- সরকারি কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান: কানাইঘাটে জেলা প্রশাসক
- প্রভাতী সমাজ কল্যাণ যুব সংঘের উদ্যোগে কানাইঘাটে হাজারো রোগীর চক্ষুসেবা
- শিক্ষার মানোন্নয়নে নতুন উদ্যোগ, কানাইঘাট পৌরসভায় প্রথম মেধাবৃত্তি পরীক্ষা
- কানাইঘাট উপজেলা ও পৌর জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম এর কমিটি গঠন
- কানাইঘাটে ঈদগাহ খাল পুণ: খনন কার্যক্রমের উদ্বোধন করলেন ইউএনও
- কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম হারুন গ্রেফতার
- কানাইঘাটে পুলিশের বিশেষ অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত দুই মামলার আসামি গ্রেফতার
- কানাইঘাটে পুলিশের অভিযানে ৯০ বোতল ভারতীয় অফিসার্স চয়েজ মদ উদ্ধার
- কানাইঘাটে দুঃস্থ হিন্দু মহিলাদের মধ্যে প্রধানমন্ত্রীর উপহারের শাড়ী বিতরণ
- কানাইঘাটে নানা কর্মসূচীর মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস উদযাপিত
» ফেসবুক-গুগল-অ্যামাজনে নিয়োগ পেলেন শাবির ৫ শিক্ষার্থী
প্রকাশিত: ০১. নভেম্বর. ২০২১ | সোমবার
চেম্বার ডেস্ক:: জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ই-কমার্স জায়ান্ট অ্যামাজনে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে নিয়োগ পেয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) পাঁচ শিক্ষার্থী।
তারা সবাই কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের শিক্ষার্থী। তাদের মধ্যে দুজন ফেসবুকে, দুজন গুগলে এবং একজন অ্যামাজনে নিয়োগ পেয়েছেন।
জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের ২০১১-১২ সেশনের শিক্ষার্থী সাকিবুল মাওলা ও সাজিদ শাহরিয়ার তুমান ফেসবুকের ইউরোপের প্রধান সদরদপ্তর লন্ডন অফিসে নিয়োগ পেয়েছেন। একই সেশনের খায়রুল্লাহ গৌরব নিয়োগ পেয়েছেন অ্যামাজনে।
এছাড়া ২০১১-১২ সেশনের শিক্ষার্থী ইভান হোসেন ও ২০১৫-১৬ সেশনের তন্ময় কৃষ্ণ দাস গুগলের আয়ারল্যান্ডের ডাবলিন সদরদপ্তরে নিয়োগ পেয়েছেন।
জানতে চাইলে তন্ময় কৃষ্ণ দাস বলেন, গত সপ্তাহে গুগলের আয়ারল্যান্ডের ডাবলিন সদরদপ্তর থেকে নিয়োগপত্র পাঠিয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে মার্চে জয়েন করবো।
গুগলে সুযোগ পাওয়ার পেছনের গল্প জানতে চাইলে তন্ময় বলেন, গুগল কর্তৃপক্ষ তিনটি ধাপে আমাকে যাচাই করেছে। প্রথমত, সিভি দেখে সাক্ষাৎকারে ডাকেন তারা। দ্বিতীয়ত, প্রোগ্রামিং দক্ষতা যাচাই। এ ধাপও অতিক্রম করার পর অনসাইট সাক্ষাৎকারের সুযোগ দেওয়া হয়, যেটিতে মূলত পাঁচটি ধাপ থাকে। এতে চারটি কোডিং, একটি লিডারশিপ দক্ষতা যাচাই। সবগুলো ধাপ ভালভাবে অতিক্রম করতে পেরেছি।
তিনি বলেন, গুগলের মতো একটা টেক জায়ান্ট প্রতিষ্ঠানে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে নিয়োগ পেয়ে সত্যিই খুব ভালো লাগছে। আমাদের দেশের অনেক শিক্ষার্থী আছেন, যাদের গুগল, ফেসবুক, অ্যামাজনে চাকরি করার মতো যোগ্যতা রয়েছে। তবে সঠিক গাইডলাইন না থাকার কারণে তারা সেখানে যেতে পারছেন না। এসব শিক্ষার্থীদের জন্য ভবিষ্যতে কাজ করবো যাতে তারা সঠিক গাইডলাইন পায়।
গত সপ্তাহে একই বিভাগের ২০১৩-১৪ সেশনের ছাত্র মওদুদ আহমেদ শাহরিয়ার ও এম নাজিম উদ্দিন ফেসবুকের ইউরোপের প্রধান সদরদপ্তর লন্ডনে নিয়োগ পেয়েছেন।
সর্বশেষ খবর
- সরকারি কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান: কানাইঘাটে জেলা প্রশাসক
- প্রভাতী সমাজ কল্যাণ যুব সংঘের উদ্যোগে কানাইঘাটে হাজারো রোগীর চক্ষুসেবা
- শিক্ষার মানোন্নয়নে নতুন উদ্যোগ, কানাইঘাট পৌরসভায় প্রথম মেধাবৃত্তি পরীক্ষা
- কানাইঘাট উপজেলা ও পৌর জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম এর কমিটি গঠন
- কানাইঘাটে ঈদগাহ খাল পুণ: খনন কার্যক্রমের উদ্বোধন করলেন ইউএনও
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর