- বিশ্বজয়ী হাফেজ হীরার গৌরবোজ্জ্বল অর্জন নতুন প্রজন্মের শিক্ষার্থীদের অনুপ্রেরণার উৎস: এমপি আবুল হাসান
- বিশ্বজয়ের মুকুট মাথায় নিয়ে জন্মভূমিতে হিরা, কানাইঘাটের মাঠিতে নাগরিক সংবর্ধনা
- কানাইঘাট ট্রাক পিকআপ ও কাভার্ডভ্যান মালিক সমিতির শপথ গ্রহণ ও পরিচিতি সভা
- সিলেট মহানগরীতে রেড ক্রিসেন্টের ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ
- কানাইঘাটে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শান্তিপূর্ণ ভাবে শেষ হলো শারদীয় দুর্গাপূজা
- কানাইঘাটে শাহাব উদ্দিন হত্যা মামলা গ্রেফতারকৃত ৫ আসামী জেল হাজতে
- কানাইঘাটে অটোর সিরিয়াল নিয়ে বিরোধের জেরে সিএনজি চালককে কুপিয়ে হত্যা
- কানাইঘাটে ফ্যামেলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু
- কানাইঘাট থানা পুলিশের অভিযানে চোরাই মোটর সাইকেল উদ্ধার! আটক-১
- কানাইঘাটে উৎসবমূখর পরিবেশে চলছে দুর্গাপূজা! বিভিন্ন মন্ডপ পরিদর্শনে ইউএনও
» বিশ্বজয়ী হাফেজ হীরার গৌরবোজ্জ্বল অর্জন নতুন প্রজন্মের শিক্ষার্থীদের অনুপ্রেরণার উৎস: এমপি আবুল হাসান
প্রকাশিত: ২৪. অক্টোবর. ২০২৬ | শনিবার
চেম্বার ডেস্ক: সিলেট ৫ আসনের সংসদ সদস্য মুফতি মাওলানা আবুল হাসান বলেছেন, আমাদের কোরআনের পাখি সন্তানগুলো বাংলাদেশ লাল সবুজের পতাকা যেভাবে বিশ্ব দরবারে উড্ডীন করছে তা আমাদের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের।
তিনি বলেন, সম্প্রতি মালয়েশিয়ায় আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় কানাইঘাট রাজাগঞ্জ ফালজুর গ্রামের সন্তান ইহতেশামুল হক হীরা বিশ্বের শতাধিক দেশকে পেছনে ছেলে চূড়ান্ত ধাপে প্রথম স্থান অর্জন করার যে গৌরবোজ্জ্বল অধ্যায় সৃষ্টি করেছে তা আমাদের নতুন প্রজন্মের শিক্ষার্থীদের অনুপ্রেরণার উৎস হয়ে কাজ করবে।
তিনি আজ শনিবার (২৪ অক্টোবর) কানাইঘাটের রাজাগঞ্জ ফালজুর গ্রামবাসীর উদ্যোগে বিশ্বজয়ী হাফেজ হীরার সম্মানার্থে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মুফতি আবুল হাসান এমপি আরও বলেন, হীরা প্রমাণ করেছে, এই কানাইঘাটের মাটি আলেম-উলামা ও হাফেজে কোরআনের উর্বর ভূমি। এখন আমাদের দায়িত্ব হচ্ছে হীরার সামনের দিনগুলো যাতে সে আরও ভাল করে এবং কোরআনের একজন স্কলার হিসেবে নিজেকে গড়ে তুলতে পারে।
রানাপিং উচ্চ বিদ্যালয় ও কলেজের ভাইস প্রিন্সিপাল হালিম উদ্দিনের সভাপতিত্বে ও মির্জারগড় মাদরাসাতুল মদিনার নির্বাহী মোহতামিম মাওলানা আমীমুল ইহসান শামীমের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন তরুণ আলেম ও বিশিষ্ট ব্যবসায়ী হাফেজ মাওলানা খালেদ আহমদ, কালান্তর প্রকাশনীর প্রকাশক মাওলানা আবুল কালাম আজাদ, মুফতি মাওলানা শরিফুল ইসলাম, মাস্টার এনাম উদ্দিন।
সন্তানের বিশ্বজয়ে অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন রাজাগঞ্জ আটলারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনওয়ারুল হক।
সংবর্ধনা অনুষ্ঠানে মনোমুগ্ধকর কোরআন তেলাওয়াত করেন বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হীরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝিংগাবাড়ী উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো: আব্দুছ ছালাম, শায়খুল হাদীস মাওলানা আব্দুল্লাহ আল হোসাইন, মাওলানা আলী আবদীন,মাওলানা যোবায়ের আহমদ চৌধুরী, মাওলানা শাহেদ আহমদ,ওমান প্রবাসী আব্দুল্লাহ আল মামুন, দুবাই প্রবাসী সুলতান আহমদ চৌধুরী, মাওলানা রায়হান উদ্দিন, হাফেজ জসীম উদ্দিন, ইউপি সদস্য আব্দুল কুদ্দুছ, আব্দুল্লাহ ও ফয়ছল আহমদ প্রমুখ।
সর্বশেষ খবর
- বিশ্বজয়ী হাফেজ হীরার গৌরবোজ্জ্বল অর্জন নতুন প্রজন্মের শিক্ষার্থীদের অনুপ্রেরণার উৎস: এমপি আবুল হাসান
- বিশ্বজয়ের মুকুট মাথায় নিয়ে জন্মভূমিতে হিরা, কানাইঘাটের মাঠিতে নাগরিক সংবর্ধনা
- কানাইঘাট ট্রাক পিকআপ ও কাভার্ডভ্যান মালিক সমিতির শপথ গ্রহণ ও পরিচিতি সভা
- সিলেট মহানগরীতে রেড ক্রিসেন্টের ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ
- কানাইঘাটে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শান্তিপূর্ণ ভাবে শেষ হলো শারদীয় দুর্গাপূজা
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর
- বিশ্বজয়ী হাফেজ হীরার গৌরবোজ্জ্বল অর্জন নতুন প্রজন্মের শিক্ষার্থীদের অনুপ্রেরণার উৎস: এমপি আবুল হাসান
- বিশ্বজয়ের মুকুট মাথায় নিয়ে জন্মভূমিতে হিরা, কানাইঘাটের মাঠিতে নাগরিক সংবর্ধনা
- কানাইঘাটে শাহাব উদ্দিন হত্যা মামলা গ্রেফতারকৃত ৫ আসামী জেল হাজতে
- কানাইঘাটে অটোর সিরিয়াল নিয়ে বিরোধের জেরে সিএনজি চালককে কুপিয়ে হত্যা
- মব সৃষ্টি করে শিক্ষক লাঞ্ছিত — জড়িতদের গ্রেফতার দাবি কানাইঘাটের বিভিন্ন মহলের

