- কানাইঘাটে আইন-শৃঙ্খলা কমিটির সভা || মাদক ও চোরাচালান রোধে কঠোর নির্দেশনা
- সিলেট প্রেসক্লাব, জেলা প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাব ও ইমজা নেতৃবৃন্দের সাথে সিউকে’র মতবিনিময় সভা
- ইউপি নির্বাচনে জমিয়ত: ৮নং ঝিংগাবাড়ীতে চেয়ারম্যানসহ ৯ ওয়ার্ডে প্রার্থী ঘোষণা আসছে
- আল আকসা সমাজ কল্যাণ যুব সংঘ ভাটিরফৌদ কর্তৃক ফ্রি সুন্নতে খৎনা ক্যাম্প অনুষ্ঠিত…
- কানাইঘাটের বিশ্বজয়ী হাফেজ কামরুজ জামান কামিলকে রাজাগঞ্জে সংবর্ধনা
- জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে কানাইঘাট সমিতি, সিলেট মহানগর
- কানাইঘাটে বাঁশবাড়ী আদর্শ তরুণ সংঘ কর্তৃক দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
- মিয়াগুল দুরন্ত সমাজকল্যান সংস্থার প্রাথমিক মেধা ভিত্তিক বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন
- কানাইঘাট দনা সীমান্তে ভারত ফেরত যুবতীকে ধর্ষনের অভিযোগে আরেকজন গ্রেফতার
- প্যারিসে জিডিএ-এর ঐতিহাসিক মেলবন্ধন: হাসপাতাল নির্মাণে আড়াই কোটি টাকার অঙ্গীকার
» আদালতে বিয়ানীবাজারের এক ‘হত্যাচেষ্টা মামলা’র চার্জশীট দিল পুলিশ
প্রকাশিত: ০৮. মার্চ. ২০২৬ | রবিবার
আদালত প্রতিবেদক:২০২৪ সালের ৫ আগষ্ট হাসিনা সরকারের পতনের দিন বিয়ানীবাজারে হামলায় আহত নাজমুল ইসলাম ‘হত্যাচেষ্টা’ মামলার চার্জশীট দাখিল করেছে পুলিশ৷ আজ সিলেট জেলা ও দায়রা জজ আদালতে ১৩ জনকে অভিযুক্ত করে আলোচিত এ মামলার চার্জশীট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা,বিয়ানীবাজার থানার এসআই ওসমান গনি।
আদালত সূত্র থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী,চার্জশীটভুক্ত (চুড়ান্ত প্রতিবেদনভুক্ত) আসামীরা হলেন দুবাগ ইউনিয়নের বড়গ্রামের আশ্রব আলীর ছেলে,যুবলীগ নেতা সাহাব উদ্দিন (৪৬),মৃত মইয়ব আলীর ছেলে,ছাত্রলীগ নেতা আলী হোসেন, সিলেট নগরীর বরইকান্দির বাসিন্দা ও এমসি কলেজের শিক্ষার্থী অলিউর রহমান মালিক,কোনাগ্রাম (সুতারকান্দি) গ্রামের ওয়াহাব আলীর ছেলে নিয়াজ উদ্দিন,তিলপাড়া ইউনিয়নের দক্ষিণ দাসউরা গ্রামের আব্দুর রহমানের ছেলে মহসিন আল আবিদ,বিয়ানীবাজার পৌর শহরের নয়াগ্রামের আলা উদ্দিনের ছেলে সেলিম উদ্দিন,কোনাগ্রামের ফজলুর রহমানের ছেলে মুরাদ আহমদ,সালেহ আহমদ,দুবাগ গ্রামের নুর উদ্দিনের ছেলে ছাত্রলীগ কর্মী জামাল আহমদ,মুন্না,সিরাজ উদ্দিনের ছেলে তামিম ও আশরাফ।
উল্লেখ্য,২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের দিন বিকেলে গুলিতে আহত হন বাদী নাজমুল ইসলাম চৌধুরী ওরফে তাজিম। তার অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় প্রেরণ করা হয়।
১ ঘটনায় ২০২৪ সালের ১ অক্টোবর নাজমুল বাদী হয়ে মামলা দায়ের করেন।মামলায় আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র দ্বারা আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করার অভিযোগ আনেন নাজমুল।
বাদী পক্ষের আইনজীবি,সিলেট কোর্টের সিনিয়র এডভোকেট দেলওয়ার হোসেন জানান,আদালত পুলিশের দাখিল করা চার্জশীট গ্রহণ করেছেন। এখন নিয়মানুযায়ী চার্জশীটভুক্ত সবার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ইস্যু হওয়ার সম্ভাবনা রয়েছে৷ চুড়ান্ত এ প্রতিবেদন অনুযায়ী আদালতে আলোচিত এ মামলার পূর্ণাঙ্গ বিচারিক কার্যক্রম শুরু হবে।
সর্বশেষ খবর
- কানাইঘাটে আইন-শৃঙ্খলা কমিটির সভা || মাদক ও চোরাচালান রোধে কঠোর নির্দেশনা
- সিলেট প্রেসক্লাব, জেলা প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাব ও ইমজা নেতৃবৃন্দের সাথে সিউকে’র মতবিনিময় সভা
- ইউপি নির্বাচনে জমিয়ত: ৮নং ঝিংগাবাড়ীতে চেয়ারম্যানসহ ৯ ওয়ার্ডে প্রার্থী ঘোষণা আসছে
- আল আকসা সমাজ কল্যাণ যুব সংঘ ভাটিরফৌদ কর্তৃক ফ্রি সুন্নতে খৎনা ক্যাম্প অনুষ্ঠিত…
- কানাইঘাটের বিশ্বজয়ী হাফেজ কামরুজ জামান কামিলকে রাজাগঞ্জে সংবর্ধনা
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা

