- প্রভাতী সমাজ কল্যাণ যুব সংঘের উদ্যোগে কানাইঘাটে হাজারো রোগীর চক্ষুসেবা
- শিক্ষার মানোন্নয়নে নতুন উদ্যোগ, কানাইঘাট পৌরসভায় প্রথম মেধাবৃত্তি পরীক্ষা
- কানাইঘাট উপজেলা ও পৌর জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম এর কমিটি গঠন
- কানাইঘাটে ঈদগাহ খাল পুণ: খনন কার্যক্রমের উদ্বোধন করলেন ইউএনও
- কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম হারুন গ্রেফতার
- কানাইঘাটে পুলিশের বিশেষ অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত দুই মামলার আসামি গ্রেফতার
- কানাইঘাটে পুলিশের অভিযানে ৯০ বোতল ভারতীয় অফিসার্স চয়েজ মদ উদ্ধার
- কানাইঘাটে দুঃস্থ হিন্দু মহিলাদের মধ্যে প্রধানমন্ত্রীর উপহারের শাড়ী বিতরণ
- কানাইঘাটে নানা কর্মসূচীর মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস উদযাপিত
- কানাইঘাটে প্রশাসনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
» সিলেটে কেক কেটে বনপা’র প্রতিষ্ঠা বার্ষিকী পালন
প্রকাশিত: ১৫. অক্টোবর. ২০২০ | বৃহস্পতিবার
চেম্বার ডেস্ক:: বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন-বনপা’র ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী সিলেট বিভাগীয় কমিটির উদ্যোগে কেক কেটে উদযাপন করা হয়েছে।
অনলাইন গণমাধ্যম নীতিমালা-২০১২ নামে তথ্য মন্ত্রণালয়ের চাপিয়ে দেয়া নীতিমালার বিরুদ্ধে দেশের অনলাইন নিউজ পোর্টালের প্রকাশক ও সম্পাদকদের নিয়ে ২০১২ সালের ১৫ অক্টোবর বনপা গঠন করা হয়।
বৃহস্পতিবার (১৫ অক্টেবর) বিকেলে নগরীর সুবদিবাজারে রেইনবো গেস্টহাউসের কনফারেন্স হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কেক কাটেন সিলেট প্রেসক্লাবের সভাপতি ও দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস’র সিলেট বিভাগীয় প্রতিনিধি ইকবাল সিদ্দিকী।
বনপা’র সিলেট বিভাগীয় শাখার সভাপতি, সিলেট নিউজ ২৪ ডটকমের সম্পাদক ও প্রকাশক খালেদ আহমদের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ইকবাল সিদ্দিকী বলেন, অনলাইন নিউজ পোর্টালগুলো তাৎক্ষনিক সংবাদ প্রচারে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখছে। মফস্বলের অনেক পোর্টালও এক্ষেত্রে পিছিয়ে নেই।
তিনি বলেন, অনলাইন গণমাধ্যমের কাছে মানুষ এখন প্রতিমূহুর্তের খবর আশা করেন, সেই সাথে দায়িত্বশীলতাও প্রত্যাশা করেন। মানুষ সময়ের সাথে তাল মিলিয়ে চলতে অভ্যস্হ। তাই ভূঁইফোর পোর্টালে বিরুদ্ধে পেশাজীবিদের সোচ্ছার থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকারের উচিত হবে যাচাই বাচাই করে প্রকৃত পেশাদার সাংবাদিকদেরকে অনলাইন পোর্টালের নিবন্ধন দেয়া।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বনপার কেন্দ্রীয় সহ সভাপতি, দৈনিক সিলেট ডটকমের সম্পাদক ও সিলেট অনলাইন প্রেসক্লাব সভাপতি মুহিত চৌধুরী, এখন সময়ের সম্পাদক ও সিলেট প্রেসক্লাবের সহ সভাপতি আবদুল কাদের তাপাদার এবং দৈনিক ইত্তেফাকের সিলেট ব্যুরো চিফ হুমাযুন রশিদ চৌধুরী।
সিলেটের খবর ডটকমের সম্পাদক হেলাল আহমদের পরিচালনায় আলোচনায় আরো অংশ নেন, ইংরেজী অনলাইন সিলেট গ্রেজেটের সম্পাদক ও বাংলাদেশের খবরের সিলেট ব্যুরো চিফ মো. আমজাদ হোসাইন, সিলেটের সকালের সম্পাদক ও সিলেটের ডাকের চিফ রিপোর্টার মোহাম্মদ সিরাজুল ইসলাম প্রমুখ।
সর্বশেষ খবর
- প্রভাতী সমাজ কল্যাণ যুব সংঘের উদ্যোগে কানাইঘাটে হাজারো রোগীর চক্ষুসেবা
- শিক্ষার মানোন্নয়নে নতুন উদ্যোগ, কানাইঘাট পৌরসভায় প্রথম মেধাবৃত্তি পরীক্ষা
- কানাইঘাট উপজেলা ও পৌর জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম এর কমিটি গঠন
- কানাইঘাটে ঈদগাহ খাল পুণ: খনন কার্যক্রমের উদ্বোধন করলেন ইউএনও
- কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম হারুন গ্রেফতার
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর
- অধ্যক্ষ মাও. ফরিদ উদ্দিন চৌধুরীর মৃত্যুতে কানাইঘাট প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
- নিউজচেম্বার টুয়েন্টিফোর ডটকমের সম্পাদক মন্ডলীর সভাপতি মোহাম্মদ মহি উদ্দিনের ঈদ শুভেচ্ছা
- নিউজচেম্বার টুয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক ইকবাল চৌধুরীর ঈদুল আজহার শুভেচ্ছা
- তৃতীয়বারের মতো বাংলা প্রেসক্লাব মিশিগানের কোষাধ্যক্ষ নির্বাচিত সোলায়মান আল মাহমুদ
- জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য পদ লাভ করেছেন কানাইঘাটের এহসানুল হক জসীম

