- উপশহরে বায়তুন নাযাত জামে মসজিদের সীরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
- তারেক রহমানের সরকার প্রবাসীদের পাশে রয়েছে : কানাইঘাটে মন্ত্রী আরিফুল হক চৌধুরী
- কানাইঘাট বোরহান উদ্দিন বাজারে ডিজিটাল কনসালটেন্সি এজেন্সির উদ্বোধন
- জেলা প্রশাসকের সাথে সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের মতবিনিময়
- সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময়
- কানাইঘাট পুলিশের চোরাচালান ও মাদক বিরোধী অভিযান জোরদার! ৮ মাসে ৪৭ টি মামলা-গ্রেফতার ৫২
- আবারো লোভার জব্দকৃত পাথর চুরি করে নিয়ে যাওয়া হচ্ছে আটগ্রামে
- রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সুধীজনদের সাথে কানাইঘাটের নবাগত ইউএনও’র মতবিনিময়
- কানাইঘাটে প্রশাসনের উদ্যোগে গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত
- সিলেট অনলাইন প্রেসক্লাবের পুরস্কার বিতরণ ও নতুন সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত
» কাল থেকে কমতে পারে ইন্টারনেটের গতি, যারা পরতে পারেন ভোগান্তিতে
প্রকাশিত: ২৯. অক্টোবর. ২০২০ | বৃহস্পতিবার
চেম্বার ডেস্ক:: ভারতের একটি সাবমেরিন ক্যাবলের রক্ষণাবেক্ষণ কাজ শুরু হচ্ছে। ফলে আগামীকাল শুক্রবার (৩০ অক্টোবর) থেকে ইন্টারনেটের গতি কিছুটা কম থাকতে পারে। বাংলাদেশের যেসব গ্রাহক ভারতের সেই সাবমেরিন ক্যাবলের আওতায় ইন্টারনেট ব্যবহার করেন শুধু তারাই এ সমস্যায় পড়বেন।
ভারতীয় এয়ারটেল লিমিটেডের গ্লোবাল সার্ভিসেস ম্যানেজমেন্ট সেন্টার বুধবার (২৮ অক্টোবর) বাংলাদেশে তাদের সহযোগী প্রতিষ্ঠানকে ই-মেইলে জানিয়েছে, তাদের আইটুআই সাবমেরিন ক্যাবলের পরিবর্তন ও রক্ষণাবেক্ষণ কাজ শুরু হওয়ায় ইন্টারনেটসেবায় এ বিঘ্ন ঘটবে। এ রক্ষণাবেক্ষণ কার্যক্রম ৩০ অক্টোবর থেকে শুরু হয়ে ২ নভেম্বর পর্যন্ত চলতে পারে। ফলে ৪ দিন নাগাদ এ সমস্যা চলতে পারে।
বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেডের (বিএসসিসিএল) ব্যবস্থাপনা পরিচালক মসিউর রহমান বলেন, ‘আমাদের দুটি সাবমেরিন ক্যাবলে কোনো সমস্যা নেই। সমস্যা হতে পারে যেসব ইন্টারন্যাশনাল টেরেস্ট্রিয়াল কেবল (আইটিসি) অপারেটর ভারত থেকে ব্যান্ডউইথ আনছে তাদের দিক থেকে।’
তিনি আরও বলেন, দেশে বর্তমানে ইন্টারনেট ব্যান্ডউইথের চাহিদা দুই হাজার জিবিপিএস (গিগাবাইট পার সেকেন্ড)। এর মধ্যে আমাদের কাছ থেকে নেয়া হয় এক হাজার ২৭৫ জিবিপিএস। বাকিটা আসে আইটিসি অপারেটরদের মাধ্যমে ভারত থেকে।
এর আগে ২৬ অক্টোবর জানানো হয়েছিল, ২৭ অক্টোবর থেকে এই কাজ শুরু করার পরিকল্পনা রয়েছে।
ভারতীয় এয়ারটেল লিমিটেডের পক্ষে আরও বলা হয়েছে, কাজের অগ্রগতি ও আবহাওয়ার অবস্থার ওপর নির্ভর করে সময়সূচিতে পরিবর্তন আসতে পারে।
ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে বা আইআইজি এবং ইন্টারন্যাশনাল টেরেস্ট্রিয়াল ক্যাবল (আইটিসি) অপারেটর ফাইবার অ্যাট হোম গ্লোবাল লিমিটেডের বাণিজ্য বিভাগের প্রধান মসিউর রহমান বলেন, দেশের আইটিসি অপারেটররা ভারতের চেন্নাই এবং মুম্বাই থেকে তাদের সাবমেরিন কেবলের ইন্টারনেট ব্যান্ডউইথ সরবরাহ নিয়ে থাকে। বেনাপোল সীমান্ত হয়ে এই ব্যান্ডউইথ দেশে আসে। যেসব আইটিসি চেন্নাই থেকে ‘আইটুআই’ সাবমেরিন ক্যাবলের ব্যান্ডউইথ নিয়ে থাকে, তাদের জন্য সমস্যা হতে পারে। কারণ ‘আইটুআই’ সাবমেরিন কেবলের চেন্নাই থেকে সিঙ্গাপুর রুটের লিঙ্কের মেরামত কাজ চলবে আগামী ৩০ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত।
সর্বশেষ খবর
- উপশহরে বায়তুন নাযাত জামে মসজিদের সীরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
- তারেক রহমানের সরকার প্রবাসীদের পাশে রয়েছে : কানাইঘাটে মন্ত্রী আরিফুল হক চৌধুরী
- কানাইঘাট বোরহান উদ্দিন বাজারে ডিজিটাল কনসালটেন্সি এজেন্সির উদ্বোধন
- জেলা প্রশাসকের সাথে সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের মতবিনিময়
- সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময়
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর
- অধ্যক্ষ মাও. ফরিদ উদ্দিন চৌধুরীর মৃত্যুতে কানাইঘাট প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
- নিউজচেম্বার টুয়েন্টিফোর ডটকমের সম্পাদক মন্ডলীর সভাপতি মোহাম্মদ মহি উদ্দিনের ঈদ শুভেচ্ছা
- নিউজচেম্বার টুয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক ইকবাল চৌধুরীর ঈদুল আজহার শুভেচ্ছা
- তৃতীয়বারের মতো বাংলা প্রেসক্লাব মিশিগানের কোষাধ্যক্ষ নির্বাচিত সোলায়মান আল মাহমুদ
- জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য পদ লাভ করেছেন কানাইঘাটের এহসানুল হক জসীম

