- কানাইঘাট স্টেডিয়ামে চেয়ার স্থাপন ও বৃক্ষরোপন করলেন উপ-পরিচালক মাহমুদা সুলতানা
- কানাইঘাটের আজিজুর হত্যা মামলার প্রধান আসামী আলমগীর গ্রেফতার
- আদালতের নির্দেশে লোভাছড়া পাথর কোয়ারীতে উচ্চ পযার্য়ের তদন্ত কমিটি
- কানাইঘাট স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তা নিশ্চিত করতে কোয়ার্টার পরিদর্শনে ইউএনও
- কানাইঘাটে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
- কানাইঘাটে প্রভাতীর বৃত্তি পেল দেড় শতাধিক শিক্ষার্থী, পুরস্কার দিলেন মুফতি আবুল হাসান এমপি
- কানাইঘাট গাছবাড়ী মডার্ণ একাডেমীতে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করলেন মুফতি আবুল হাসান এমপি
- কাতারে নিহত কানাইঘাটের ৫ জনের পরিবারে আমিরাত প্রবাসীদের ১০ লক্ষ টাকার অর্থ সহায়তা
- কানাইঘাটে আইন-শৃঙ্খলা কমিটির সভা || মাদক ও চোরাচালান রোধে কঠোর নির্দেশনা
- সিলেট প্রেসক্লাব, জেলা প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাব ও ইমজা নেতৃবৃন্দের সাথে সিউকে’র মতবিনিময় সভা
» কানাইঘাট প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির শপথ গ্রহণ সম্পন্ন
প্রকাশিত: ২০. জুন. ২০২৫ | শুক্রবার
কানাইঘাট প্রতিনিধিঃ ঐতিহ্যবাহী কানাইঘাট প্রেসক্লাবের ২০২৫-২৭ সেশনের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দদের শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শুক্রবার (২০ জুন) বিকেল ৪টায় ক্লাব কার্যালয়ে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। শপথ পাঠ করান কানাইঘাট প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সিলেট প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহ সভাপতি দৈনিক সিলেট বাণীর নির্বাহী সম্পাদক সাংবাদিক এম.এ হান্নান।
প্রেসক্লাবের নবনির্বাচিত পরিষদের মধ্যে শপথ বাক্য পাঠ করেন, সভাপতি নিজাম উদ্দিন, সহ-সভাপতি আব্দুন নুর, তাওহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ, সহ সম্পাদক মুমিন রশিদ, কোষাধ্যক্ষ আমিনুল ইসলাম, দপ্তর সম্পাদক সুজন চন্দ অনুপ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক হাফিজ আহমদ সুজন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জয়নাল আজাদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মাহফুজ সিদ্দিকী।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোহনা টেলিভিশনের সিলেট ব্যুারো চীফ শিপার আহমদ চৌধুরী, প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার স্টাফ রিপোর্টার ও সিলেট বাণীর চীফ রিপোর্টার কাওছার আহমদ। এছাড়াও উপস্থিত ছিলেন মানবজমিন পত্রিকার কানাইঘাট প্রতিনিধি মুফিজুর রহমান তালুকদার, সংবাদকর্মী ওহিদুল ইসলাম।
শপথ গ্রহণ শেষে ক্লাব সভাপতি নিজাম উদ্দিন বলেন, গত ১২ই জুন প্রত্যক্ষ ভোটে উৎসবমুখর পরিবেশে ২০২৫-২৭ সেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের নির্বাচনে ক্লাবের সকল সদস্য, রাজনৈতিক মহল, ক্লাবের আজীবন সদস্যগণ, জনপ্রতিনিধি, সুশীল সমাজ, প্রশাসনের কর্মকর্তারা সহযোগিতা করায় কৃতজ্ঞতা জানান। তিনি আরো বলেন, ২০০২ সালে কানাইঘাট প্রেসক্লাব প্রতিষ্ঠা হয়। ক্লাব প্রতিষ্ঠার পর থেকে সাংবাদিকদের পেশাগত দক্ষতা অর্জনের পাশাপাশি কানাইঘাটের মানুষের প্রত্যাশা পূরণ সহ ন্যায্য দাবী-দাওয়া বাস্তবায়ন এবং এ জনপদের আর্তসামাজিক উন্নয়নে প্রেসক্লাবের গৌরব উজ্জ্বল ভূমিকা রয়েছে। প্রেসক্লাবের সকল সদস্য ও স্থানীয় কর্মরত সকল গণমাধ্যমকর্মীদের সাথে নিয়ে নতুন কমিটি কানাইঘাটকে আরো এগিয়ে নিতে একসাথে কাজ করে যাবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।
সর্বশেষ খবর
- কানাইঘাট স্টেডিয়ামে চেয়ার স্থাপন ও বৃক্ষরোপন করলেন উপ-পরিচালক মাহমুদা সুলতানা
- কানাইঘাটের আজিজুর হত্যা মামলার প্রধান আসামী আলমগীর গ্রেফতার
- আদালতের নির্দেশে লোভাছড়া পাথর কোয়ারীতে উচ্চ পযার্য়ের তদন্ত কমিটি
- কানাইঘাট স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তা নিশ্চিত করতে কোয়ার্টার পরিদর্শনে ইউএনও
- কানাইঘাটে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর
- অধ্যক্ষ মাও. ফরিদ উদ্দিন চৌধুরীর মৃত্যুতে কানাইঘাট প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
- নিউজচেম্বার টুয়েন্টিফোর ডটকমের সম্পাদক মন্ডলীর সভাপতি মোহাম্মদ মহি উদ্দিনের ঈদ শুভেচ্ছা
- নিউজচেম্বার টুয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক ইকবাল চৌধুরীর ঈদুল আজহার শুভেচ্ছা
- তৃতীয়বারের মতো বাংলা প্রেসক্লাব মিশিগানের কোষাধ্যক্ষ নির্বাচিত সোলায়মান আল মাহমুদ
- জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য পদ লাভ করেছেন কানাইঘাটের এহসানুল হক জসীম

