সর্বশেষ

» কানাইঘাটের সোনারতনপুঞ্জি সীমান্তে পিকআপের চাকায় পিষ্ট হয়ে কিশোরের মর্মান্তিক মৃত্যু

প্রকাশিত: ৩১. অক্টোবর. ২০২৬ | শনিবার

কানাইঘাট প্রতিনিধিঃ কানাইঘাট লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপির সীমান্তবর্তী সুনারতনপুঞ্জি গ্রামের কালভার্টের পাশে ভারতীয় চোরাইপণ্যে বহন কাজে ব্যবহৃত টাটা পিকআপের চাকায় পৃষ্ট হয়ে দিলদার হোসেন (১৬) নামের এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (৩১ অক্টোবর) সকাল আনুমানিক ৭টার দিকে ভাউরভাগ প্রথম খন্ড গ্রামের নিজাম উদ্দিনের পুত্র দিলদার হোসেন সুনারতনপুঞ্জি কালভার্টের পাশে রাস্তার উপর দাড়িয়ে ছিল। এ সময় সীমান্ত এলাকা দিয়ে অবৈধ ভাবে নিয়ে আসা ভারতীয় চোরাইপণ্যে সামগ্রী বহনের জন্য একটি পিকআপ গাড়ি দাড়িয়েছিল। গাড়িটি ভাউরভাগ প্রথম খন্ড গ্রামের আব্দুল মতিনের পুত্র চোরা কারবারীদের সহযোগী সেবুল আহমদ (২৪) মালামাল লোড করার জন্য পিকআপটি অন্যত্র নিয়ে যাওয়ার সময় রাস্তার উপর দাড়িয়ে থাকা দিলদার হোসেনকে স্বজোরে ধাক্কা দেয়। পিকআপের চাকায় পৃষ্ট হয়ে দিলদার মাথায় আঘাত পেয়ে রক্তাক্ত অবস্থায় রাস্তার পাশে লুটিয়ে পড়ে। এ সময় গুরুত্বর আহত দিলদার আহমদকে রাস্তায় ফেলে রেখে সেবুল আহমদ সেখান থেকে পিকআপের মালিক ও চালক কানাইঘাটের চতুল এলাকার রামিম উদ্দিন, চোরাকারবারী ভাউরভাগ প্রথম খন্ড গ্রামের ফয়েজ আহমদের পুত্র মাসুম আহমদকে নিয়ে মটর সাইকেল যোগে দ্রæত চলে যায়। খবর পেয়ে স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় দিলদার হোসেনকে সেখান থেকে উদ্ধার করে কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার খবর পেয়ে থানা পুলিশ দুর্ঘটনাস্থলে গিয়ে চোরাকারবারীদের ফেলে যাওয়া নাম্বার বিহীন টাটা পিকআপটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন। নিহতের লাশ ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে পুলিশ। নিহতের স্বজনেরা জানিয়েছেন দিলদার হোসেন দরিদ্র পরিবারের সন্তান। তার পিতা একজন দিনমজুর। চোরাইপণ্যে বহনকারী গাড়ির চাকা দিলদারের মাথা পৃষ্ট করলে অনেকক্ষণ ঘটনাস্থলে পড়ে থাকার কারনে প্রচুর রক্তরক্ষণে তার মৃত্যু হয়। সীমান্ত এলাকায় চোরাচালনা বন্ধে দিলদার হোসেনের হত্যাকান্ডের সাথে জড়িতদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছেন সচেতন মহল। তবে দিলদার হোসেন নিহতের ঘটনায় থানায় কোন অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম জানিয়েছেন।

           

সর্বশেষ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30