সর্বশেষ

» কানাইঘাটে মিয়াগুল দূরন্ত সমাজ কল্যাণ সংস্থার মেধা ভিত্তিক বৃত্তি পরীক্ষা সম্পন্ন

প্রকাশিত: ০৬. নভেম্বর. ২০২৬ | শুক্রবার

চেম্বার ডেস্ক: প্রাথমিক পর্যায়ে শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশে সিলেটের কানাইঘাট উপজেলার ঝিংগাবাড়ী ইউনিয়নের মিয়াগুল দূরন্ত সমাজ কল্যাণ সংস্থার আয়োজনে ৪র্থ ও ৫ম পর্যায়ে মুহিবুল ইসলাম-মাহমুদা খাতুন ফাউন্ডেশন স্মৃতি প্রাথমিক মেধাভিত্তিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ নভেম্বর) সকাল ১০ টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত স্থানীয় লামাঝিংগাবাড়ী কাপ্তানপুর মোহাম্মদীয়া আলিম মাদরাসা কেন্দ্রে এই পরীক্ষা গ্রহণ করা হয়। বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান বিষয়ে ১০০ মার্কের পরীক্ষায় উপজেলার ৬০টি শিক্ষা প্রতিষ্ঠানের পাঁচ শতের অধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন লামাঝিংগাবাড়ী কাপ্তানপুর মোহাম্মদীয়া আলিম মাদরাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা কামাল উদ্দিন, কানাইঘাট প্রেসক্লাবের সহ সভাপতি তাওহীদুল ইসলাম, বুরহান উদ্দিন বাজার কমিটি৷ সভাপতি মাওলানা আব্দুর রহমান, কানাইঘাট প্রেসক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জয়নাল আবেদীন আজাদ প্রমুখ। পরীক্ষার সার্বিক দায়িত্বে ছিলেন সংস্থার সভাপতি ছালিম আছলাম ও সাধারণ সম্পাদক আজাদ হুসেন তারেক।

পরীক্ষা চলাকালীন সময়ে শিক্ষকমণ্ডলী ও সুধিজনদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সংস্থার সভাপতি ছালিম আছলামের সভাপতিত্বে এ সময় পরীক্ষার প্রশ্নপত্র তৈরি হলের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করে বক্তারা বলেন, শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টি ও মেধার বিকাশ ঘটাতেই প্রতি বছর এ পরীক্ষার আয়োজন করা হয়। এ পরীক্ষা যেন অব্যাহত থাকে এমন প্রত্যাশা সকলের।

           

সর্বশেষ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30