- সিলেট প্রেসক্লাব, জেলা প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাব ও ইমজা নেতৃবৃন্দের সাথে সিউকে’র মতবিনিময় সভা
- ইউপি নির্বাচনে জমিয়ত: ৮নং ঝিংগাবাড়ীতে চেয়ারম্যানসহ ৯ ওয়ার্ডে প্রার্থী ঘোষণা আসছে
- আল আকসা সমাজ কল্যাণ যুব সংঘ ভাটিরফৌদ কর্তৃক ফ্রি সুন্নতে খৎনা ক্যাম্প অনুষ্ঠিত…
- কানাইঘাটের বিশ্বজয়ী হাফেজ কামরুজ জামান কামিলকে রাজাগঞ্জে সংবর্ধনা
- জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে কানাইঘাট সমিতি, সিলেট মহানগর
- কানাইঘাটে বাঁশবাড়ী আদর্শ তরুণ সংঘ কর্তৃক দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
- মিয়াগুল দুরন্ত সমাজকল্যান সংস্থার প্রাথমিক মেধা ভিত্তিক বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন
- কানাইঘাট দনা সীমান্তে ভারত ফেরত যুবতীকে ধর্ষনের অভিযোগে আরেকজন গ্রেফতার
- প্যারিসে জিডিএ-এর ঐতিহাসিক মেলবন্ধন: হাসপাতাল নির্মাণে আড়াই কোটি টাকার অঙ্গীকার
- বিশ্ব ফিজিওথেরাপি দিবসে জালালাবাদ থেরাপি সেন্টার ও হাসপাতালের নানা কর্মসূচি
» প্রেসক্লাব কলকাতায় আজ উদ্বোধন হবে ‘বঙ্গবন্ধু সংবাদ কেন্দ্র
প্রকাশিত: ২৮. অক্টোবর. ২০২১ | বৃহস্পতিবার
চেম্বার ডেস্ক:: আজ বৃহস্পতিবার (২৮ অক্টোবর) বিকেলে প্রেসক্লাব কলকাতায় ‘বঙ্গবন্ধু সংবাদ কেন্দ্র’ উদ্বোধন হচ্ছে । তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ কেন্দ্রটি উদ্বোধন করবেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বঙ্গবন্ধুর সম্মানে বাংলাদেশ সরকারের সহায়তায় কেন্দ্রটি স্থাপিত হচ্ছে।
আধুনিক ডিজিটাল সুবিধা-সমৃদ্ধ সংবাদ কেন্দ্রে কম্পিউটার, স্ক্যানার, প্রদর্শন হল, একটি লাইব্রেরি, একটি ওভারহেড প্রজেক্টর ও বাংলাদেশের মুক্তিযুদ্ধের ওপর বেশকিছু ডিজিটাল সম্ভার থাকবে।
এর আগে গত মাসে মন্ত্রী নয়াদিল্লীতে প্রেসক্লাব অব ইন্ডিয়া (পিসিআই)-এ ‘বঙ্গবন্ধু মিডিয়া সেন্টার’ উদ্বোধন করেন- যা ছিল দেশটিতে এ ধরনের প্রথম কেন্দ্র।
ক্লাবের সভাপতি স্নেহাশিস সুর বলেন, বাংলাদেশ সরকার বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে এই মিডিয়া সেন্টারটি স্থাপন করছে।
তিনি বলেন, মিডিয়া সেন্টারটি উপমহাদেশের কিংবদন্তী রাজনৈতিক ব্যক্তিত্ব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি সম্মান। সেন্টারটি নতুন প্রজন্মকে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পাশাপাশি বঙ্গবন্ধু সম্পর্কে জানতে সহায়ক হবে।
বাংলাদেশের মুক্তিযুদ্ধে প্রেসক্লাব সদস্যদের অবদানের কথা তুলে ধরে তিনি বলেন, বঙ্গবন্ধুর নামে এ ধরনের একটি কেন্দ্র প্রতিষ্ঠা মুক্তিযুদ্ধ চলাকালে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী এই ক্লাবের সদস্যদের স্বীকৃতি।
বাংলাদেশের তথ্যমন্ত্রী প্রধান অতিথি হিসেবে মিডিয়া সেন্টারটির উদ্বোধন উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। বর্তমানে মন্ত্রী চার দিনের সরকারি সফরে পশ্চিমবঙ্গে রয়েছেন। তিনি অন্যান্যদের মধ্যে রাজ্য বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করবেন।
সর্বশেষ খবর
- সিলেট প্রেসক্লাব, জেলা প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাব ও ইমজা নেতৃবৃন্দের সাথে সিউকে’র মতবিনিময় সভা
- ইউপি নির্বাচনে জমিয়ত: ৮নং ঝিংগাবাড়ীতে চেয়ারম্যানসহ ৯ ওয়ার্ডে প্রার্থী ঘোষণা আসছে
- আল আকসা সমাজ কল্যাণ যুব সংঘ ভাটিরফৌদ কর্তৃক ফ্রি সুন্নতে খৎনা ক্যাম্প অনুষ্ঠিত…
- কানাইঘাটের বিশ্বজয়ী হাফেজ কামরুজ জামান কামিলকে রাজাগঞ্জে সংবর্ধনা
- জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে কানাইঘাট সমিতি, সিলেট মহানগর
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর
- অধ্যক্ষ মাও. ফরিদ উদ্দিন চৌধুরীর মৃত্যুতে কানাইঘাট প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
- নিউজচেম্বার টুয়েন্টিফোর ডটকমের সম্পাদক মন্ডলীর সভাপতি মোহাম্মদ মহি উদ্দিনের ঈদ শুভেচ্ছা
- নিউজচেম্বার টুয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক ইকবাল চৌধুরীর ঈদুল আজহার শুভেচ্ছা
- তৃতীয়বারের মতো বাংলা প্রেসক্লাব মিশিগানের কোষাধ্যক্ষ নির্বাচিত সোলায়মান আল মাহমুদ
- জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য পদ লাভ করেছেন কানাইঘাটের এহসানুল হক জসীম

