- সিলেট প্রেসক্লাব, জেলা প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাব ও ইমজা নেতৃবৃন্দের সাথে সিউকে’র মতবিনিময় সভা
- ইউপি নির্বাচনে জমিয়ত: ৮নং ঝিংগাবাড়ীতে চেয়ারম্যানসহ ৯ ওয়ার্ডে প্রার্থী ঘোষণা আসছে
- আল আকসা সমাজ কল্যাণ যুব সংঘ ভাটিরফৌদ কর্তৃক ফ্রি সুন্নতে খৎনা ক্যাম্প অনুষ্ঠিত…
- কানাইঘাটের বিশ্বজয়ী হাফেজ কামরুজ জামান কামিলকে রাজাগঞ্জে সংবর্ধনা
- জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে কানাইঘাট সমিতি, সিলেট মহানগর
- কানাইঘাটে বাঁশবাড়ী আদর্শ তরুণ সংঘ কর্তৃক দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
- মিয়াগুল দুরন্ত সমাজকল্যান সংস্থার প্রাথমিক মেধা ভিত্তিক বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন
- কানাইঘাট দনা সীমান্তে ভারত ফেরত যুবতীকে ধর্ষনের অভিযোগে আরেকজন গ্রেফতার
- প্যারিসে জিডিএ-এর ঐতিহাসিক মেলবন্ধন: হাসপাতাল নির্মাণে আড়াই কোটি টাকার অঙ্গীকার
- বিশ্ব ফিজিওথেরাপি দিবসে জালালাবাদ থেরাপি সেন্টার ও হাসপাতালের নানা কর্মসূচি
» বিয়ানীবাজারে মাল্টিমিডিয়া জার্নালিজমের কর্মশালা শুরু
প্রকাশিত: ১৫. অক্টোবর. ২০২১ | শুক্রবার
চেম্বার ডেস্ক:: সিলেটের বিয়ানীবাজারের আইপি টেলিভিশন এবি টিভি, ম্যাপ টিভি, জনতার টিভি ও টাইমস টিভির যৌথ উদ্যোগে ৩৫ জন সংবাদকর্মীর অংশগ্রহণে দুইদিনব্যাপী মাল্টিমিডিয়া জার্নালিজম ওয়ার্কশপ শুরু হয়েছে। শুক্রবার (১৫ অক্টোবর) সকাল ১১টায় পৌরশহরের একটি অভিজাত রেস্টুরেন্টের হলরুমে আয়োজিত এ ওয়ার্কশপের উদ্বোধন করেন পৌরসভার মেয়র মো. আব্দুস শুকুর।
অনুষ্ঠানে সংবাদকর্মীদের প্রশিক্ষণের এ রকম একটি উদ্যোগ গ্রহণ করায় আয়োজকদের সাধুবাদ জানিয়ে পৌর মেয়র মো. আব্দুস শুকুর বলেন, সাংবাদিকতার পরিবর্তিত ধারার সঙ্গে খাপ খাইয়ে নিতে না পারলে সাংবাদিকতায় টিকে থাকা সম্ভব নয়। তাই সাংবাদিকতার বিদ্যায়তনিক শিক্ষার পাশাপাশি ব্যবহারিক চর্চার সমন্বয় ঘটাতে হবে। নতুন নতুন তথ্যপ্রযুক্তির প্রভাবে সাংবাদিকতার ধরন বদলে যাচ্ছে বিধায় সাংবাদিকতার শিক্ষার্থীদের জানতে হবে মাল্টিমিডিয়া জার্নালিজম, শিখতে হবে মাল্টিটাস্কিং।
টাইমস টিভি ও বিয়ানীবাজার টাইমস’র প্রকাশক ও সম্পাদক তোফায়েল আহমদের সঞ্চালনায় এবং এবি মিডিয়া গ্রুপের সিওও ও বিয়ানীবাজার নিউজ২৪’র সম্পাদক আহমেদ ফয়সালের সভাপতিত্বে উদ্বোধনী অধিবেশনে বিশেষ অতিথি ও প্রশিক্ষক হিসেবে বক্তব্য দেন ঢাকার স্টামফোর্ড ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক তপন মাহমুদ লিমন।
এ সময় উপস্থিত ছিলেন, ওয়ার্কশপের প্রশিক্ষকের সহধর্মিনী মিসেস তপন মাহমুদ লিমন, যুগান্তর প্রতিনিধি সুয়াইবুর রহমান স্বপন, ম্যাপ টিভির সিইও মুনজের হোসেন বাবু, জনতার টিভির সিইও এহসান করিম খোকন, পরিচালক সাহেদ আহমদ, ম্যাপ টিভির সিনিয়র প্রতিবেদক জসিম উদ্দিন, এবি টিভির বিশেষ প্রতিনিধি আবু তাহের রাজু, বিয়ানীবাজার নিউজ২৪ এর সিনিয়র বার্তা সম্পাদক শহিদুল ইসলাম সাজু, এবি টিভির সিনিয়র বার্তা সম্পাদক তাজবির আহমদ ছাইমসহ প্রশিক্ষণার্থীরা।
সর্বশেষ খবর
- সিলেট প্রেসক্লাব, জেলা প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাব ও ইমজা নেতৃবৃন্দের সাথে সিউকে’র মতবিনিময় সভা
- ইউপি নির্বাচনে জমিয়ত: ৮নং ঝিংগাবাড়ীতে চেয়ারম্যানসহ ৯ ওয়ার্ডে প্রার্থী ঘোষণা আসছে
- আল আকসা সমাজ কল্যাণ যুব সংঘ ভাটিরফৌদ কর্তৃক ফ্রি সুন্নতে খৎনা ক্যাম্প অনুষ্ঠিত…
- কানাইঘাটের বিশ্বজয়ী হাফেজ কামরুজ জামান কামিলকে রাজাগঞ্জে সংবর্ধনা
- জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে কানাইঘাট সমিতি, সিলেট মহানগর
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর
- অধ্যক্ষ মাও. ফরিদ উদ্দিন চৌধুরীর মৃত্যুতে কানাইঘাট প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
- নিউজচেম্বার টুয়েন্টিফোর ডটকমের সম্পাদক মন্ডলীর সভাপতি মোহাম্মদ মহি উদ্দিনের ঈদ শুভেচ্ছা
- নিউজচেম্বার টুয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক ইকবাল চৌধুরীর ঈদুল আজহার শুভেচ্ছা
- তৃতীয়বারের মতো বাংলা প্রেসক্লাব মিশিগানের কোষাধ্যক্ষ নির্বাচিত সোলায়মান আল মাহমুদ
- জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য পদ লাভ করেছেন কানাইঘাটের এহসানুল হক জসীম

