- জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে কানাইঘাট সমিতি, সিলেট মহানগর
- কানাইঘাটে বাঁশবাড়ী আদর্শ তরুণ সংঘ কর্তৃক দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
- মিয়াগুল দুরন্ত সমাজকল্যান সংস্থার প্রাথমিক মেধা ভিত্তিক বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন
- কানাইঘাট দনা সীমান্তে ভারত ফেরত যুবতীকে ধর্ষনের অভিযোগে আরেকজন গ্রেফতার
- প্যারিসে জিডিএ-এর ঐতিহাসিক মেলবন্ধন: হাসপাতাল নির্মাণে আড়াই কোটি টাকার অঙ্গীকার
- বিশ্ব ফিজিওথেরাপি দিবসে জালালাবাদ থেরাপি সেন্টার ও হাসপাতালের নানা কর্মসূচি
- কানাইঘাটে ফ্রিজ কান্ড! এনসিপি নেতার মামলায় ওয়ালটন কর্মকর্তাদের জামিন
- সার্ক ইন্টারন্যাশনাল কলেজে এসএসসি/সমমান কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত
- কানাইঘাট উপজেলা ও পৌর শাখার যৌথ আয়োজনে জাসাসের বৃক্ষরোপন ও সেমিনার অনুষ্ঠিত
- উপশহরে বায়তুন নাযাত জামে মসজিদের সীরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
» মেজর সিনহা হত্যা: ৭ আসামিকে ৭ দিনের রিমান্ডে নিয়েছে র্যাব
প্রকাশিত: ১৪. আগস্ট. ২০২০ | শুক্রবার
চেম্বার ডেস্ক:: অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় সাময়িক বরখাস্ত চার পুলিশ সদস্যসহ সাত আসামিকে সাত দিনের রিমান্ডে নিয়েছে র্যাব।
শুক্রবার সকালে কক্সবাজার জেলা কারাগার থেকে তাদের নিজেদের হেফাজতে নিয়েছে তদন্ত সংস্থাটি। এই সাতজনের রিমান্ড শেষে অন্য তিন আসামি- সাময়িক বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাশ, পরিদর্শক লিয়াকত আলী ও এসআই নন্দ দুলাল রক্ষিতকে সাত দিনের রিমান্ডে নেয়া হবে বলে জানিয়েছে র্যাব। এদিকে, ঘটনাস্থল বাহারছড়ার মারিশবুনিয়া ও শামলাপুর চেকপোস্ট পরিদর্শন করেছেন র্যাব-এর তদন্ত কর্মকর্তা।
কক্সবাজারের টেকনাফে একত্রিশে আগস্ট তল্লাশি চৌকিতে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সিনহা। এই ঘটনায় সেনা কর্মকর্তার বোনের করা হত্যা মামলাসহ চারটি মামলারই তদন্ত করছে পুলিশের এলিট ফোর্স র্যাব।
সিনহা হত্যা মামলার আসামি চার পুলিশ সদস্য- সাফানুর করিম, কামাল হোসেন, আবদুল্লাহ আল মামুন ও লিটন মিয়া এবং পুলিশের সহযোগী তিন গ্রামবাসীকে বুধবার সাত দিনের রিমান্ডে নেয়ার আদেশ দেয় আদালত। শুক্রবার কক্সবাজার জেলা কারাগার থেকে তাদেরকে নিজেদের হেফাজতে নিয়ে রিমান্ড শুরু করেছে তদন্ত সংস্থা।
লে. কর্নেল আশিক বিল্লাহ বলেন,আমরা তাদের সাথে বিস্তারিত কথা বলবো। তাদের কাছ থেকে এই হত্যাকান্ড সম্পর্কে যে যে তথ্য প্রয়োজন তা আমরা বের করার চেস্টা করবো। পর্যায়ক্রমভাবে সব আসামিকেই আমরা রিমান্ডে নিব।
এই সাত আসামির রিমান্ড শেষে হলে সিনহা হত্যা মামলার অন্য তিন আসামি টেকনাফ থানার সাময়িক বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাস, বাহারছড়া পুলিশ ফাঁড়ির পরিদর্শক লিয়াকত আলী ও থানার উপ-পরিদর্শক নন্দ দুলাল রক্ষিতকে জিজ্ঞাসাবাদ করা হবে।
সিনহা হত্যা মামলার গুরুত্ব বিবেচনায় তদন্ত কর্মকর্তা পরিবর্তন করেছে র্যাব। এখন দায়িত্ব পেয়েছেন র্যাব-এর জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার খাইরুল ইসলাম।
লে. কর্নেল আশিক বিল্লাহ বলেন, তিনি অনেক চাঞ্চল্যকর মামলার তদন্ত কর্মকর্তা হিসেবে কাজ করেছেন। তিনি ইতোমধ্যে তার কাজ শুরু করেছেন।
এদিকে, সিনহা হত্যার সত্য কারণ উদঘাটনে রবিবার টেকনাফের শামলাপুর রোহিঙ্গা ক্যাম্প ইনচার্জের কার্যালয়ে গণশুনানির ডাক দিয়েছে তদন্ত কমিটি।
সর্বশেষ খবর
- জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে কানাইঘাট সমিতি, সিলেট মহানগর
- কানাইঘাটে বাঁশবাড়ী আদর্শ তরুণ সংঘ কর্তৃক দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
- মিয়াগুল দুরন্ত সমাজকল্যান সংস্থার প্রাথমিক মেধা ভিত্তিক বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন
- কানাইঘাট দনা সীমান্তে ভারত ফেরত যুবতীকে ধর্ষনের অভিযোগে আরেকজন গ্রেফতার
- প্যারিসে জিডিএ-এর ঐতিহাসিক মেলবন্ধন: হাসপাতাল নির্মাণে আড়াই কোটি টাকার অঙ্গীকার
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা

