- বিএনপি সকল ধর্মের মানুষের সমান অধিকার ও ধর্মীয় মুল্যবোধে বিশ্বাসী: আবুল কাহের চৌ: শামিম
- রাজা গিরিশচন্দ্র স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন
- সিলেটে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের বিভাগীয় অভিনয় কর্মশালা সম্পন্ন
- বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে কানাইঘাটে আলোচনা সভা ও সম্মাননা প্রদান
- কানাইঘাটের কিশোর আহাদের খুনি সায়েমের আদালতে আত্মসমর্পন, ৫ দিনের রিমান্ড চাইবে পুলিশ
- কানাইঘাট রাজাগঞ্জে নিখোঁজের দুই দিন পর সুরমা নদীতে ভেসে উঠল যুবকের লাশ
- কানাইঘাটে চাঞ্চল্যকর জাহাঙ্গীর হত্যা মামলার ৩ আসামী কক্সবাজার থেকে গ্রেফতার
- উর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে কানাইঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে পরিদর্শন করলেন সাংসদ আবুল হাসান
- সাবেক এমপি মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী স্মরণে ফ্রান্সে স্মরণসভা ও দোয়া মাহফিল
- রাজা গিরিশচন্দ্র স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন মিফতাহ্ সিদ্দিকী
» ‘শ্রীহট্ট’ সিলেট জেলা ছাত্রকল্যাণ পরিষদ, ঢাবির প্রথম কমিটির দায়িত্বে জিলানী-রিফাত
প্রকাশিত: ১৮. মার্চ. ২০২৩ | শনিবার
চেম্বার ডেস্ক :
দুটি পাতা একটি কুঁড়ি, শাহজালাল-শাহপরাণের পূন্যভুমি, সাংস্কৃতিক আন্দোলনের জাগরণের তীর্থস্থান, ধর্মীয় বিশ্বাসের চর্চাস্থান, বাংলাদেশের অন্যতম আধুনিক জেলা সিলেট থেকে আগত ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের নিয়ে গঠিত হয়েছে ‘শ্রীহট্ট’ সিলেট জেলা ছাত্রকল্যাণ পরিষদ, ঢাবি। গতকাল (রোববার) বিকাল ৫টায় ঢাবির ব্যবসা অনুষদের সামনে সবুজ চত্ত্বরে সিলেট জেলার শিক্ষার্থীদের এক বৈঠকে আনুষ্ঠানিকভাবে এ সংগঠনের আত্মপ্রকাশ ঘটে। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহবায়ক মুজাহিদুল ইসলাম হিমেল। সভা পরিচালনা করেন যুগ্ম আহ্বায়ক ফয়সল আহমেদ। সভায় সিলেট জেলার প্রায় সকল শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
শিক্ষা, সম্প্রীতি আর সহযোগিতার স্লোগান নিয়ে পথচলা শুরু হয়েছে প্রথম কমিটির মাধ্যমে। অনুমোদিত ১৯ সদস্য বিশিষ্ট আংশিক কমিটির সভাপতি নির্বাচিত হলেন- স্যার এ এফ রহমান হলের আবাসিক শিক্ষার্থী মোঃ আব্দুল কাদির জিলানী, সহ-সভাপতি, শামীম আহমেদ, খোরশেদ আলম, জুবায়ের আহমেদ জাকের, তৌহিদা কনা, মোঃ নাজিম উদ্দিন, কাজী মোহাম্মদ, ফাহিম আশরাফ।
সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের আবাসিক শিক্ষার্থী মোঃ আসিফুর রহমান রিফাত। যুগ্ম সাধারণ সম্পাদক সৌরভ নাগ, তাওহীদ হাসান দোহা, জিলানুর রশিদ, মতিউর মহসিন, ইমরান হোসেন, বেলাল হোসেন রিপন। সাংগঠনিক সম্পাদক, মোশাহিদ আলী, তাজনুর হোসেন অন্তু, জাকি হোসেন ইফতি, রেজওয়ান আহমদ।
উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশের প্রতিটি জেলার শিক্ষার্থীদের পৃথক পৃথক সংগঠন থাকলেও শুধুমাত্র সিলেট জেলার শিক্ষার্থীদের কোন সংগঠন ছিল না। সিলেট জেলার শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সহযোগিতা ও সম্প্রীতি স্থাপনের লক্ষ্যে ঢাবিতে অধ্যয়নরত বিভিন্ন স্তরের শিক্ষার্থীরা ইতোপূর্বে একটি আহবায়ক কমিটি গঠন করেছিলেন। গঠিত সেই কমিটির আহবায়ক ছিলেন মুজাহিদুল ইসলাম হিমেল। আহবায়ক কমিটির নিরলস প্রচেষ্টার ফসল এ প্রথম কমিটি। পূর্ণাঙ্গ এ কমিটি অনুমোদন দেন সংগঠনের আহবায়ক মুজাহিদুল ইসলাম হিমেল, যুগ্ম আহ্বায়ক ফয়সাল আহমেদ, যুগ্ম আহ্বায়ক শরিফ আহমেদ সাজ্জাদ।
সর্বশেষ খবর
- বিএনপি সকল ধর্মের মানুষের সমান অধিকার ও ধর্মীয় মুল্যবোধে বিশ্বাসী: আবুল কাহের চৌ: শামিম
- রাজা গিরিশচন্দ্র স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন
- সিলেটে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের বিভাগীয় অভিনয় কর্মশালা সম্পন্ন
- বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে কানাইঘাটে আলোচনা সভা ও সম্মাননা প্রদান
- কানাইঘাটের কিশোর আহাদের খুনি সায়েমের আদালতে আত্মসমর্পন, ৫ দিনের রিমান্ড চাইবে পুলিশ
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা

