সর্বশেষ

» কানাইঘাটে সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ ছাত্র সংগঠনের সদস্য আব্দুল মৌলা গ্রেফতার

প্রকাশিত: ০৬. নভেম্বর. ২০২৬ | শুক্রবার

চেম্বার প্রতিবেদক: সিলেটের কানাইঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় নিষিদ্ধ ছাত্র সংগঠনের সদস্য আব্দুল মৌলাকে গ্রেফতার করা হয়েছে।

কানাইঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আমিনুল ইসলামের দিক-নির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ শহিদুর রহমান, এসআই (নিঃ) সোহাগ চৌধুরী ও সঙ্গীয় ফোর্সসহ শুক্রবার (০৬ নভেম্বর) ভোর আনুমানিক ৪টা ৩০ মিনিটের সময় অভিযান পরিচালনা করে তাকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত আব্দুল মৌলা (২৪), নিজ দলইকান্দি গ্রামের
আব্দুল কুদ্দুছের ছেলে।

কানাইঘাট থানার মামলা নং- ১৭, তারিখ- ২২/০৮/২০২৬ খ্রিঃ, ধারা- সন্ত্রাস বিরোধী আইন (সংশোধনী-২০১৩) এর ৭/৮/৯/১০/১১/১২/১৩ এর তদন্তে প্রাপ্ত আসামি।

পরে ধৃত আসামিকে যথাযথভাবে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।

           

সর্বশেষ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30