সর্বশেষ

» সিলেট সরকারী আলীয়া মাঠে ঈদুল আযহার জামাত সকাল সাড়ে ৭ টায়

প্রকাশিত: ২৪. মে. ২০২৬ | রবিবার

চেম্বার ডেস্ক: আন্জুমানে খেদমতে কুরআন সিলেট-এর উদ্যোগে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেট সরকারী আলীয়া মাদরাসা মাঠে ঈদের জামাত সকাল সাড়ে ৭ টায় (৭.৩০) অনুষ্ঠিত হবে।

যথাসময়ে উপস্থিত থেকে প্রতি বছরের ন্যায় এবারও ঈদুল আযহার জামাতকে সফল করার জন্য সিলেটবাসীর প্রতি আহবান জানিয়েছেন আন্জুমানে খেদমতে কুরআন সিলেট এর সভাপতি প্রফেসর সৈয়দ মোহাম্মদ একরামুল হক ও সেক্রেটারী হাফিজ মাওলানা মিফতাহ উদ্দিন আহমদ।

উল্লেখ্য, জামাতে ইমামতি করবেন বিশিষ্ট আলেমে দ্বীন অধ্যক্ষ মাওলানা লুৎফুর রহমান হুমায়দী। জামায়াতে মহিলাদের জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে।

           

সর্বশেষ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30