- সার্ক ইন্টারন্যাশনাল কলেজে এসএসসি/সমমান কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত
- কানাইঘাট উপজেলা ও পৌর শাখার যৌথ আয়োজনে জাসাসের বৃক্ষরোপন ও সেমিনার অনুষ্ঠিত
- উপশহরে বায়তুন নাযাত জামে মসজিদের সীরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
- তারেক রহমানের সরকার প্রবাসীদের পাশে রয়েছে : কানাইঘাটে মন্ত্রী আরিফুল হক চৌধুরী
- কানাইঘাট বোরহান উদ্দিন বাজারে ডিজিটাল কনসালটেন্সি এজেন্সির উদ্বোধন
- জেলা প্রশাসকের সাথে সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের মতবিনিময়
- সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময়
- কানাইঘাট পুলিশের চোরাচালান ও মাদক বিরোধী অভিযান জোরদার! ৮ মাসে ৪৭ টি মামলা-গ্রেফতার ৫২
- আবারো লোভার জব্দকৃত পাথর চুরি করে নিয়ে যাওয়া হচ্ছে আটগ্রামে
- রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সুধীজনদের সাথে কানাইঘাটের নবাগত ইউএনও’র মতবিনিময়
» মিশিগানে কুলাউড়া সমিতির জমকালো পিঠা উৎসব অনুষ্ঠিত
প্রকাশিত: ২০. ডিসেম্বর. ২০২৩ | বুধবার
সুলায়মান আল মাহমুদ, মিশিগান থেকে :যুক্তরাষ্ট্রের মিশিগানে অনুষ্ঠিত হলো মহান বিজয় দিবস ও জমকালো পিঠা উৎসব। কুলাউড়া সামাজিক ও সাংস্কৃতিক সমিতির আয়োজনে এই উৎসবে কমিউনিটির বিভিন্ন পর্যায়ের নেতবৃন্দ উপস্থিত ছিলেন।
ওয়ারেন সিটির দারুল ইহসান মসজিদ হল রুমে আয়োজিত মহান বিজয় দিবস ও পিঠা উৎসবে স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক মুহিবুর রহমান চৌধুরী সোহেল। এ সময় সকলকে তিনি বিজয় দিবসের অফুরন্ত শুভেচ্ছা জানান এবং উৎসবে উপস্থিত হওয়ার জন্য অতিথিবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সমিতির সভাপতি আবদুল হাই চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত বিজয় দিবসের আলোচনা সভায় মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে তাদের রুহের মাগফেরাত কামনা করা হয়। এ সময় দোয়া পরিচালনা করেন শফিকুল ইসলাম রুবেল। সভায় উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা মাষ্টার মোবারক আলী, বেলাল চৌধুরী, আপতার মিয়া, আবদুল জালাল, জুবায়ের উল ইসলাম চৌধুরী খোকন।
বিজয় দিবসের আলোচনা সভায় বক্তারা বলেন, মিশিগানে দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ‘কুলাউড়া সামাজিক ও সাংস্কৃতিক সমিতি’। তাদের বিভিন্ন কার্যক্রম সুধী সমাজে ব্যাপক সমাদৃত হয়েছে উল্লেখ করে বক্তারা বলেন, সংগঠনকে এগিয়ে নিতে অতিতের মতো আগামীতেও সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
সভায় সমিতির ২০২৪-২৫ সালের কার্যকরী কমিটির নাম ঘোষণা করেন উপদেষ্টা মাষ্টার মোবারক আলী। নতুন কমিটিতে আবদুল হাই চৌধুরীকে সভাপতি, মুহিবুর রহমান চৌধুরী সোহেলকে সাধারণ সম্পাদক ও ওবায়দুল ইসলাম পামেলকে সাংগঠনিক সম্পাদক করে ১৯ সদস্যের নাম ঘোষণা করা হয়। পরে কমিটির সদস্যরা অতিথিবৃন্দকে সাথে নিয়ে পিঠা উৎসব ঘুরে দেখেন এবং মধ্যাহ্নভোজে মিলিত হন।
এ সময় আরও উপস্থিত ছিলেন কয়েস আহমদ চৌধুরী, মো নাজমুল হোসেন, সাঈদুর রহমান সাঈদ, মীর্জা বেগ, ইব্রাহিম আলী, রাসেল আলী, খালেদ আলী, শিরীন আক্তার, নাহিদা চৌধুরী, মনোয়ারা চৌধুরী ও আনোয়ারা চৌধুরীসহ সমিতির বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ।
উৎসবের শেষ পর্বে শিশু-কিশোরদের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এছাড়াও অনুষ্ঠানে আগত কমিউনিটির বিভিন্ন পর্যায়ের অতিথিবৃন্দ রেনেসা শিল্পী গোষ্ঠীর সংগীত পরিবেশনা উপভোগ করেন।
পরিশেষে অনুষ্ঠানে উপস্থিত হয়ে বিজয় দিবস উদযাপন ও পিঠা উৎসবকে সফল করায় আগত অতিথিবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সমিতির সভাপতি আবদুল হাই চৌধুরী। তিনি আগামীতেও এ ধরণের আয়োজনে সকলের সম্মিলিত অংশগ্রহণ কামনা করেন।
সর্বশেষ খবর
- সার্ক ইন্টারন্যাশনাল কলেজে এসএসসি/সমমান কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত
- কানাইঘাট উপজেলা ও পৌর শাখার যৌথ আয়োজনে জাসাসের বৃক্ষরোপন ও সেমিনার অনুষ্ঠিত
- উপশহরে বায়তুন নাযাত জামে মসজিদের সীরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
- তারেক রহমানের সরকার প্রবাসীদের পাশে রয়েছে : কানাইঘাটে মন্ত্রী আরিফুল হক চৌধুরী
- কানাইঘাট বোরহান উদ্দিন বাজারে ডিজিটাল কনসালটেন্সি এজেন্সির উদ্বোধন
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর
- লন্ডনে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস (উপশহর) প্রবাসী অ্যাসোসিয়েশনের সভা অনুষ্ঠিত
- সাবেক এমপি মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী স্মরণে ফ্রান্সে স্মরণসভা ও দোয়া মাহফিল
- তরুণ রাজনীতিক ইঞ্জিনিয়ার রনি সরোয়ার চৌধুরীর পবিত্র ঈদ উল আযহার শুভেচ্ছা
- আমেরিকার মিশিগানে সিলেটের সাবেক পিপি এডভোকেট নুরুল হক সংবর্ধিত
- তৃতীয়বারের মতো বাংলা প্রেসক্লাব মিশিগানের কোষাধ্যক্ষ নির্বাচিত সোলায়মান আল মাহমুদ

