয়ারম্যানসহ ৯ ওয়ার্ডে প্রার্থী ঘোষণা আসছে
- আল আকসা সমাজ কল্যাণ যুব সংঘ ভাটিরফৌদ কর্তৃক ফ্রি সুন্নতে খৎনা ক্যাম্প অনুষ্ঠিত…
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর