- গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদ যুক্তরাজ্য শাখার নতুন কার্যকরী কমিটি গঠন
- কানাইঘাট উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে প্রস্তুত বেলাল আহমেদ
- কানাইঘাটে ৭০বোতল ভারতীয় অফিসার চয়েস মদ আটক
- কানাইঘাটে জ্বালানী তেলের বাজার মনিটরিং করতে মাঠে প্রশাসন! এক ব্যবসায়ীকে জরিমানা
- বন্যা-দুর্যোগে পাশে থাকা আলহাজ্ব মুহিত মিয়া এখন নির্বাচনী আলোচনায়
- কানাইঘাটের সুরমা সমাজ কল্যাণ পরিষদের কাউন্সিল সম্পন্ন,নেতৃত্বে হাফিজ আসআদ-হাফিজ রশিদ
- কানাইঘাটে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ বসত বাড়িসহ বিভিন্ন প্রতিষ্টান পরিদর্শনে আবুল হাসান এমপি
- জিরো বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটি ঘোষণা
- অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে: কানাইঘাটে মাও:হাবিবুর রহমান
- ঝিংগাবাড়ী ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মাওলানা আব্দুর রহমানের ঈদ শুভেচ্ছা
» নতুন রাজনৈতিক দলের নাম ঘোষণা করলেন মাহাথির
প্রকাশিত: ১৩. আগস্ট. ২০২০ | বৃহস্পতিবার
চেম্বার ডেস্ক:: নতুন রাজনৈতিক দলের নাম প্রকাশ করলেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। তার নতুন দলের নাম ‘পেজুয়াং’। মালয় শব্দ পেজুয়াংয়ের অর্থ হচ্ছে যোদ্ধা।
বুধবার এক ফেসবুক পোস্টে দলের নাম প্রকাশ করেন মাহাথির। পেজুয়াং দলে যোগ দিতে দেশটির মানুষের প্রতি আহ্বান জানান তিনি।
মাহাথির বলেন, যদি আপনি অর্থ এবং পদ চান তাহলে অন্য দলে যোগ দেন। আর যদি আপনার মর্যাদা এবং অধিকার ফিরে পেতে চান তাহলে পেজুয়াংকে বাছাই করুন।
গত শুক্রবার এক সংবাদ সম্মেলনে নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দেন মাহাথির।
তিনি বলেন, নতুন মালয়ভিত্তিক দলটি দেশটির বর্তমান প্রধানমন্ত্রী মহিউদ্দীন ইয়াসিন নেতৃত্বাধীন পেরিকাতান ন্যাশনাল বা পাকাতান হারাপানের মতো কোনো জোটের সঙ্গে যাবে না।
৯৫ বছর বয়সী এই রাজনীতিবিদ বলেন, আমাদের উদ্দেশ্য দুর্নীতি নির্মূল করা। … দেশে এখন নতুন নেতৃত্ব অর্থ লাভের জন্য রাষ্ট্র ক্ষমতাকে ব্যবহার করছে।
তিনি বলেন, দলটি মূলত মালয়েশিয়ার ইস্যু নিয়েই কাজ করবে। এটি দেশের সংখ্যালঘু গোষ্ঠীর স্বার্থকেও প্রাধান্য দেবে। আমরা খুব সচেতন যে আমাদের দেশটি একটি বহুবর্ণের দেশ।
এ বছরের শুরুতে মালয়েশিয়ান ইউনাইটেড ইন্ডিজেনিয়াস পার্টি বা পার্টি প্রিভূমি বারসাতু মালয়েশিয়া থেকে ছেলেসহ বরখাস্ত হন মাহাথির। এরপরই নতুন সরকারি জোট গঠনের ব্যাপারে নানা গুঞ্জন তৈরি হয়।
মাহাথির ১৯৮১ সাল থেকে ২০০৩ সাল পর্যন্ত দীর্ঘ ২২ বছর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ২০১৬ সালে ‘বারসাতু’ পার্টি নামে একটি দল গঠন করেন তিনি।
২০১৮ সালের নির্বাচনে পাকাতান হারাপান জোটের নেতৃত্ব দিয়ে বিজয়ী হওয়ার পর ফের প্রধানমন্ত্রী হন মাহাথির। ফেব্রুয়ারিতে তিনি পদত্যাগ করেন।
সর্বশেষ খবর
- গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদ যুক্তরাজ্য শাখার নতুন কার্যকরী কমিটি গঠন
- কানাইঘাট উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে প্রস্তুত বেলাল আহমেদ
- কানাইঘাটে ৭০বোতল ভারতীয় অফিসার চয়েস মদ আটক
- কানাইঘাটে জ্বালানী তেলের বাজার মনিটরিং করতে মাঠে প্রশাসন! এক ব্যবসায়ীকে জরিমানা
- বন্যা-দুর্যোগে পাশে থাকা আলহাজ্ব মুহিত মিয়া এখন নির্বাচনী আলোচনায়
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা

