- সিলেট প্রেসক্লাব, জেলা প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাব ও ইমজা নেতৃবৃন্দের সাথে সিউকে’র মতবিনিময় সভা
- ইউপি নির্বাচনে জমিয়ত: ৮নং ঝিংগাবাড়ীতে চেয়ারম্যানসহ ৯ ওয়ার্ডে প্রার্থী ঘোষণা আসছে
- আল আকসা সমাজ কল্যাণ যুব সংঘ ভাটিরফৌদ কর্তৃক ফ্রি সুন্নতে খৎনা ক্যাম্প অনুষ্ঠিত…
- কানাইঘাটের বিশ্বজয়ী হাফেজ কামরুজ জামান কামিলকে রাজাগঞ্জে সংবর্ধনা
- জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে কানাইঘাট সমিতি, সিলেট মহানগর
- কানাইঘাটে বাঁশবাড়ী আদর্শ তরুণ সংঘ কর্তৃক দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
- মিয়াগুল দুরন্ত সমাজকল্যান সংস্থার প্রাথমিক মেধা ভিত্তিক বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন
- কানাইঘাট দনা সীমান্তে ভারত ফেরত যুবতীকে ধর্ষনের অভিযোগে আরেকজন গ্রেফতার
- প্যারিসে জিডিএ-এর ঐতিহাসিক মেলবন্ধন: হাসপাতাল নির্মাণে আড়াই কোটি টাকার অঙ্গীকার
- বিশ্ব ফিজিওথেরাপি দিবসে জালালাবাদ থেরাপি সেন্টার ও হাসপাতালের নানা কর্মসূচি
» সিলেটে শুভেচ্ছা-ভালোবাসায় সিক্ত হলেন লন্ডন-বাংলা প্রেসক্লাবের সম্পাদক
প্রকাশিত: ২৭. মার্চ. ২০২২ | রবিবার
চেম্বার ডেস্ক: সিলেটে শুভেচ্ছা-ভালোবাসায় সিক্ত হলেন লন্ডন-বাংলা প্রেসক্লাবের নব নির্বাচিত সাধারণ সম্পাদক ও লন্ডনের সাপ্তাহিক দেশ সম্পাদক তাইসির মাহমুদ।গত শনিবার রাতে নগরের পূর্ব জিন্দাবাজারের একটি অভিজাত রেষ্টুরেন্টে তাইসির মাহমুদ সম্মানে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী নৈশভোজ ও সংবর্ধনার আয়োজন করেন।এতে অংশ নেন তার এক সময়ের সহকর্মী সিলেটে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা। এসময় তাইসির মাহমুদকে নিয়ে নানা স্মৃতিচারণ করেন তারা। বলেন, দেশে যেভাবে সাংবাদিকতায় নিজের দক্ষতার স্ফুরণ ঘটিয়েছিলেন, তেমনি বিলেতেও সমানভাবে প্রতিভাকে মেলে ধরেছেন তাইসির মাহমুদ। যার সর্বশেষ উদাহরণ বিপুল ভোটে মর্যাদাপূর্ণ লন্ডন-বাংলা প্রেসক্লাবের সম্পাদক নির্বাচিত হওয়া।
এতে সভাপতির বক্তব্যে মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, সিলেটের সাংবদিকরা সিলেট তথা দেশের গন্ডি পেরিয়ে বিশ্বের বিভিন্ন দেশে সুনামের সাথে সাংবাদিকতা করে যাচ্ছেন। তাদের কারনে সিলেট তথা বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হচ্ছে। বিশেষ করে যুক্তরাজ্যে বাংলাদেশী সাংবাদিকরা এখন মূল ধারার সাথে প্রতিযোগিতা করে কাজ করছেন। লন্ডন-বাংলা প্রেসক্লাব প্রতিষ্ঠা করে আমাদের সিলেটের সাংবাদিকরা লন্ডনে এক ইতিহাস সৃষ্টি করেছেন। লন্ডন-বাংলা প্রেসক্লাবের মাধ্যমে বিলেতে বাংলা সংবাদপত্র ও বাংলা টেলিভিশনের অনেক প্রসার ঘটেছে। সূদুর বিলেতে থেকেও তারা দেশের জন্য কলম ধরেন, সেখানকার সংবাদমাধ্যম বাংলাদেশের সমস্যাও তুলে ধরেন।বিলেতের বাংলা সাংবাদমাধ্যম বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন।
এতে সংবর্ধিত অতিথি হিসেবে লন্ডন-বাংলা প্রেসক্লাবের নবনির্বাচিত সাধারণ সম্পাদক তাইসির মাহমুদ ও সহ-সভাপতি রহমত আলী বক্তব্য দেন।
