সর্বশেষ

» কানাইঘাটে জাতীয় যুব দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ০১. নভেম্বর. ২০২৬ | রবিবার

কানাইঘাট প্রতিনিধি ঃ “দক্ষ যুব গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় কানাইঘাটে জাতীয় যুব দিবস ২০২৬ উপলক্ষে যুব র‌্যালী, আলোচনা সভা, যুব সংগঠনসমূহকে উৎসাহ পুরষ্কার প্রদান, যুব ঋণের চেক বিতরণসহ সপ্তাহব্যাপি অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়েছে।

কানাইঘাট উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এ উপলক্ষে রবিবার (১ নভেম্বর) সকাল ১১টায় যুব দিবসের র‌্যালী পরবর্তী উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া ফেরদৌসের সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আলমগীর হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় জাতীয় যুব দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী পনিরুজ্জামান, কানাইঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষক মনিরুজ্জামান, কানাইঘাট পৌর বিএনপির সভাপতি নুরুল হোসেন বুলবুল, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, কানাইঘাট প্রেসক্লাব সভাপতি নিজাম উদ্দিন, উপজেলা যুবদলের সদস্য সচিব শফিক আহমদ, উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক কলিম উল্লাহ, যুব সংগঠনগুলোর মধ্যে সিলেট জেলার অন্যতম শ্রেষ্ঠ সংগঠক হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি স্বরূপ জাতীয় অনুদানপ্রাপ্ত সংগঠন কানাইঘাট কাড়াবাল্লা বড় চাতল যুব ফোরামের সভাপতি উপজেলা শ্রেষ্ঠ যুব সংগঠক ফখর উদ্দিন চৌধুরী, কানাইঘাট যুব ফোরামের সভাপতি বদরুল আলম প্রমুখ।

আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া ফেরদৌস সহ বক্তারা বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর দেশের যুবক-যুবতী ও তরুণদের প্রশিক্ষণের মাধ্যমে আগামীদিনের দক্ষ মানব সম্পদে পরিণত করতে ইতিমধ্যে বিভিন্ন ধরনের যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে। দেশের বৃহত্তর জনগোষ্ঠীর যুবকরা দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখার পাশাপাশি প্রশিক্ষণের মাধ্যমে বিদেশ গমন সহ বিভিন্ন ক্ষেত্রে স্বাবলম্বি হতে পারেন এজন্য প্রধানমন্ত্রীর ৫০০ কোটি টাকার ফান্ড সংগ্রহ করেছেন। কানাইঘাটে যুবক-যুবতিরা যুব উন্নয়ন কার্যালয়ের মাধ্যমে সরকারি ভাবে বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণ করে এলাকার আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখার জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়। আলোচনা সভা শেষে জাতীয় পর্যায়ে অনুদান প্রাপ্ত কাড়াবাল্লা বড়চাতল যুব ফোরাম ও অন্যান্য যুব সংগঠনের মধ্যে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

           

সর্বশেষ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30