সর্বশেষ

» কানাইঘাটে ঝিংগাবাড়ী সমাজকল্যাণ যুব সমিতির মেধাভিত্তিক প্রাথমিক বৃত্তি পরীক্ষা সম্পন্ন

প্রকাশিত: ২৪. অক্টোবর. ২০২৬ | শনিবার

কানাইঘাট প্রতিনিধি: ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সিলেটের কানাইঘাট উপজেলার ঝিংগাবাড়ী সমাজকল্যাণ সমিতির উদ্যোগে চতুর্থ ও পঞ্চম শ্রেনীর শিক্ষার্থীদের মেধাভিত্তিক বৃত্তি পরীক্ষা শনিবার (২৪ অক্টোবর) অনুষ্ঠিত হয়।

উপজেলার ঝিংগাবাড়ী উচ্চ বিদ্যালয় ও কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত মেধা বৃত্তি পরীক্ষায় উপজেলার অর্ধ শতাধিক প্রতিষ্ঠানের প্রায় পাঁচশতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

পরীক্ষা পরিদর্শন করেন ঝিংগাবাড়ী উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো: আব্দুছ ছালাম, গাছবাড়ী সামিট মাদরাসার অধ্যক্ষ মাওলানা মখতার আহমদ, বিশিষ্ট মুরব্বি হাজী আলা উদ্দিন, ঝিংগাবাড়ী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সদস্য মাওলানা রুহে আলম, কানাইঘাট প্রেসক্লাবের সহ সভাপতি তাওহীদুল ইসলাম, ইউপি সদস্য আব্দুল কাদির, ঝিংগাবাড়ী সমাজকল্যাণ সমিতির সাবেক সভাপতি গোলাম কিবরিয়া চৌধুরী দুলাল, মাওলানা এবাদুর রহমান চৌধুরী, সালেহ আহমদ চৌধুরী, শামীম আহমদ চৌধুরী প্রমুখ।

পরীক্ষা পরবর্তী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়৷ সমিতির সভাপতি আব্দুল মুমিন সজীবের সভাপতিত্বে ও সাবেক সভাপতি মাওলানা আব্দুল মালিক চৌধুরীর সঞ্চালনায় শুরুতে কোরআন তেলাওয়াত করেন মিজানুর রহমান চৌধুরী মাশকুর।

এ সময় বক্তারা ঝিংগাবাড়ী সমাজকল্যাণ সমিতির ধারাবাহিক এ বৃত্তি পরীক্ষার ভূয়সী প্রশংসা করে বলেন, এ রকম আয়োজন শিক্ষার্থীদের মেধা বিকাশে যেমন গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে তেমনি একটি সমাজকে আলোকিত বিনির্মানে কার্যকরী ভুমিকা রাখে৷ বক্তারা, এ পরীক্ষার ধারাবাহিকতা বজায় রাখার জন্য সমিতির নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান।

           

সর্বশেষ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031