সিলেট প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও দৈনিক সিলেটের ডাক’র সিনিয়র রিপোর্টার কাউসার চৌধুরীর পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন, লন্ডন-বাংলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও নতুন দিন সম্পাদক মহিব চৌধুরী, সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক জালালাবাদ সম্পাদক মুকতাবিস উন নূর, সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সময় টেলিভিশনের বিশেষ প্রতিনিধি ইকরামুল কবির ও প্রবীণ সাংবাদিক ও কলামিস্ট আফতাব চৌধুরী।অনুষ্ঠানে দৈনিক সিলেটের ডাক’র প্রধান বার্তা সম্পাদক ও সিলেট প্রেসক্লাবের সাবেক সহসভাপতি এনামুল হক জুবের,সিলেটের অতিরিক্ত পিপি এডভোকেট শামসুল ইসলাম, আল-ইসলাহ সম্পাদক গল্পকার সেলিম আউয়াল,সিলেট প্রেসক্লাবের সহসভাপতি আব্দুল কাদের তাপাদার,দৈনিক সিলেটের ডাক’র চীফ রিপোর্টারও সিলেট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ সিরাজুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক ও একাত্তর টেলিভিশনের সিলেট প্রতিনিধি ইকবাল মাহমুদ, সিনিয়র সাংবাদিক ও লেখক আ.ফ.ম সাঈদ,সিলেট প্রেসক্লাবের সাবেক কার্যনির্বাহী সদস্য এডভোকেট মুহাম্মদ তাজ উদ্দিন,লন্ডন- বাংলা প্রেসক্লাবের সদস্য আকবর হোসেন, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সাবেক সভাপতি ও দৈনিক সিলেটের ডাক’র প্রধান আলোকচিত্রী আব্দুল বাতিন ফয়সল,সিলেট আইন মহাবিদ্যালয়ের সাবেক ভিপি মাহবুবুল হক চৌধুরী,সুশাসনের জন্য নাগরিক সুজন সিলেট জেলার সহসাধারণ সম্পাদক মিজানুর রহমান, সিলেট প্রেসক্লাবের পাঠাগার ও প্রকাশনা সম্পাদক কবির আহমদ, দৈনিক জালালাবাদের চীফ রিপোর্টার আহবাব মোস্তফা খান, দৈনিক সিলেটের ডাক’র সিনিয়র রিপোর্টার নুর আহমদ, দৈনিক জালালাবাদের আলোকচিত্রী হুমায়ুন কবির লিটন, গল্পকার তাসলিমা খানম বিথী প্রমুখ বক্তব্য দেন।
সংবর্ধিত সাংবাদিক তাইসির মাহমুদ বলেন, বৃটেনে বাংলাদেশী কমিউনিটি তথা বাংলা মিডিয়া এখন অনন্য এক উচ্চতায়। যার সব অবদান আমাদের পূর্বসুরীদের।
সর্বশেষ খবর
- সিলেট প্রেসক্লাব, জেলা প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাব ও ইমজা নেতৃবৃন্দের সাথে সিউকে’র মতবিনিময় সভা
- ইউপি নির্বাচনে জমিয়ত: ৮নং ঝিংগাবাড়ীতে চেয়ারম্যানসহ ৯ ওয়ার্ডে প্রার্থী ঘোষণা আসছে
- আল আকসা সমাজ কল্যাণ যুব সংঘ ভাটিরফৌদ কর্তৃক ফ্রি সুন্নতে খৎনা ক্যাম্প অনুষ্ঠিত…
- কানাইঘাটের বিশ্বজয়ী হাফেজ কামরুজ জামান কামিলকে রাজাগঞ্জে সংবর্ধনা
- জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে কানাইঘাট সমিতি, সিলেট মহানগর
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর
- অধ্যক্ষ মাও. ফরিদ উদ্দিন চৌধুরীর মৃত্যুতে কানাইঘাট প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
- নিউজচেম্বার টুয়েন্টিফোর ডটকমের সম্পাদক মন্ডলীর সভাপতি মোহাম্মদ মহি উদ্দিনের ঈদ শুভেচ্ছা
- নিউজচেম্বার টুয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক ইকবাল চৌধুরীর ঈদুল আজহার শুভেচ্ছা
- তৃতীয়বারের মতো বাংলা প্রেসক্লাব মিশিগানের কোষাধ্যক্ষ নির্বাচিত সোলায়মান আল মাহমুদ
- জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য পদ লাভ করেছেন কানাইঘাটের এহসানুল হক জসীম

