- প্রভাতী সমাজ কল্যাণ যুব সংঘের উদ্যোগে কানাইঘাটে হাজারো রোগীর চক্ষুসেবা
- শিক্ষার মানোন্নয়নে নতুন উদ্যোগ, কানাইঘাট পৌরসভায় প্রথম মেধাবৃত্তি পরীক্ষা
- কানাইঘাট উপজেলা ও পৌর জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম এর কমিটি গঠন
- কানাইঘাটে ঈদগাহ খাল পুণ: খনন কার্যক্রমের উদ্বোধন করলেন ইউএনও
- কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম হারুন গ্রেফতার
- কানাইঘাটে পুলিশের বিশেষ অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত দুই মামলার আসামি গ্রেফতার
- কানাইঘাটে পুলিশের অভিযানে ৯০ বোতল ভারতীয় অফিসার্স চয়েজ মদ উদ্ধার
- কানাইঘাটে দুঃস্থ হিন্দু মহিলাদের মধ্যে প্রধানমন্ত্রীর উপহারের শাড়ী বিতরণ
- কানাইঘাটে নানা কর্মসূচীর মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস উদযাপিত
- কানাইঘাটে প্রশাসনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
» কানাইঘাটে জমি সংক্রান্ত বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষ, একই পরিবারের ৪ জন আহত
প্রকাশিত: ২৬. অক্টোবর. ২০২৬ | সোমবার
কানাইঘাট প্রতিনিধিঃ কানাইঘাট উপজেলার ঝিঙ্গাবাড়ী ইউনিয়নের ঢাকনাইল দক্ষিণ রসুলপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের মহিলা সহ ৪ জন আহত হয়েছেন।
আজ সোমবার (২৬ অক্টোবর) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ৩ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় হামলাকারী ৪ জনের বিরুদ্ধে থানায় বাদী হয়ে অভিযোগ দায়ের করেছেন, ঢাকনাইল দক্ষিণ রসুলপুর গ্রামের মৃত আব্দুল করিমের পুত্র গুরুতর আহত হারিছ উদ্দিন (৫০)।
অভিযোগে জানা যায়, বসত বাড়ির জমিজমা নিয়ে হারিছ উদ্দিনের সাথে একই বাড়ির মৃত নিজাম উদ্দিনের পুত্র জাকারিয়া, ইয়াহিয়া, আম্বিয়া আহমদ গংদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সোমবার দুপুরে জাকারিয়া গংরা হারিছ উদ্দিনের বসত বাড়ির বেশ কিছু দখলীয় জায়গায় সুপারিসহ বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপন করলে বাঁধা দেন হারিছ উদ্দিন। এতে উত্তেজিত হয়ে জাকারিয়া, ইয়াহিয়া, আম্বিয়া, জীবান গংরা দেশীয় ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে হারিছ উদ্দিনের উপর হামলা চালায়। তারা হারিছ উদ্দিনকে মাথায় কুপিয়ে গুরুতর জখম করলে তাকে প্রাণে বাঁচাতে তার স্ত্রী দিলারা বেগম, ছেলে ফারুক আহমদ, আব্দুল আহাদ এগিয়ে আসলে তাদেরকেও ধারালো অস্ত্র দিয়ে মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে রক্তাক্ত জখম করে। স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহতদের মধ্যে হারিছ উদ্দিন ও তার স্ত্রী দিলারা বেগমের অবস্থার অবনতি হলে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।
এ ঘটনায় হামলাকারী জাকারিয়া, ইয়াহিয়া, আম্বিয়া, জীবান আহমদকে আসামী করে থানায় রাতে অভিযোগ দায়ের করেছেন আহত হারিছ উদ্দিন।
সর্বশেষ খবর
- প্রভাতী সমাজ কল্যাণ যুব সংঘের উদ্যোগে কানাইঘাটে হাজারো রোগীর চক্ষুসেবা
- শিক্ষার মানোন্নয়নে নতুন উদ্যোগ, কানাইঘাট পৌরসভায় প্রথম মেধাবৃত্তি পরীক্ষা
- কানাইঘাট উপজেলা ও পৌর জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম এর কমিটি গঠন
- কানাইঘাটে ঈদগাহ খাল পুণ: খনন কার্যক্রমের উদ্বোধন করলেন ইউএনও
- কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম হারুন গ্রেফতার
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর