- সিলেট প্রেসক্লাব, জেলা প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাব ও ইমজা নেতৃবৃন্দের সাথে সিউকে’র মতবিনিময় সভা
- ইউপি নির্বাচনে জমিয়ত: ৮নং ঝিংগাবাড়ীতে চেয়ারম্যানসহ ৯ ওয়ার্ডে প্রার্থী ঘোষণা আসছে
- আল আকসা সমাজ কল্যাণ যুব সংঘ ভাটিরফৌদ কর্তৃক ফ্রি সুন্নতে খৎনা ক্যাম্প অনুষ্ঠিত…
- কানাইঘাটের বিশ্বজয়ী হাফেজ কামরুজ জামান কামিলকে রাজাগঞ্জে সংবর্ধনা
- জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে কানাইঘাট সমিতি, সিলেট মহানগর
- কানাইঘাটে বাঁশবাড়ী আদর্শ তরুণ সংঘ কর্তৃক দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
- মিয়াগুল দুরন্ত সমাজকল্যান সংস্থার প্রাথমিক মেধা ভিত্তিক বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন
- কানাইঘাট দনা সীমান্তে ভারত ফেরত যুবতীকে ধর্ষনের অভিযোগে আরেকজন গ্রেফতার
- প্যারিসে জিডিএ-এর ঐতিহাসিক মেলবন্ধন: হাসপাতাল নির্মাণে আড়াই কোটি টাকার অঙ্গীকার
- বিশ্ব ফিজিওথেরাপি দিবসে জালালাবাদ থেরাপি সেন্টার ও হাসপাতালের নানা কর্মসূচি
» ‘সিলেটে অনলাইন গণমাধ্যমের অগ্রযাত্রায় ড. রাগীব আলী ইতিহাস হয়ে থাকবেন’
প্রকাশিত: ২২. ফেব্রুয়ারি. ২০২১ | সোমবার
চেম্বার ডেস্ক::
সিলেটে অনলাইন গণমাধ্যমের অগ্রযাত্রায় দানবীর ড. সৈয়দ রাগীব আলী ইতিহাস হয়ে থাকবেন। তিনি সিলেট অনলাইন প্রেসক্লাবকে অফিস প্রদান করে অনলাইন গণমাধ্যম বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে এটি তাঁর উল্লেখযোগ্য অবদান। শিক্ষা, চিকিৎসা, সমাজসেবার পাশাপাশি গণমাধ্যমের উন্নয়নে তিনি সবসময় আন্তরিক। ইতোপূর্বে তিনি সিলেট প্রেসক্লাবের একটি ভবন নির্মাণ করে দিয়েছিলেন।
সোমবার (২২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪ টায় মালনিছড়া বাংলোতে দৈনিক সিলেটের ডাকের সম্পাদক মন্ডলীর সভাপতি, বিশিষ্ট শিল্পপতি, সিলেট অনলাইন প্রেসক্লাবের জীবন সদস্য, দানবীর ড. সৈয়দ রাগীব আলী’র সঙ্গে সিলেট অনলাইন প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে ক্লাব সভাপতি মুহিত চৌধুরী এসব কথা বলেন।
এসময় দানবীর ড.সৈয়দ রাগীব আলী বলেন, বর্তমান সময় অনলাইনের,অনলাইন গনমাধ্যম সারা বিশ্বে অত্যন্ত জনপ্রিয়। সিলেট অনলাইন প্রেসক্লাব ইতোমধ্যে সাধারণ মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। প্রশাসন এবং সরকারের কাছেও গ্রহনযোগ্যতা পেয়েছে। তিনি আরো বলেন, একটি দুষ্ট চক্র দেশের উন্নয়নের বিরুদ্ধে অনলাইনে গুজব রটায়। এদেরকে প্রতিরোধ করতে সিলেট অনলাইন প্রেসক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি বলেন, একজন সাংবাদিকের প্রথম এবং প্রধান কাজ হলো দেশ ও সমাজের কল্যাণে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করা। ড.রাগীব আলী সিলেট অনলাইন প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানান।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ক্লাবের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ মকসুদ,সহ সভাপতি গোলজার আহমদ হেলাল।
এসময় উপস্থিত উপস্থিত ছিলেন, তথ্য প্রযুক্তি সম্পাদক কে. এ. রহিম, পাঠাগার ও প্রকাশনা সম্পাদক মবরুর আহমদ সাজু, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জহিরুল ইসলাম মিশু,নির্বাহী সদস্য আশীষ দে, সাইফুল ইসলাম, মাহমুদ খান এবং সাধারণ সদস্য আবু জাবের।
আরো উপস্থিত ছিলেন, দেওয়ান শাকিব আহমদ ও জসিম আল ফাহিম।
সর্বশেষ খবর
- সিলেট প্রেসক্লাব, জেলা প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাব ও ইমজা নেতৃবৃন্দের সাথে সিউকে’র মতবিনিময় সভা
- ইউপি নির্বাচনে জমিয়ত: ৮নং ঝিংগাবাড়ীতে চেয়ারম্যানসহ ৯ ওয়ার্ডে প্রার্থী ঘোষণা আসছে
- আল আকসা সমাজ কল্যাণ যুব সংঘ ভাটিরফৌদ কর্তৃক ফ্রি সুন্নতে খৎনা ক্যাম্প অনুষ্ঠিত…
- কানাইঘাটের বিশ্বজয়ী হাফেজ কামরুজ জামান কামিলকে রাজাগঞ্জে সংবর্ধনা
- জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে কানাইঘাট সমিতি, সিলেট মহানগর
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর
- অধ্যক্ষ মাও. ফরিদ উদ্দিন চৌধুরীর মৃত্যুতে কানাইঘাট প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
- নিউজচেম্বার টুয়েন্টিফোর ডটকমের সম্পাদক মন্ডলীর সভাপতি মোহাম্মদ মহি উদ্দিনের ঈদ শুভেচ্ছা
- নিউজচেম্বার টুয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক ইকবাল চৌধুরীর ঈদুল আজহার শুভেচ্ছা
- তৃতীয়বারের মতো বাংলা প্রেসক্লাব মিশিগানের কোষাধ্যক্ষ নির্বাচিত সোলায়মান আল মাহমুদ
- জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য পদ লাভ করেছেন কানাইঘাটের এহসানুল হক জসীম

